জীবনাবসান হলো শ্রমজীবী মানুষের সুহৃদ এক চিকিৎসকের। ২৭ শে জুন ২০২৪ প্রয়াত হলেন ডা শান্তিপদ মল্লিক।
জন্ম ১৯৪৫-এর ১লা জানুয়ারি। ষাটের দশকে পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল হন।
এমবিবিএস পাস করেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে। ছাত্র থাকার সময় যুক্ত হন নক্সালবাড়ী আন্দোলনের সমর্থক ছাত্র আন্দোলনে। তারপর জেল, জেল থেকে মুক্তির পরেও পুলিশি নজরদারি, জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করে যাওয়া। যৌবনে যে মতাদর্শকে বরণ করেছিলেন আজীবন তার অনুশীলন করে গেছেন।
জীবনের বিভিন্ন সময়ে যুক্ত থেকেছেন বেলুড় শ্রমজীবী হাসপাতাল, সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল, বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ এবং অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস- এর সঙ্গে।
অল্প কয়েক বছর আগে তাঁর স্ত্রী প্রয়াত হন। তাঁর এক কন্যা চিকিৎসক।
ডা শান্তি মল্লিকের জীবন থেকে পরের প্রজন্মের চিকিৎসকরা শিক্ষা নিন










