Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পদাতিক

migrant workers on transit
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • April 3, 2020
  • 8:40 am
  • No Comments

১.

বহুদিন ধরে ওরা ছুটে গেছে। ক্লান্তিহীন, বিরামহীন। এক হাতে লন্ঠন, উল্টো হাতে বল্লম, তাতে ঘুঙুর বাঁধা। খাঁকি পোষাক। পৃথিবীর খবরের বোঝা, টাকার বোঝা ওরা ঠিক পৌঁছে দিয়েছে যথাস্থানে। সময়ের একচুল দেরি হলেই ওভারসীয়ার বসে আছেন জরিমানা করার জন্য। ভাগ্য সুপ্রসন্ন না হলে চাকরিটাও চলে যেতে পারে। তাই দস্যুর হাতে লুটপাট হওয়ার থেকেও ওদের বেশি ভয় পুবদিক লাল হয়ে এলে। ওরা ছুটে গেছে জোরে.. আরও জোরে..

ওদের যাত্রাপথের দুপাশে বদলে গেছে শাসক, বদলে গেছে সমাজ। ওদের ছোটা থামে নি..

“এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে।”

 

 

 

 

 

২.

করোনা বিধ্বস্ত ভারতবর্ষ হাঁটছে। না, না আঁতকে ওঠার কিছু নেই। সামান্য ক’টা দিন আনি, দিন খাই শ্রমিক। ওদের আবার জীবনের দাম!! খুব স্বাভাবিক ভাবেই এত অকিঞ্চিৎকর একটা বিষয় নিয়ে ভাবতে শাসকের ভারী বয়েই গেছে। ওরা কীভাবে বাড়ি ফিরবে সেটা একটা বলার মতো বিষয় হ’ল?

গাড়ি নেই। ওরা হাঁটছে। ঘন্টার পর ঘন্টা। দিনের পর দিন। অভুক্ত, অর্ধভুক্ত। ওরা ধুঁকছে, পা ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়। বিদেশ-বিভুঁইয়ে পড়ে থাকলে মালিক খেতে দেবে না। তাই ওরা হাঁটছে। মাইলের পর মাইল..

তারপর? ভাবুন দেখি, কী নোংরা লোকগুলো সব গাদাগাদি করে কতো দূর থেকে কী না কীসব বয়ে এনেছে.. তাই আমরা তাদের বসিয়ে রেখে গোটা গায়ে স্প্রে করেছি রাসায়নিক। এগুলোকে জীবাণুমুক্ত না করে ভেতরে আনা যায়? আপনিই বলুন?

কী বলছেন? এইভাবে রাসায়নিক স্প্রে করলে মুখে-চোখে ঢুকে ক্ষতি হ’তে পারে? দূর মশাই, রাখুন আপনার তত্ত্বকথা। দেশে করোনার জন্য এগুলোই দায়ী। আবার কী বললেন? আমলাপুত্র, নিজামুদ্দিনের জমায়েত? ওফফ!! আপনি না মশাই বড্ড এঁড়ে তক্কো করেন..

৩.

বড় রাস্তার পাশের জমায়েতগুলো পুলিশের ভয়ে পাড়ায় ভেতরে নেমে এসেছে। বেশ একটা ছুটি ছুটি আমেজ..

“তিন হপ্তা!! মুখের কথা? পুরো মস্তি লুটে নিতে হবে। চ্চলো শালা, চিয়ার্স!! বাড়িতে গ্যাঁট হয়ে কতক্ষণ বসে থাকা যায় বল দেখি? আড্ডা মারবি, তাস পিটবি, এক জায়গায় গোল হয়ে বসে গুলতানি মারবি.. সব করবি। শুধু একটু লুকিয়ে করবি। করোনা-ফরোনার জন্য হাসপাতাল আছে। আমাদের কী?”

৪.

তারাশঙ্করের ডাকহরকরা কোনোদিন কয়েক টাকার বেশি চোখে দেখেনি। সেই তার নামেই নাকি সাড়ে-পাঁচশো টাকার মানি-অর্ডার এসেছে !! সবাই বলছে নাকি আফ্রিকা থেকে এসেছে। তবে কি তার হারিয়ে যাওয়া ছেলে আফ্রিকায় গিয়ে চাকরি পেয়েছে? তারপর বাপের জন্য টাকা পাঠিয়েছে? সাত-পাঁচ ভাবতে ভাবতে জীবনে প্রথমবার চিঠির বোঝা নিয়ে পোস্ট-অফিসে ফিরতে তার দেরি হয়ে যায়। বোঝার মধ্যেই টাকা ভর্তি খামটাও আছে।

খাম কাটা হয়। তার কথাই ঠিক। হারিয়ে যাওয়া ছেলে-ই আফ্রিকা থেকে টাকা পাঠিয়েছে। তবে.. সরাসরি নয়। কাজ করতে করতে ওখানেই মারা গেছে সে। আফ্রিকার জাহাজ কোম্পানি তার সঞ্চিত অর্থ পাঠিয়ে দিয়েছে বাবার কাছে..

PrevPreviousনিধিরাম সর্দার
Nextকরোনার দিনগুলি পর্ব ৮ঃ আত্মঘাতী চিকিৎসকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

July 7, 2026 No Comments

There is probably no time and place with which historians are concerned, which has not seen the invention of tradition…For all invented traditions, so far

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

July 7, 2026 No Comments

৬ জুলাই, ২০২৬ সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি,বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা শিশু কন্যার গণধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার কথা। আমরা বাকরুদ্ধ। আর কত, আর কত?

পশ্চিমবঙ্গ যে আরো অন্ধকারের দিকে এগোচ্ছে বারুইপুর দেখিয়ে দিল

July 7, 2026 No Comments

বারুইপুরে এগারো বছরের একটি বালিকার ধর্ষণ ও খুনের মতো অতি নিন্দনীয় ন্যাক্কারজনক কাণ্ডে ততোধিক নিন্দনীয় ন্যাক্কারজনক অবস্থান নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবারের সব দাবি

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

সাম্প্রতিক পোস্ট

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

Gopa Mukherjee July 7, 2026

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

Abhaya Mancha July 7, 2026

পশ্চিমবঙ্গ যে আরো অন্ধকারের দিকে এগোচ্ছে বারুইপুর দেখিয়ে দিল

Parichay Gupta July 7, 2026

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

647053
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]