Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যদপ্তর ও প্রশাসনের জ্ঞাতার্থে একটি নিবেদন

IMG_20200326_201303
Biswajit Mitra

Biswajit Mitra

Social worker
My Other Posts
  • July 8, 2020
  • 7:27 am
  • No Comments

গত শুক্রবার ৩রা জুলাই দুপুর ১২টা নাগাদ হাওড়ার বেতড় ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা জনৈক ব্যক্তি বাইকে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। পুলিশ ও স্থানীয় কিছু মানুষ কিছুক্ষণের মধ্যেই তাকে হাওড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। সাথে সাথে রোগীর পায়ের হাড় ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয় আর করোনার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শনিবার পরীক্ষার পর রবিবার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

করোনা পজিটিভ খবরটি চাউর হওয়ায় নিমেষের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে আসা মানুষজন সম্পূর্ণ অচেনা হওয়ার সাথে সাথে উধাও হয়ে যায়। এরপর হাসপাতালের সুপারিনটেনডেন্টের ঐকান্তিক প্রচেষ্টায় রোগীর সাথে থাকা পরিবারের তিনজনকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বাকি যারা রোগীর সংস্পর্শে এসেছিল , তাদের খোঁজ করা বা তাদের করোনা পরীক্ষার কোনো রকম চেষ্টা বা ব্যবস্থা করা হয়নি। ফলে সংক্রমণের ভয় রয়েই গেল। আর রোগী ও‌ তার পরিবারের ক্ষেত্রে কাছের একমাত্র বেসরকারি ল্যাবরেটরি উক্ত পরীক্ষা করলেও তাদের নমুনা সংগ্রহের পরিকাঠামো না থাকায় এক নার্সিং হোমের শরণাপন্ন হরে কয়েকগুন মূল্য দিয়ে করোনার পরীক্ষা করাতে হয়েছে ৷ কারণ, পরীক্ষা না করালে তো হোম কোয়ারেন্টাইনে থাকলেও পাড়ার দাদা ও প্রতিবেশীরা রোগীর পরিবারকে একঘরে করে রাখছে কোথাও কোথাও বাড়ির সামনে ব্যারিকেডও করে দিচ্ছে, যতে কেউ ঢুকতে- বেরাতে না পারে ৷

তাদের সাথে এমন ব্যবহার করা হচ্ছে যেন তারা সবাই জেলফেরত আসামী৷ আর হাসপাতালে যাওযার পথে ফেরার পথে রোগী মারা গেলেও তার দেহ ফ্ল্যাটে বা পাড়ায় ঢুকতে কোনো কারণ ছাড়াই বাধা দেওয়া হচ্ছে। রোগী বা মৃতের পাশে দাঁড়ানো তো দূরের কথা, অধিকাংশ ক্ষেত্রে সমাজের মানুষজন তাদের শত্রু হয়ে যাচ্ছে।

রাতারাতি অদ্ভুতভাবে বদলে গেছে আমাদের সমাজব্যবস্থা। ডাক্তার  নার্স- সহ স্বাস্থ্যকর্মীরা প্রাণপাত করে সেবা করলেও তাদের ওপরেও চলছে অকারণ হামলা। যেখানে ডাক্তার -স্বাস্থ্যকর্মীর এই অবস্থা, সেখানে সাধারণ মানুষের কি হাল, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু এই নয়, হাওড়ায় করোনার নমুনা সংগ্রহেও রয়েছে ধোঁয়াশা। যে ল্যাবের নমুনা নেবার কথা তার পরিকাঠামো নেই। ফলে মধ্যস্থতাকারী নার্সিংহোমগুলি একদিকে যেমন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ পয়সা নিচ্ছে, অন্যদিকে অপটু হাতে নমুনা নেবার ফলে অনেক সময় ভুল রিপোর্টের আশঙ্কাও থেকে যাচ্ছে, যার পরিণতিতে রোগলক্ষণহীন মানুষের দুর্দশা আর গোষ্ঠী-সংক্রমণের সম্ভাবনা দুইই বেড়ে চলেছে। এমতাবস্থায় সাধারণ মানুষের দুর্দশা দূর করতে গোটা প্রশাসনের তরফে অবিলম্বে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থাগ্রহণ বিশেষভাবে প্রয়োজন।

PrevPreviousকরপোরেশনের সাফাইকর্মীদের জন্য স্বাস্থ্য শিবির।
Nextলাখ কথার এক কথা এবং ……শেষ কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

June 11, 2026 No Comments

মনে করুন অনেক দূরের সফর শেষে আপনি বাড়ি ফিরছেন। ট্রেন বাড়ির কাছাকাছি যত‌ই এগিয়ে আসছে ততই স্বাভাবিক ভাবে আপনি ভেতরে ভেতরে এক আলাদা উত্তেজনা অনুভব

এদের কোন বিকল্প হয় নাকি!

June 11, 2026 No Comments

ট্রেনে উঠে চোখের সামনে দেখে কানে ঠং ঠং আওয়াজ শুনে বানানো মুড়িমশলা কিনে খেতে পাবো তো? তাছাড়াও তো আছে চায়ের মত গরম সিঙ্গাড়া। পেঁয়াজ লঙ্কা

সাম্প্রতিক পোস্ট

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

Somnath Mukhopadhyay June 11, 2026

এদের কোন বিকল্প হয় নাকি!

Dr. Hiralal Konar June 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630374
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]