ছবিখানা ফেসবুকে পেলাম। আর পাওয়ার সঙ্গে সঙ্গেই, জনসচেতনতামূলক কাজ হিসেবে, সুখবরটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।
খবরটা তো আনন্দের বটেই, কিন্তু তার চাইতেও যেটা ভালো লাগল, দেশী কিংবা বহুজাতিক কোম্পানি নিজেদের বিজ্ঞাপনে যে-ধরনের বাংলাভাষা ব্যবহার করে, সন্ত রামপালজী মহারাজের পিআর টিম তার চাইতে বেটার বাংলা লিখেছেন।
সন্ত রামপালজী মহারাজের কাছে নামদীক্ষা নিয়ে যাবতীয় রোগবালাই থেকে বাঁচতে চাইবেন কি চাইবেন না সে আপনার ব্যক্তিগত ব্যাপার – আমার তরফে শুধু একটাই অনুরোধ, ক্যানসারের বাবার খোঁজ পেলে একটু জানাবেন, প্লিজ। শুধু তাঁর ভ্যাসেকটমি করিয়ে দেওয়া গেলেই দুনিয়া ক্যানসার-মুক্ত হয়ে যেতে পারে – তাই না?











