Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোভিড-নন কোভিড, দুটোই? নাকী সেটা পসিবল নয়?

106569318_1663243443844038_6119160646186494424_n
Dr. Sayantan Mukhuty

Dr. Sayantan Mukhuty

Physician activist.
My Other Posts
  • July 6, 2020
  • 8:35 am
  • No Comments

কোভিড – নন কোভিড, দুটোই? নাকী সেটা পসিবল নয়? নন কোভিডকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কী আমরা কোভিডকে কোন ভাবে কম গুরুত্ব দিচ্ছি? সব প্রশ্নের উত্তর। পড়ে দেখার অনুরোধ রইলো।

এই প্যানডেমিকের মাঝেও মেডিকেল কলেজের এই আন্দোলন আসলে জনস্বাস্থ্যের দাবীতে। কোভিড উইথ কোমোর্বিডিটি। সেটা কী? মানে ধরুন আপনার হাই প্রেশার বা সুগার বা আপনি কোন কিডনির সমস্যায় ভুগছেন বা আপনি লিভারের সমস্যায় ভুগছেন,কারোর হার্টের সমস্যা অনেক আগের থেকে,কেউ ফুসফুসের সমস্যাতে ভুগছেন আজ অনেকদিন হল এরকম পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করোনাতে মৃত্যুর হার অনেকটা বেশি। তারা মেডিকেল কলেজে এসে ভর্তি হচ্ছেন, তখন চিকিৎসার সময় পেশেন্টের হার্ট, লিভার, কিডনি, ফুসফুস এইগুলো যাতে বিকল না হয়ে যায় তার চিকিৎসাতে এটাই প্রায়োরিটি আমাদের কাছে।

তার মানে নন কোভিড এইসব বিভিন্ন রোগের রোগীদের যদি অবহেলা করা হয়, যদি ক্যান্সার পেশেন্ট, COPD র পেশেন্ট থেকে শুরু করে হাই ব্লাড প্রেশারের রোগীদের আমরা সঠিক চিকিৎসা দিয়ে কন্ট্রোলে না রাখতে পারি সেক্ষেত্রে কোভিডের মৃত্যুহার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

কোভিডে মৃত্যুহার কমানোর জন্যেই আমাদের এই ব্যবস্থায় নন কোভিডকে গুরুত্ব বেশি দিতে হবে।

এবার আসি স্বাস্থ্যব্যবস্থা প্রসঙ্গে। আমাদের স্বাস্থ্যব্যবস্থা ত্রিস্তরীয়। একেবারে নিচে থাকে প্রাইমারি হেলথ সেন্টার, তাও ওপরে সেকেন্ডারি হেলথ সেন্টার যেমন জেলা হাসপাতাল আর সবার ওপরে টার্শিয়ারি সেন্টার যেমন মেডিকেল কলেজ। এবার কোন একটা ইনফেকশাস রোগের চিকিৎসা করার সময় আইডিয়ালি কী হয়? পেশেন্ট প্রাইমারি সেন্টারে আসেন, সেখানে চিকিৎসা সম্ভব হলে ভালো, না হলে পেশেন্ট যাবেন সেকেন্ডারি সেট আপে, সেখানেও পসিবল না হলে, পেশেন্ট খুব ক্রিটিকাল হলে পেশেন্ট আসবে টার্শিয়ারি সেন্টারে। না হলে কী হবে? না হলে টার্শিয়ারি সেন্টারে স্টেবল পেশেন্টের চাপ বাড়বে।

এক্সাক্টলি যেটা সরকারের রিসেন্ট মডেলে হচ্ছে। মুখ্যমন্ত্রীই বলেছেন কোভিড আমাদের সাথে থাকব, আর ৫ টা রোগের মতই এবার সেটাকে ১-২ টো টার্শিয়ারি সেন্টারে এক্সক্লুসিভ করে দিলে কী হবে? তাহলে এখানে স্টেবল পেশেন্ট যাদের তেমন কিছু হচ্ছে না তারাও টার্শিয়ারি সেন্টারে চলে এলে এখানে বেড শেষ হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার অকুপায়েড হয়ে থাকলে খারাপ পেশেন্টের জন্যে জায়গা শেষ হয়ে যাবে।

এই আন্দোলন কোভিড চিকিৎসা বিরোধী নয়, আমাদের বক্তব্য মেডিকেল কলেজ বা সাগর দত্ত বা বাঙুড় হাসপাতাল শুধু কেন? যে কোন টার্শিয়ারি সেন্টারেই কোভিডের চিকিৎসা করতে হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা স্বাস্থ্যব্যবস্থায় এতোদিন ধরে চলে আসা মডেলেই সেটা করতে হবে তবেই এটার সুষ্ঠু চিকিৎসা সম্ভব। তার মানে সমস্ত সেন্টারে কোভিডের জন্যে আলাদা একটা ব্লক, আলাদা এন্ট্রি, এক্সিট করে বাকি ইনফেকশাস রোগের মত করেই প্রাইমারি, সেকেন্ডারি, টার্শিয়ারি হেলথ কেয়ার সিস্টেমের রেফারেল সিস্টেমের মাধ্যমেই কোভিড চিকিৎসা করা শুরু করতে হবে।

প্রাথমিক পর্যায় শেষ, এখন পিক ওঠার অপেক্ষা। আমাদেরকে কোভিডের জন্যে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, মেডিক্যাল, বাঙুর বা সাগর দত্ত-এর মতন দুটো তিনটে কলেজে হাসপাতালে নয়, বরং গোটা স্বাস্থ্যব্যবস্থাই কোভিড এবং নন কোভিডের জন্যেই গড়ে তুলতে হবে এবং তার সাথে নন কোভিড পেশেন্টকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কোভিডের মৃত্যুহার কমানোর জন্যেই।

এই মডেল যেটা আসলে প্রিএক্সিস্টিং সেটাই সঠিক সেগরিগেশন মেনে কোভিডেও লাগু করে পেশেন্টদের হয়রানি কমানো ,কোভিডের মৃত্যুহার কমানো, নন কোভিড পেশেন্টদের সঠিক চিকিৎসা দেওয়া, এই মডেল ইম্পলিমেন্ট করার উদ্দেশ্যেই এই আন্দোলোন, এই অবস্থান।

মেডিকেল কলেজের ডাক্তাররা কোভিড চিকিৎসা করছেন প্রত্যেক দিন প্রাণপাত করে, আগামী দিনেও করতে চান। পাশাপাশিই তাঁরা আন্দোলনে বসেছেন, অবস্থানে বসে আছেন এই স্বাস্থ্যব্যবস্থাকে কোভিড মহামারির পর্যায়ে আরো উন্নততর করে তোলার জন্যে।

সহনাগরিকদের কাছে আমাদের আবেদন এগিয়ে আসুন। এই লড়াই আসলে মেডিক্যাল বা সাগর দত্তের জুনিয়ার ডাক্তারদের নয়। এই আন্দোলন আপনার, আমার, পাশের বাড়ির কাকুর, সামনের বাড়ির কাকিমার সবার। এই আন্দোলন প্রত্যেক সচেতন নাগরিকের, যিনি মনে করেন শ্রেণী বর্ণ ধর্ম লিঙ্গ জাতপাত নির্বিশেষে আমাদের দেশের প্রত্যেক মানুষের রাষ্ট্রের তরফ থেকে উন্নত স্বাস্থ্য ব্যবস্থার পাওয়ার অধিকার আছে। সুস্থ থাকুন,লড়াইয়ে থাকুন।

#unlockMCK
#InclusiveNOTExclusive
#DoctorsForpeople

PrevPreviousআমার স্নাতকোত্তর ছাত্রজীবন
Nextবাগমারি খালপাড়ে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য স্বাস্থ্য শিবিরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

July 16, 2026 No Comments

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এনটিএ (NTA) বাতিল এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে লাগাতার বিক্ষোভ ও অনশন

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

July 15, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

Tales of Hope

July 15, 2026 1 Comment

Dastaan-e-Ummeed Struggles for Resilience, Hope and Justice Vikas Bajpai AfterNote Press Price: Rs. 1600.00 Presenting a book authored by one of my junior comrade–Dr. Vikas

সাম্প্রতিক পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

Sangrami Gana Mancha July 16, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

Kanchan Sarker July 15, 2026

Tales of Hope

Dr. Punyabrata Gun July 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650766
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]