Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দু= পর্ব ২(হিমোগ্লোবিন A1c)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 16, 2020
  • 8:53 am
  • 2 Comments

আমাদের রক্তে তিন ধরণের রক্ত কণিকা থাকে। লোহিত কণিকা বা RBC, শ্বেত কণিকা বা WBC এবং অণুচক্রিকা বা platelet।

RBC এর মধ্যে থাকে হিমোগ্লোবিন। রক্তে উপস্থিত গ্লুকোজের কিছু অংশ কোনও উৎসেচকের সাহায্য ছাড়াই হিমোগ্লোবিনের সাথে একটি co-valent bond এর মাধ্যমে যুক্ত হতে পারে। এটি একটি অপরিবর্তনীয়(irreversible) প্রক্রিয়া। অর্থাৎ একবার হিমোগ্লোবিনের সাথে কো ভ্যালেন্ট বন্ডের মাধ্যমে গ্লুকোজ যুক্ত হলে সেটি যতদিন না RBC টি নষ্ট হবে ততদিন হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজ লেগেই থাকবে।

গ্লুকোজের সাথে যুক্ত হওয়া এই হিমোগ্লোবিনকে বলা হয় গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এবং এটি লেখা হয় HbA1c।

আগে HbA1c-কে বলা হতো গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। যেহেতু এক্ষেত্রে কোনও উৎসেচকের ভূমিকা থাকে না, তাই এটিকে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন না বলে গ্লাইকেটেড হিমোগ্লোবিন’ই বলা উচিৎ। এটি প্রকাশ করা হয় শতকরা হিসাবে। অর্থাৎ মোট হিমোগ্লোবিনের কত শতাংশ গ্লাইকেটেড হয়েছে।

এখানে মনে রাখতে হবে RBC-এর গড় আয়ু ১২০ দিনের মতো। অতএব HbA1c পরিমাপ করে শেষ দু থেকে তিন মাস রোগীর রক্তে গ্লুকোজ কি রকম ছিল ধারণা করা যায়।

যেমন
HbA1c ৬%= ১২৬ মিগ্রা/ডেসি লিটার গ্লুকোজ।
HbA1c ৭%= ১৫৪ মিগ্রা/ডেসি লিটার গ্লুকোজ।
HbA1c ৮%= ১৮৩ মিগ্রা/ডেসি লিটার গ্লুকোজ।
HbA1c ৯%= ২১২ মিগ্রা/ডেসি লিটার গ্লুকোজ।
HbA1c ১০%= ২৪০ মিগ্রা/ডেসি লিটার গ্লুকোজ।
HbA1c ১১%= ২৬৯ মিগ্রা/ডেসি লিটার গ্লুকোজ।
HbA1c ১২%= ২৯৮ মিগ্রা/ডেসি লিটার গ্লুকোজ।
এখানে মনে রাখতে হবে শেষ একমাসের রক্তে গড় গ্লুকোজের পরিমাণ ৫০% HbA1c এর জন্য দায়ী।

ডায়াবেটিস রোগ নির্ণয় করতে HbA1c এর কি ভূমিকা?
HbA1c ৬.৫% এর বেশি হলে ডায়াবেটিক।
৫.৭% থেকে ৬.৪% হলে প্রি ডায়াবেটিক।
সুস্থ মানুষের ক্ষেত্রে HbA1c ৫.৭% এর নীচে থাকে।

কখন HbA1c ভুল তথ্য দেয়?
বিভিন্ন হিমোগ্লোবিনোপ্যাথি যেমন থ্যালাসেমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া বা অন্যান্য কোনও কারণে খুব বেশি অ্যানিমিয়া হলে HbA1c পরীক্ষার ফলাফল ভুল আসতে পারে।

শুধু রোগ নির্ণয় নয়, ডায়াবেটিসের চিকিৎসা চলার সময়ও HbA1c পরিমাপের গুরুত্ব পূর্ণ ভূমিকা আছে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর মতামত অনুযায়ী চিকিৎসা চলাকালীন যাদের রক্তে গ্লুকোজের পরিমাণ মোটামুটি ঠিক থাকছে, তাদের ক্ষেত্রে বছরে অন্তত দুই বার HbA1c% পরীক্ষা করা উচিৎ। আর যাদের তা নেই অথবা ওষুধ পালটানো হচ্ছে তাদের প্রতি তিনমাস অন্তর HbA1c% পরীক্ষা করা উচিৎ। চিকিৎসা চলাকালীন HbA1c কত থাকা উচিৎ তা পরবর্তীতে আলোচনা করা হবে।

শুধু একটাই সমস্যা HbA1c পরীক্ষা বেশ খরচ সাপেক্ষ। বিভিন্ন ল্যাবরেটরিতে HbA1c পরীক্ষার খরচ ৬০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। তাছাড়া এই পরীক্ষা করা উচিৎ যে সব ল্যাবরেটরির ‘HbA1c স্যাণ্ডার্ড অফ ডায়াবেটিস কন্ট্রোল এন্ড কমপ্লিকেশন ট্রায়াল’এর সার্টিফিকেট আছে সেখানেই।

আমরা যারা ‘হাটে বাজারে’ সাধারণ মানুষের চিকিৎসা করি, সাধারণ মানুষকে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গিয়ে যে খানে বারবার আটকে যাই, সেটা হলো আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার আকাশ ছোঁওয়া খরচ ও সাধারণ মানুষের হাতে অর্থের অভাব।

অনেক তথ্যের কচকচি হোল, আগামীকাল শুনবেন ডায়াবেটিস রোগের আশ্চর্য ইতিহাস।

PrevPreviousগর্ভাবস্থায় কোভিড ১৯ নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন
Nextচিমা ওকোরি, লিনাস পলিং। ভিটামিন! ভিটামিন!! (পর্ব সাত)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Subir Kumar Bhattacharya
Subir Kumar Bhattacharya
6 years ago

খুব সুন্দর করে বললেন। ডায়াবেটিস রোগীর এইসব তথ‍্য অনেক কাজে লাগবে। HbA1c এই পরীক্ষার সম্বন্ধে খুব একটা ধারনা ছিলো না কিন্তু ডাক্তার ভৌমিকের সবিস্তার বিবরণ থেকে অনেক কিছু জানতে পারলাম যা ভবিষ্যতে কাজে লাগবে।

0
Reply
Abhijit Bardhan
Abhijit Bardhan
6 years ago

স্যার HbA1c টেস্ট এবং একই সঙ্গে PP ও Fasting এই দুটি টেস্ট করার প্রয়োজন আছে?

0
Reply

সম্পর্কিত পোস্ট

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 No Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 No Comments

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

তোমার পূজারী যারা

September 23, 2026 No Comments

তোমার পূজারী যারা, প‍্যান্ডেল বেঁধে দিয়ে এখন গিয়েছে নিতে ঘরে বিশ্রাম। রোজকার রোজগারে ময়লা নোটের গায়ে লাগে যার ঘাম, সে তোমার ঠিক উপাসক। কদাচিত পেট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

সাম্প্রতিক পোস্ট

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

তোমার পূজারী যারা

Arya Tirtha September 23, 2026

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678799
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]