Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ময়না তদন্ত

FB_IMG_1719360885311
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • July 1, 2024
  • 6:45 am
  • No Comments
কোন নির্দিষ্ট ঘটনার জন্য নয়, বরং আইনের চোখে পুরো বিষয়টি দেখা যাক।
পনের ষোল বছর আগে পড়েছিলাম পারিখ-এর ফরেনসিক মেডিসিন।
আর একজন প্রবাদপ্রতিম ফরেনসিক এক্সপার্ট ডাঃ এ কে গুপ্ত স্যারকে পেয়েছিলাম হাতের সামনে!
সেখান থেকেই বেসিক জিনিস গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি।
সাম্প্রতিক কোন পরিবর্তন হয়ে থাকলে, কেউ বলবেন।
******
* Death Certificate-এ cause of death আর mode of death – এই দুটো বিষয় পুরোপুরি আলাদা।
ধরা যাক, কাউকে বিষ প্রয়োগ করা হলো।
সেই বিষ তার হৃৎপিণ্ডের ওপর কাজ করল এবং মৃত্যু ঘটালো।
তাহলে cause of death হয় পয়জনিং, mode of deathহয় হৃৎপিণ্ডের বন্ধ হয়ে যাওয়া।
রক্তপাতের পরে শক এ চলে গেলে, রক্তপাত হবে মৃত্যু র কারণ!
* এক্ষেত্রে বিষক্রিয়ার প্রমাণ তৎক্ষণাৎ জানা না থাকুক বা নাই থাকুক, বা হৃৎপিণ্ড বন্ধ হবার কারণ জানা থাকুক নাই থাকুক, লিখতে হবে pending investigation !!!
এবং বডি পাঠাতে হবে পোস্ট মর্টেম করতে!!
এখানে কারো (সে যত বড় বোদ্ধাই হোক বা যতই আপনজন হোক) কোন ব্যক্তিগত মতামতের সামান্যতম দাম নেই!
* বহু দিন পিজি হাসপাতালের এমার্জেন্সিতে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি – সিনিয়ররা যেটা করতে বলতেন-
Brought dead নিয়ে এলে ডাক্তারের একমাত্র কাজ ডেথ কনফার্ম করে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া! বডি পোস্ট মর্টেম-এ পাঠানোর ব্যবস্থা করা!
কারো আপত্তিই গ্রহণযোগ্য নয়!!
কেউ জোর করে বডি নিয়ে যেতে চাইলেও পুলিশকে জানাতে দেখেছি!!!
* ডেথ কনফার্ম করা এবং ডেথ সার্টিফিকেট দেওয়া চিকিৎসক আলাদা হতেই পারে। সেক্ষেত্রে যিনি ডেথ সার্টিফিকেট লিখবেন, তিনি জেনে নেবেন ঠিক কখন কিভাবে কী কী দেখে ডেথ কনফার্ম করা হয়েছে।
সেই সময়ই লিখবেন!
হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রেও এটাই করা হত।
* কোন ডাক্তার ডিসি না দিয়ে পোস্ট মর্টেম করাতে বললে, সেটাই করাতে হবে!!
* তারপর যদি কেউ পোস্ট মর্টেম ছাড়াই ডিসি লিখে দেয়,তাহলে সেই দায় পুরোপুরি তার!!
* Cardiorespiratory failure কোনভাবেই মৃত্যুর কারণ হিসেবে লেখা যায় না!!
এটা যারা একবার হলেও ডিসি লিখেছে তারা জানে।
* ডেথ কনফার্ম করা আর ডেথ সার্টিফিকেট দেওয়ার মধ্যে আকাশ‌ পাতাল ব্যবধান।
একটাতে ক্লিনিক্যাল এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করেই একমাত্র বলা যায় যে কেউ মারা গেছে কিনা।
ফরেনসিক মেডিসিন এ বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন আছে আইন অনুযায়ী।
নির্দিষ্ট সাইন আছে ডেথ কনফার্মেশন করার জন্য।
কিছু আপাতদৃষ্টিতে বোদ্ধা এমন মানুষকে বলতে চাই, হিট স্ট্রোক, ইলেকট্রোকিউশন ইত্যাদি এবং সবার পরিচিত কলেরা বলে একটি রোগ আছে, যে রোগে সাসপেন্ডেড অ্যানিমেশন বলে একটি জীবন মৃত্যুর মধ্যবর্তী অবস্থাও তৈরি হতে পারে!
এটি এমন অবস্থা, যেখান থেকে জীবন বা মৃত্যু – দুটোই সম্ভব।
না পড়ে থাকলে ফরেনসিক মেডিসিন বই খুলুন!
* কখনোই একজন মৃত ব্যক্তির জন্য দুটো ডেথ সার্টিফিকেট হতে পারে না!
* দু’জন আলাদা ডাক্তার একই ব্যক্তির নামে দুটো ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারে না!
এমনকি কেউ যদি একই ব্যক্ত র জন্য দুটো ডেথ সার্টিফিকেট জোগাড় করার চেষ্টাও করে, সেক্ষেত্রে কোন না কোন ফাউল প্লে আছে ধরে নিয়ে এগোতে হবে।
* মৃত্যুর সময় নির্ধারণ করার জন্য ফরেনসিক মেডিসিন এ নির্দিষ্ট গাইডলাইন আছে। নির্দিষ্ট সাইন ঠিক কত সময় পর পাওয়া যাবে, সব লেখা আছে।
যেমন – কারো রাইগর মর্টিস শুরু হয়ে গেলে সেটার নির্দিষ্ট সময় লাগবে।
অ্যালগর মর্টিস এর জন্য নির্দিষ্ট সময় লাগবে!!
* চিকিৎসক কখন গিয়ে ডেডবডি দেখলেন, তার উপর ডিসি-তে মৃত্য র সময় লেখা নির্ভর করে না!!
* যে কোন নন-ইনস্টিটিউশনাল ডেথ সার্টিফিকেট লেখার নিয়ম আছে।
ব্যক্তিগত প্যাডে ডেথ সার্টিফিকেট লেখার নিয়ম আছে কিনা, বিশেষজ্ঞরা বলবেন!
* আইন অনুযায়ী মৃত্যু নিয়ে কাউকে বেনিফিট অফ ডাউট দেওয়ার কোন জায়গা নেই!
* মৃতের বয়স এক্ষেত্রে কোনভাবেই বিবেচ্য নয়!!!
* ডেথ কনফার্ম করা হয়েছে আগে, এমন ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে উল্লেখিত সময় কখনোই তার পরের হতে পারে না!!
যদি হয়, তাহলে বুঝতে হবে ডেথ সার্টিফিকেট দেওয়া ডাক্তার কোন না কোন ভাবে প্রভাবিত হয়েছেন!
* কোন ডাক্তারকে যদি আগেই জানানো হয় যে একজন কেউ মারা গেছে, আপনি আসুন,
তাহলে তিনি ডেথ সার্টিফিকেটে কিছুতেই তার পরের সময় লিখতে পারেন না।
* যদি কোন ডাক্তারকে জানানো হয় যে একজন কেউ মরণাপন্ন, তাহলেও তিনি যখন ডেডবডি দেখবেন, তিনি লিখবেন- আমি এই সময়ে মৃতকে দেখে ডেথ কনফার্ম করেছি!
*****
নিচের কাগজটা
যারা খুব বেশি জানে, তাদের জন্য!!
যারা cause of death আর mode of death এর ব্যবধান বোঝে না, তাদের জন্য!!
যারা আচমকা বেসিক জ্ঞান বুদ্ধির ওপর মানবিকতার প্রলেপ লাগিয়ে অজুহাতকে হাতিয়ার করে ফেলে,তাদের জন্য!!
যারা সিকোয়েন্স অফ ইভেন্টস বিশ্লেষণ না করে ‘আগে কী সুন্দর দিন কাটাইত’ বলে ন্যাকা কান্না করে তাদের জন্য!
যারা বোঝে না যে একটা ডেথ সার্টিফিকেট ই নয়, এমন একটা কাগজের ক্ষমতা ঠিক কতটা হতে পারে, তাদের জন্য!!
PrevPreviousঅলীক সত্য
Nextডা শান্তি মল্লিকের জীবনাবসানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আবহমান

August 17, 2026 No Comments

সুমিত্রা দেবী সারাদিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কাটাচ্ছেন। রাত্রে তিনি অল্পই খান। ভাত ডাল আরেকটু তরকারি। কিন্তু খাওয়ার পরের সময়টাই তার সবচেয়ে সুখের সময়। যত্ন করে

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

August 17, 2026 No Comments

আমরা এখন অবধি সুশ্রুত-সংহিতা নিয়ে যতটুকু আলোচনা করেছি, সেখানে একজন “শল্যহর্তা” তথা সার্জন এবং বৈদ্যের নির্দিষ্ট অবস্থান কী এই বিষয়ে কিছু টুকরো আলোচনা হয়েছে। কিন্তু

ঠেলার নাম বাবাজী!

August 17, 2026 No Comments

যে লোকগুলো ভোটের আগে হাত জোড় করে ভোট ভিক্ষে করে তারাই গদিতে বসলে জনগণকে আর মানুষ বলে ভাবে না। নিজেদের ভাবে ভগবান। তাদের হুহুংকার শুনলে

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

সাম্প্রতিক পোস্ট

আবহমান

Dr. Aindril Bhowmik August 17, 2026

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

Dr. Jayanta Bhattacharya August 17, 2026

ঠেলার নাম বাবাজী!

Pallab Kirtania August 17, 2026

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

667924
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]