Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাইবার ক্রাইম (পর্ব-২)

241811793_4631346846900165_7022590591147768837_n
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • September 15, 2021
  • 7:14 am
  • No Comments
১ম পর্বের পর…….
পরের দিন সকাল দশটায় সেক্টর ফাইভের ফুটপাতের একটা খাবারের দোকানে চা-কচুরি ধ্বংসের পরে একটা সিগারেট ধরালো প্রবীর। সঙ্গে প্রাইমাস বিল্ডিংয়ের একজন সিকিউরিটি। ছেলেটা প্রবীরেরই বয়সী। তবে প্রায় দু’বছর এই বিল্ডিংয়ে কাজ করছে। প্রাইমাস বিল্ডিংয়েই পল্লবের কোম্পানী ওরিয়ন গ্লোবালের অফিস। প্রবীরকে এখন চেনা যাবে না। ছোট্ট গোটি দাড়ি, গলায় টাই, চকচকে জুতো, কাঁধে ল‍্যাপটপ ব‍্যাগ – আইটি কর্মীর মত চেহারা। ওরিয়ন গ্লোবাল কোম্পানী ও তার কর্মীদের বিষয়ে সিকিউরিটি-র সাথে কথা বলতে বলতে তনভীরের ফোনটা এল।
‘আমি তোমাকে একটু পরে ফোন করছি।’ বলে তখনকার মত কেটে দিল সে।
পরে তনভীরের সঙ্গে যা কথা হল তা হল এই, অমৃতা ব‍্যানার্জী-র ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছে যে সে রোজ সন্ধ‍্যা ছটা থেকে সাতটার মধ‍্যে বাড়ি ফিরে আসে। তারপর আর বাড়ি থেকে বেরোয় না। প্রবীর খুব অবাক হয়ে অমৃতাকে ফোনে ধরল।
‘আমি সাইবার ক্রাইম সেকশন থেকে প্রবীর দত্ত বলছি।’
‘বলুন।’
‘সাতই জুলাই আপনি ব‍্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়ার মেসেজটা কখন দেখেছিলেন?
‘সকাল ন’টায়’
‘কিন্তু টাকাটা তো কেটেছে ছ’ তারিখ রাত দশটা উনপঞ্চাশ মিনিটে।
‘আমি আসলে এত ব‍্যস্ত ছিলাম যে মেসেজটা তখন লক্ষ্য করিনি।’
‘ও। তখন কোথায় ছিলেন আপনি?’
‘একটা পার্টিতে।’
‘আপনার দ্বিতীয় ফোনের নম্বরটা আমাকে দিতে হবে।’
‘আমি তো একটাই ফোন ব‍্যবহার করি।’
‘দ্বিতীয় সিম স্লটে যে সিমকার্ডটা থাকে তার কথা বলছি।’
‘আমার আই ফোনে তো একটাই সিমস্লট আছে।’
‘ঠিক আছে আপনার ফোনটা নিয়ে কালকে আমার অফিসে আসবেন।’
পরদিন অমৃতা দৃশতঃ ক্ষুব্ধ হয়ে সাইবার ক্রাইম সেকশনে এল।
‘ব‍্যাঙ্ক বলছে, আমি নাকি কার্ড নম্বর, ওটিপি শেয়ার করেছি। তাই তারা কিছু করতে পারবে না। পুলিশই যা করার করবে। অথচ আপনারা কাজের কাজ না করে উল্টে আমার ফোন নিয়ে পড়ে আছেন।’
‘উত্তেজিত হবেন না, আমাদের কাজ করতে দিন। আপনার কেসের তদন্তের স্বার্থেই আপনার ফোনটা আমাদের দরকার।’
মোবাইল ফোনটা ফরেনসিক পরীক্ষায় পাঠালো প্রবীর।
বিরক্তির চরম সীমায় পৌঁছে অমৃতা বলল,
‘কবে ফেরত পাওয়া যাবে? আর ততক্ষণ আমার চলবে কি করে? আমার যা কাজ তাতে ফোন ছাড়া থাকা যায়?’
‘সময় লাগবে। ফোনের পাসওয়ার্ডটা দিয়ে যান আর দুদিন কাজ চালানোর জন‍্য আমাদের এই ফোনটা ব‍্যবহার করুন।’
বিকেলে তনভীরের ফোন পেয়ে গাড়ি বের করতে বলল প্রবীর।
‘কোথায় স‍্যার?’
‘সিনট্র‍্যাক্স আবাসন, রাজারহাট।’
চিনার পার্ক মোড় থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে সিনট্র‍্যাক্স একটা বড় আবাসন। আটটা ব্লক, ক্লাব, সুইমিং পুল নিয়ে এক এলাহি বন্দোবস্ত। প্রায় শ’পাঁচেক ফ্ল্যাট। অর্ধেকের বেশী ফাঁকা। কেউ কারো খোঁজখবর রাখে বলে মনে হয় না।
প্রবীর নিজের পরিচয়পত্র দেখাতেই গেটের নিরাপত্তা রক্ষী দুজন সোজা হয়ে সেলাম দিল।
পকেট থেকে একটা ছবি বের করে প্রবীর বলল,
‘এই মহিলাকে এখানে দেখেছ কখনো?’
রোগামত লোকটা বলল, ‘হ‍্যাঁ স‍্যার। ছ’নম্বর ব্লকের ৯০৩ এর ম‍্যাডাম। উনি তো প্রায়ই এখানে আসেন। কখনো কখনো থাকেনও।’
‘ও আচ্ছা, কার ফ্ল‍্যাটে?’
‘সলিল সাহেবের। অবশ‍্য সলিল সাহেব এখন এখানে থাকেন না।’
‘সলিল সাহেব কি করেন?’
‘উনি শুনেছি বিজনেসম‍্যান। সিঙ্গাপুরে থাকেন।’
‘তাহলে এই ফ্ল‍্যাটে কে থাকে?’
‘আমি আর কিছু জানি না স‍্যার। ভালো হয় আপনি যদি ফেসিলিটি ম‍্যানেজারের সাথে কথা বলেন।’
ফেসিলিটি ম‍্যানেজার মাসুদ আলম খুব বুদ্ধিমান ও করিৎকর্মা লোক। সে কম্পিউটার থেকে ৯০৩ নম্বর ফ্ল্যাটের মালিক সলিলের ছবি, মেন্টেন‍্যান্স বিলের কপি ও অন্যান্য ডকুমেন্ট বের করে দিল। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজ থেকে এখনকার বাসিন্দা সলিলের ভাই রবির ছবিও দেখালো। বিদিশার পাঠানো ছবিটার সাথে মিলিয়ে নিল প্রবীর- একই লোক।
মাসুদ জানাল, ‘রবিবাবু ফিল্মে ফটোগ্রাফারের কাজ করেন। ওনার অনেক টাকা আর যোগাযোগ। মাঝ মাঝেই ওনার ফ্ল্যাটে বেশ কয়েকজন নেতা এবং পুলিশের আগমন হয়। মহিলারাও থাকে। পার্টি, খানাপিনা হয়।’
‘অনেক টাকা বললেন কেন? একজন ফটোগ্রাফারের কত টাকা হতে পারে?’
‘ওনার দাদার তো সিঙ্গাপুরে হোটেল আছে। দুজনেই প্রচুর খরচ করেন এখানে। গত জানুয়ারিতে পুরো পিকনিক উনি স্পনসর করেছিলেন। দেওয়ালিতে পুরো আবাসন আলো দিয়ে সাজিয়ে দিয়েছিলেন।’
‘উনি কখন বাড়ি ফেরেন?’
‘সন্ধ‍্যা সাতটা-আটটা হয়।’
‘আচ্ছা।’…..
(চলবে)
PrevPreviousরেডিয়েশন চিকিৎসা কি?
Nextমাস্ক কি ভাবে ব্যবহার করবেন?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

April 29, 2026 No Comments

মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কুৎসিৎ যৌনগন্ধী মিম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নাকি ছড়িয়েছে হিন্দী বলয়ের বিজেপি সমর্থকরা! কেউ সন্দেহ প্রকাশ করছে এটা নাকি তৃণমূলই ছড়িয়ে

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

সাম্প্রতিক পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

Pallab Kirtania April 29, 2026

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620003
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]