Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এনকাউন্টার সংস্কৃতি বন্ধ হোক

Oplus_131072
Sangrami Gana Mancha

Sangrami Gana Mancha

Peoples' front against fascism, tyranny and neoliberal policy
My Other Posts
  • November 11, 2026
  • 8:44 am
  • No Comments

১০ নভেম্বর, ২০২৬

২০২৬ এর ৮ জুলাই বারুইপুরের সূর্যপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের নয় বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এবং রাজসাক্ষী হতে ইচ্ছুক প্রভাস মন্ডলকে গভীর রাতে নির্জন জায়গায় গুলি করে হত্যার মাধ্যমে পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের যোগী মডেলের সূচনা হয়। ২৭ অক্টোবর ভোর তিনটে নাগাদ গাইঘাটায় নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাস, একই দিনে বারো ঘণ্টা পরে বিকেল তিনটে নাগাদ মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপি কর্মী খুনের অভিযোগে অভিযুক্ত শামসুল শেখ এবং ৯ নভেম্বর রায়গঞ্জে ভোর সাড়ে তিনটে নাগাদ নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত দিলীপ রায় পুলিশের তথাকথিত এনকাউন্টারের বলি হয়। গত ছয় মাসে এই নিয়ে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটলো। এনকাউন্টার সংস্কৃতি বাংলার মাটিতে ক্রমশ শিকড় বিস্তার করছে। প্রতিটি ঘটনায় সরকারি ভাষ্য এক – অপরাধের ঘটনার পুনর্নির্মাণের নামে এক গল্পকথার নির্মাণ।

মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ষক, মাদকপাচারকারী এবং অনুপ্রবেশকারী দের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি – সকালে জমা বিকেলে খরচ। জিরো টলারেন্স মানে কি আইন বহির্ভূতভাবে কিছু করতে পুলিশকে নির্দেশ দেওয়া? সমস্যা জিরো টলারেন্স নিয়ে নয়, সমস্যা অপরাধী কারা তাই নিয়ে। অপরাধী কে সেটা নির্ণয় করার কাজ পুলিশের নয়, অভিযুক্ত অপরাধী কি না, অপরাধীকে বিচারালয়ের সামনে হাজির করা পুলিশের কাজ। কিন্তু মুখ্যমন্ত্রী কোর্ট এর কাজ পুলিশকে দিয়েছেন।

বলাই বাহুল্য অপরাধ কমেনি তাতে। গত পাঁচ মাসে ২৫৪৫টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে।সরকারি হিসেবের বাইরে অজস্র খুন, ধর্ষণ ঘটে চলেছে প্রতি নিয়ত। আদিত্যনাথ যোগীর মডেল রাজ্য উত্তর প্রদেশে ২০১৭ র মার্চ থেকে ২০২৬ এর মে মাসের মধ্যে মোট ১৭০৪৩ টি এনকাউন্টার ঘটেছে। গড়ে দিনে পাঁচটি এনকাউন্টার। হত্যা করা হয়েছে ২৮৯ জন অভিযুক্তকে। অথচ NCRB (National Crime Records Bureau) র সাম্প্রতিক হিসাব অনুযায়ী উত্তর প্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ভারতের মধ্যে সর্বাধিক। ২০২৪ এর পরিসংখ্যান অনুযায়ী ৬৬৩৯৮টি কেস নথিভুক্ত হয়েছে, ২০২১ থেকে ২০২৪ এই তিন বছরের মধ্যে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ লাখের ও বেশি। তাই এনকাউন্টার সুরক্ষা আর ন্যায়বিচারকে নিশ্চিৎ করে এটা নিতান্তই এক আষাঢ়ে গল্প। পুলিশের বন্দুকের নলে খুন করা হচ্ছে দেশের বিচারব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো, যাতে অপরাধ প্রমাণের দায় না রেখে প্রয়োজনমত যে কাউকে চক্রান্তের বলি করা যায়। কৌশলের মাধ্যমে এক আগ্রাসী জনমতও তৈরি করতে চাইছে সরকার যা এক ঘাতক রাষ্ট্রের স্তম্ভ হয়ে উঠবে।

গত ছয়মাসে একটার পর একটা ঘটনায় গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার ভূলুণ্ঠিত হয়েছে। সংগ্রামী গণমঞ্চের পক্ষ থেকে আমরা সমস্ত রাষ্ট্রীয় আগ্রাসন এবং হিংসাকে তীব্র ধিক্কার জানাই। গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে আমাদের আবেদন, বিচারব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ‘আইনের রাজত্ব’ প্রতিষ্ঠা করার ফ্যাসিবাদী প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান।

PrevPreviousThe Black Day’ in Indian Economy
NextQuidne Mortui Vivos Docent? – “Dissection” without Knife – The Two Systems of Anatomical and Medical KnowledgeNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছাত্র-ছাত্রীদের উপর থেকে অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হোক

November 11, 2026 No Comments

বিবেকানন্দের ছবিযুক্ত আর এস এস পরিচালিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পোস্টারে ‘আপত্তিকর ‘  শব্দ লেখার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একজন ছাত্রীকে  বহিষ্কার করার

Quidne Mortui Vivos Docent? – “Dissection” without Knife – The Two Systems of Anatomical and Medical Knowledge

November 11, 2026 No Comments

Abstract Anatomical dissection was an all- encompassing love in the field of medicine during the late 1780s in America. Anatomists were even tagged with the

The Black Day’ in Indian Economy

November 10, 2026 No Comments

I clearly remember it was Surgery ad day night when he declared this historic decision. We couldn’t even pay for our dinner that day to

আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!

November 10, 2026 No Comments

পশ্চিমবঙ্গের জনগণের কী অবস্থা জানিনা তবে সোস্যাল মিডিয়ায় যে সব মানুষেরা দৃশ্যমান মানে যাদের দেখতে বা পড়তে পাই, তাদের বেশির ভাগই একেবারে দু মেরুতে অবস্থান

উপহার হিসেবে চেয়েছিলেন কেবল একটি অ্যাম্বুলেন্স

November 10, 2026 1 Comment

টুইঙ্কল কালিয়া। দিল্লির থাকেন। আপনার আমার মধ্যেই সাধারণ। তিনি অ্যাম্বুলেন্স চালান। তফাৎটা হচ্ছে যাদের দরকার তিনি তাদের বিনামূল্যে এই পরিষেবা দেন। ২০০২ সালে তাঁর বিয়েতে

সাম্প্রতিক পোস্ট

ছাত্র-ছাত্রীদের উপর থেকে অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হোক

Dr. Punyabrata Gun November 11, 2026

Quidne Mortui Vivos Docent? – “Dissection” without Knife – The Two Systems of Anatomical and Medical Knowledge

Dr. Jayanta Bhattacharya November 11, 2026

এনকাউন্টার সংস্কৃতি বন্ধ হোক

Sangrami Gana Mancha November 11, 2026

The Black Day’ in Indian Economy

Dr. Subhanshu Pal November 10, 2026

আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!

Dr. Amit Pan November 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

700453
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]