Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সত্যি বলছি, আজকাল নিজেদের জন্যই ভয় হয়।

FB_IMG_1648004028587
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • March 24, 2022
  • 7:36 am
  • No Comments

প্রতিভাবান এক তরুণ গদ্যকার বিস্মিত হচ্ছিলেন, চুপ থাকব আমরা? এরপরও চুপ থাকব!!

তরুণ কবি স্তম্ভিত হয়ে প্রশ্ন করছেন, রাজ্যে কি এমনই দমবন্ধ পরিস্থিতি যে, কোনও এলোমেলো বাতাস মৃত শিশুদের মাংস পোড়ার গন্ধ কবিতা উৎসবে কবিতা পাঠরত কবিদের নাকে পৌঁছে দিতে পারছে না?

সৎ বিস্ময়। পবিত্র ক্রোধ। অভিমান।

অথচ, এত বিস্ময়ের কী-ই বা আছে!! কেননা, সবাই ভাবছেন। নিজেদের মতো করে, আপন ছন্দে ভাবছেন।

যেমন ধরুন, ইতস্তত বিচলিত বিপ্লবী বসে ভাবছেন, প্রতিবাদ জরুরি অবশ্যই, কিন্তু…

কিন্তু…

ধরুন যদি প্রশ্ন ভাসাই… বাম আমলে হয়নি কি এর’ম কিছুই? কখনোই? অন্তত প্রশ্নটা যদি ছুঁড়ে দেওয়া যায়, ভাসিয়ে রাখা যায়… আর কিছু না হোক, আপাতত প্রতিবাদের চাপটা তো কাটে…

প্লাস, এটুকুও মনে করিয়ে দেওয়া, বিজেপির বিপদ ভুলে যাওয়া অনুচিত… একখানা সিনেমা ঘিরে যে মারাত্মক বিভাজন… প্লাস, একুশের ফলাফল বিশ্লেষণ করে দেখানো যে, ওই মাগ্যিগণ্ডার বাজারেও অমুসলমান ভোটের বাহান্ন শতাংশ পেয়েছে ভাজপা… গুছিয়ে মনে করানো যদি যায়, তাহলেও তো…

ভাসানোই যথেষ্ট, কেননা সংখ্যাযুক্ত তথ্য একবার ভাসিয়ে দিতে পারলে তার উৎস আর কেউই জানতে চায় না…

অতএব, হ্যাঁ, আমরা প্রতিবাদ করা উচিত কিনা, সেই নিয়ে গভীরভাবে ভাবছি আর ভাবা কমপ্লিট হওয়া অব্দি চুপই থাকছি…

ফেসবুকে অল্পস্বল্প প্রতিবাদ, আজকের দিনটির জন্য ম্যাক্সিমাম, তাও খুব প্রকট নয়, এটুকুই…

আসলে চুপ থাকা আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। মেনে নিই বা না নিই, মুখ না খোলার অভ্যেস, গেঁড়ে বসেছে। মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার অভ্যেস। কাউকে না চটিয়ে গাছপালা-ফুল-পাখি-প্রেম নিয়ে কথা বলার অভ্যেসও জলভাত। আর পলিটিক্স খুব খারাপ জিনিস, ওসব নিয়ে কথা বলতে নেই – এ তো অনেকদিনের শিক্ষা।

প্লাস, ক্ষমতায় বসার কয়েকমাসের মধ্যেই তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন, বিরুদ্ধে কথা বলার পরিণতি খুব ভালো হবে না। শুধু কথা দিয়ে নয়, উপযুক্ত ও কার্যকরী পদক্ষেপের মধ্যে দিয়েই স্পষ্ট করে দিয়েছেন। ভয় পাওয়ার অভ্যেস আমাদের মজ্জাগত। ছিলই। শোনা ভয় এক জিনিস, কিন্তু ভিজিবল ভয় দেখতে পেলে…

সব মিলিয়ে…

নাহ্, ফেসবুকের বাইরে মুখটুখ কেউ খুলবে বলে মনে হয় না। সেখানেও…

আপাতত সিট সিআইডি ইত্যাদি প্রভৃতি…

কয়েক সপ্তাহ পরে মৃতদের কোনও নিকটাত্মীয় মিডিয়ার কাছে জানাবেন, পুরোটাই দুর্ঘটনা, ভগবান/আল্লা যা চাইবেন তেমনই তো হবে, ভাগ্যের উপর কারও তো হাত নেই ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই দুঃসময়ে মাননীয়া মুখ্যমন্ত্রী যেমন করে পাশে এসে দাঁড়ালেন…

এমনটাই নিয়ম হয়ে গিয়েছে।

ইউপি-তে মৃতের আত্মীয় থানা/আদালতে গেলে – সত্যিমিথ্যে জানি না, তবে শুনেছি, অন্তত দুয়েকটি কেসে দেখেওছি – নিখোঁজ হয়ে যান, আর এখানে মৃতের আত্মীয় দুদিন বাদে ১৮০ ডিগ্রি ঘুরে সরকারের জয়গান করতে থাকেন। হ্যাঁ, এটা দেখেছি। দেখছি, নিয়মিতভাবে।

সত্যি বলছি, আজকাল নিজেদের জন্যই ভয় হয়।

PrevPreviousমানুষ ছাড়া
Nextকরোনা? কার হল ফের?… বুদ্ধিজীবীর!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

দু’বছর আগে

August 11, 2026 No Comments

৯ আগস্ট, ২০২৬ দু’বছর আগে এই দিনটা। দুপুর নাগাদ খবর পেলাম, আরজিকরে অন-ডিউটি ডাক্তার – পোস্ট-গ্র‍্যাজুয়েশন ছাত্রী – রাতের বেলায় খুন হয়ে গিয়েছে। শুধু খুন

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

সাম্প্রতিক পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

দু’বছর আগে

Dr. Bishan Basu August 11, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660289
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]