Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্রোহের দলিল ৪

Oplus_16908288
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • September 24, 2025
  • 7:23 am
  • No Comments

“একদিন সমাজের সব স্তরের মানুষ রেগে গিয়ে রাস্তায় নেমে আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন করেছিল তাতে নবান্নের চোদ্দ তলা অব্দি কেঁপে উঠেছিল। এইটুকু তোলা থাক পাওয়ার খাতায় বাকিটা থাক ভবিষ্যতের গর্ভে ” (শুভাংশু পাল, দ্রোহ কালের দিনলিপি )

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার পর স্বতঃস্ফূর্ত গণ জাগরণ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে। জুনিয়র চিকিৎসকদের শুরু করা আন্দোলনে যোগ দেন সমাজের বিভিন্ন অংশের অগণিত মানুষ। এই আন্দোলনে এক নতুন বাংলার ছবি ভেসে ওঠে। ভিন্ন আঙ্গিকে এই অসামান্য সময়ের দিনলিপি লিখেছেন শুভাংশু পাল, সৃজন ভট্টাচার্য এবং নীল মালাকার।

বিভিন্ন সঙ্কলন গ্রন্থে প্রকাশিত হবার পর পূর্ণাঙ্গ গ্রন্থ হিসাবে প্রণতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘দ্রোহকালের দিনলিপি’। শুভাংশুর বই টির পরিধি ৯ অগাস্ট থেকে ২৯ অক্টোবর-  অনশন অবস্থান প্রত্যাহার পর্যন্ত। তথ্য ও বিশ্লেষণে এই সময়ের অন্যতম সেরা দলিল। নারকীয় হত্যাকাণ্ডের পরবর্তী দুদিনে সন্দীপ ঘোষের অনুচর গুন্ডা বাহিনীর সন্ত্রাস, ভয়কে জয় করে আর জি কর ও মেডিক্যাল কলেজে ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তার দের জি বি, ১৪ অগাস্টের রাত দখল এবং রাত দখলের রাতে আর জি কর হাসপাতালে ভাংচুর,  বাতিল হওয়া ডার্বি ম্যাচের দিন বিচারের দাবি লাল হলুদ সবুজ মেরুন লাল কালো এক হয়ে প্রতিবাদ এবং, স্লোগান -‘তিন প্রধানের একই স্বর / জাস্টিস ফর আর জি কর “, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিরাট মিছিল,  জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, লালবাজার অভিযান, স্বাস্থ্যভবনে টানা দশ দিনের অবস্থান, অবস্থান তুলে নেবার দিনেই দুর্গত এলাকায়  বন্যাত্রাণ  নিয়ে পৌঁছে যাওয়া, মহালয়ার দিন কলকাতায় মহামিছিল, ধর্মতলায় অনশন অবস্থান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং – এই ইতিহাসকে ধরা আছে শুভাংশুর আবেগময় অথচ তথ্যনিষ্ঠ দিনলিপিতে।

সৃজন ভট্টাচার্যের সম্পাদনায় এন বি এ থেকে প্রকাশিত হয়েছে ‘জাগরণের নাম তিলোত্তমা- আর জি কর আন্দোলনের ইতিবৃত্ত’। বই-এর শুরুতে আন্দোলনের প্রথম পর্বের দিনপঞ্জি এবং রাত দখলের ইতিহাস নিয়ে আলোচনা আছে এই বইয়ে।  ঐতিহাসিক দলিল হিসাবে দিনপঞ্জিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং চক্রান্তে যেমন অনেক ফাঁক থেকে যায়, এই পৈশাচিক ধর্ষণ-হত্যা এবং প্রমাণ লোপাটের নির্লজ্জ চক্রান্ত বহু প্রশ্নকে সামনে নিয়ে এসেছে যার কোন উত্তর মেলেনি, সরকারি তরফে উত্তর দেবার কোন চেষ্টাই করা হয়নি। তেমন কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে ‘যে প্রশ্নগুলির উত্তর মেলেনি’ অধ্যায়ে। বই-এর দ্বিতীয় অংশ ‘মুক্ত করো ভয়’। এই অংশে মেডিকেল কাউন্সিলের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন, স্বাস্থ্য ব্যবস্থার অবনতি, নিরাপত্তাহীনতা, থ্রেট কালচার, সিবিআই তদন্ত এবং অভয়ার মৃতদেহের ময়না তদন্ত ইত্যাদি বিষয় নিয়ে লিখেছেন বিশিষ্ট চিকিৎসকেরা – ডক্টর সুবর্ণ গোস্বামী,  ডক্টর উৎপল ব্যানার্জি,  ডক্টর অভিজিৎ চৌধুরী,  ডক্টর অরুণ সিং,  ডক্টর কুনাল সরকার,  ডক্টর সুকান্ত চক্রবর্তী এবং ডক্টর তমোনাশ চৌধুরী।  ডক্টর তমোনাশ চৌধুরী তাঁর লেখায় নিহত তরুণী চিকিৎসক তিলোত্তমার মা-বাবাকে সুবিচার এনে দেবার শপথ ঘোষণা করেন।  পরবর্তী অংশ ‘দৃষ্টিকোণ’-এ  এই ঘটনার পর বিভিন্ন রাজনীতিবিদের প্রতিক্রিয়া সংকলন করা হয়েছে। ‘যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সাড়া’ এই অংশে বিভিন্ন প্রতিবাদী মানুষের লেখা সংকলন করা হয়েছে। অভয়াকাণ্ডকে কেন্দ্র করে অনাবৃত দুষ্কৃতিরাজ, এই ঘটনার আগে রাষ্ট্রীয় সন্ত্রাস ও  দুর্বৃত্তচক্রের শিকার আনিস খান, বরুণ বিশ্বাসের মৃত্যু, অভয়াহত্যাকে কেন্দ্র করে নারী জাগরণ,  রাষ্ট্রশক্তির বিরুদ্ধে গণজাগরণ প্রভৃতি বিষয়ে লিখেছেন অম্বিকেশ মহাপাত্র, কণীনিকা ঘোষ, মীনাক্ষী মুখার্জি,  দেবাঞ্জন দে, দীপ্সিতা ধর,  কলতান দাশগুপ্ত, উর্বা চৌধুরী, প্রমীলা বিশ্বাস, সালেম খান এবং রূপসা মন্ডল। প্রতিবাদী শিক্ষিকা মোনালিসা মাইতির একটি সাক্ষাৎকার রয়েছে এই বইটিতে। গণজাগরণ থেকে উঠে আসা কিছু স্লোগান লিপিবদ্ধ করা আছে বইয়ের শেষে।

দিনলিপির আঙ্গিকে নীল মালাকার লিখেছেন ‘দ্রোহ কালের ডায়েরি’  শালিধান প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। আন্দোলনকে ঘিরে যে হাজার হাজার মানুষের আবেগ উদ্বেলতা  সেই মানুষেরাই নীলের লেখার প্রধান উপজীব্য। এই বইয়ের ব্লার্ব অংশে সংক্ষিপ্ত পরিচিতি বইটিকে এক অন্য ধারার সৃষ্টি হিসাবে চিহ্নিত করে-  “অভয়ার জন্য পথ চলতে চলতে সঞ্চিত হয়েছে নানা ধরনের অভিজ্ঞতা প্রতিদিনের আন্দোলনের শামিল হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ সেই মানুষের স্রোত নিজের জীবন সমস্যার  চোরা স্রোতকে কাটিয়ে এগিয়ে এসেছেন প্রতিবাদ মিছিলে ন্যায় বিচারের দাবি জানাতে …প্রতিদিনের পথ চলা মসৃণ ভাবে মিশে যেতে চেয়েছে বহমান আন্দোলনের সঙ্গে… দেশ কালের সীমানা পেরিয়ে ব্যস্ত জীবনের কোলাহলকে সঙ্গে নিয়েই মানুষ এগিয়ে এসেছে বারবার।  আবেগ আশা হতাশা চাওয়া–পাওয়ার সূক্ষ্ম সুতোয় একটা করে স্বপ্ন বুনতে চেয়েছে হৃদয়।”

রাত দখল, লাল বাজার অভিযান, স্বাস্থ্য ভবনের ধর্না মঞ্চ, ধর্মতলায় অনশন অবস্থান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মিছিলের প্রেক্ষাপটে বিভিন্ন মানুষের গল্প। চরিত্রদের  স্থান কাল বদলে দিয়ে বাস্তব আর কল্পনার ঠাস বুনটে এক ‘সত্যি রূপকথা’ তৈরি করেছেন নীল।  এত মানুষের ভিড়ে খুঁজে নিয়েছেন বর্ধমানের আমরুল গ্রামের স্বাগতা পাগলি, পরিত্যক্ত সামগ্রী কুড়িয়ে বিক্রি করা অপ্সরা মাঝি,  মেমারির নুরজাহান বেগম,  গ্লাভস-পাপেটিয়ার অরুণ কুমার ঘোষ, ডোমজুড়ের বাচ্চা মেয়েটি,  বেলজিয়ামের গোকেন, কলকাতার তন্ময় বসাক (যিনি অভয়া নামাঙ্কিত ব্যাজ, ব্যানার, প্রভৃতি নিজের টাকায় বানিয়ে বিনামূল্যে বিতরণ করে চলেছেন  প্রাত্যহিক যাপনে অভয়াকে ভুলতে না দেবার উদ্দেশ্যে) বা ডঃ কমলেন্দু মালাকারকে, যিনি “হুইল চেয়ারের ককপিটে বসে দাবানলের আগুন মেখে রাজপথের প্রতিবাদ মিছিলে” আসেন।

এই তিনটি দিনলিপি প্রকাশিত হবার পর কেটে গেছে প্রায় একটি  বছর। বাম গণতান্ত্রিক শক্তিকে পরাজিত করতে কেন্দ্র রাজ্য সেটিং আরও গভীর হয়েছে। হরেক রকম উৎসবের প্রকোপে মানুষকে  ভুলিয়ে দেবার চেষ্টা অব্যাহত রয়েছে। তবু আশাহীনতাই শেষ কথা নয়।

“এই গ্রহণের অন্ধকারের চারিদিকে যে উজ্জ্বল বলয়- যে মানুষেরা এখনও রাজপথ আঁকড়ে পড়ে আছেন” (শুভাংশু পাল),ইতিহাসের সারথি হবেন তাঁরাই।।

PrevPrevious“অভয়া পাঠশালা”-র পথ চলা শুরু হল
Nextগণ কনভেনশন মৌলালি যুব কেন্দ্র থেকে সরাসরিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 1 Comment

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674158
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]