Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভয়

Oplus_16908288
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • July 25, 2025
  • 7:47 am
  • One Comment

প্রতিদিন ভয়ে ভয়ে থাকি,

ঘুম ভেঙে ওঠা থেকে রাতের বিছানা তক,

হয়তো বা আধোঘুম স্বপ্নেও সেই ভয় কড়া নাড়ে মনদোরে জোরে…

যা কিছু আমার ভাবি,

মানুষ জিনিসপাতি ভিটেমাটি দেশ পরিচয় ..

কাল যদি দেখি কেউ কেড়ে নিয়েছে তা,

হক বলে যা ভাবি, গল্প নিছক,

যদি প্রিয় নারীটির ধর্ষণ

অথবা প্রিয় পুরুষের খুন হওয়া লাশ

কালকে খবরে,

অথবা বাড়ির সামনে বুলডোজার,

দুয়ারে নোটিস মা ডাকা ভূমিটি আমার আর নয়…

 

যদি তাই হয়ে থাকে,

কাল, পরশু বা তরশু পেরোনো কোনো অন্ধকার ডাকা দিনে

আমি জানতে পারবো সব..

প্রিয় নারীটির ধর্ষক কে অথবা কারা,

প্রিয় পুরুষ কাদের হাতে কেন প্রাণ দিলো,

কাদের বিরোধিতার দোষে আমি রাষ্ট্রের অপ্রিয়,

সমস্ত থাকবে জ্ঞাত,

শুধু আমার নয়,

আশেপাশে সকলেরই তাদেরকে রাখা আছে চিনে,

অথচ,

কোথাও কোনো অভিযোগ পৌঁছাবে না,

এতটাই ধরাছোঁয়ার বাইরে তারা,

থানা ফিরিয়ে দেবে,

আইন মুখ ফেরাবে,

মিডিয়া বলবে না কথা বিরোধে একটিও,

সমস্ত দরজা খটখটিয়ে আমি আবার যেখানে ছিলাম সেখানেই আসবো ফিরে,

অংক ভুল হলে ছোটোবেলায় দিদিমনির দেওয়া লাল গোল্লাটার মতো ,

সেই দোর থেকে দোরে সুবিচার-ভিক্ষার পিটিশনগুলো মস্ত বড় এক শূন‍্য আঁকবে।

 

এতদিনে এটা জেনে গেছি,

বাঘের কাছে হরিণের মতো আমরা এক একটি

শিকার মুখহীন মূকদের ভিড়ে,

এই যে আঁচড়বিহীন বেঁচে থাকা,

কালকেই এর জায়গা নিতে পারে আমৃত‍্যু দগদগে ক্ষত,

যার উপশম জানা আছে, ব‍্যাধির কারণও,

তবু তারা চিরকাল নাগালের বাইরে থাকবে।

 

ভোর থেকে রাত তক আতংকে বাঁচি।

শুধু আমার নয়, তোমার আপনার আর সব প্রজার জন‍্য,

আমাদের কারো জানা নেই

রাষ্ট্রের পোষা বাঘেরা

কখন কাকে অনায়াস শিকার হতে ডাকবে।

 

এ নিত‍্য ভয়ের থেকে নিশ্চিন্ত জীবনের দাবীতে

এই দেশ কখনো কি জাগবে?

PrevPreviousবর্তমান পরিস্থিতি, মমতা মিথ এবং পশ্চিমবঙ্গ
Nextজগন্নাথ-মন্দির নির্মাণ ও ঘাপলাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Badudev Mookerjea
Badudev Mookerjea
10 months ago

বারুদ জমা হচ্ছে।একবার হয়নি। আরো বেঁধে আসছে।জানি এই স্তূপ ফাটবে কাল বা পরশু।

0
Reply

সম্পর্কিত পোস্ট

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

June 7, 2026 No Comments

গোটা বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালজুড়ে অভয়া আন্দোলনের স্মৃতি বহন করে চলা অসংখ্য গ্রাফিটি, স্লোগান, গান ও কবিতার চিত্রকল্প রাতের অন্ধকারে চুনকাম করে মুছে সাফ করে

★প্রায় গোয়েন্দা গল্প★

June 7, 2026 No Comments

ডাক্তারি পাশ করার পর যে রোম্যান্টিক দৃষ্টিভঙ্গি ছিল, তা বুদ্বুদ হয়ে মিলিয়ে গেছে। যত দিন যাচ্ছে, ক্রমশ এই পেশার অন্ধকার দিক গুলিই বেশি চোখে পড়ছে।

বাচ্চা না আসার সমস্যা যখন সম্পর্কে

June 7, 2026 No Comments

হক আর কানুন

June 6, 2026 No Comments

হক আর কিছু রইলো না কারো মাফ করে ভাই, যাও আগে বাড়ো সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে পক্ষে আমার আইন ও পুলিশ হকের

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

June 6, 2026 1 Comment

হকার উচ্ছেদ বাঙালির সামনে বাঙালিকে দাঁড় করিয়ে দিল। সামনে এনে দিল একটা গভীর প্রশ্ন: বাঙালি কি বদলে গেছে? কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের অমানবিক মুখই

সাম্প্রতিক পোস্ট

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

West Bengal Junior Doctors Front June 7, 2026

★প্রায় গোয়েন্দা গল্প★

Dr. Aindril Bhowmik June 7, 2026

বাচ্চা না আসার সমস্যা যখন সম্পর্কে

Dr. Indranil Saha June 7, 2026

হক আর কানুন

Arya Tirtha June 6, 2026

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

Parichay Gupta June 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628800
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]