Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দেহহীন জীবিত’র তরফ থেকে

WhatsApp Image 2024-07-14 at 7.21.16 PM
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • July 16, 2024
  • 7:21 am
  • No Comments
আমার অ-বন্ধুরা জেনে অবাক হবেন,
আমি এখনো বেঁচে রয়েছি।
জানি, নানান চ্যানেল আর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে
আপনারা অবগত হয়েছেন,
অমুকদিন অমুক সময়ে আমার নিথর শরীরটা আবিষ্কার করেছে ঘরের লোকজন।
মালা দেওয়া হাসিমুখ ফটো দেখেছেন,
ভাইরাল হওয়া স্মৃতিচারণটিতে
ফেসবুকের চরৈবেতির মাঝে
টুক করে একটা RIP তো আপনারাও লিখেছেন,
কাজেই এমন দাবিতে অবাক হবেন বই কি!
তবু, আবার বলি,
সময়ের মুখে ছাই দিয়ে আমি এখনো বেঁচে আছি।
আজ আমার স্মরণসভা।
আমায় ঘিরে গড়ে ওঠা হাজার হাজার স্মৃতির কয়েকটি’র
কুশীলবেরা এসেছেন,
যারা আমাকে ভালোবেসেছেন,
একসাথে হেসেছেন,
ভয়ানক বকেছেন,
রেগে গিয়ে ব্লক করে
আবার নতুন করে ঝগড়া করতে ব্লক খুলেছেন,
যারা আমাকে শুনেছেন,
আমাকে দেখেছেন,
আমার ভাবনার মেঘ-রোদ-বৃষ্টির ছোঁয়া
নিজেদের মনে মেখেছেন,
যারা ঋণ দিয়েছেন, ঋণ নিয়েছেন,
শোধ নিয়েছেন, দিয়েছেন , নেননি বা নিয়েছেন
এমন অনেক অনেক লোকের মধ্যে
মোটে কয়েকজন আজ জড়ো হয়েছেন
একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নিতে,
যে সব ঘটনার কেন্দ্রে আমি,
সেসব বিশদে জনসমক্ষে জানাতে।
আর এমন এক একটি রোমন্থনের মন্থনে,
সময়ের সমুদ্র থেকে
ওই দেখুন অমৃত হয়ে আমি উঠে আসছি।
আমার স্কুলের বন্ধুটি যে ঘটনার কথা বললো,
আমার কলেজের জিগরি দোস্ত যে যুব -অ্যাডভেঞ্চারের কথা শেয়ার করলো,
আমার সহকর্মী হোয়াটসঅ্যাপের শেষ যে বার্তালাপের
কথাগুলো
চোখের জলে ভিজিয়ে মাঝপথে থামিয়ে দিলো
আমার সহমর্মী সারারাতব্যাপী গান আর আড্ডার যে আশ্চর্য দিনগুলোর কথা শোনালো,
আমার গুণমুগ্ধরা যে সব একান্ত মূহুর্তগুলোকে ভাগ করে নিলো আজ মাইকের সাথে,
সে সব টুকরো টুকরো ‘আমি’
ব্যক্তিগত শুক্তি থেকে বেরিয়ে
এখন কত লোকের স্মৃতির সিন্ধুতে মুক্তোর মালা হলাম বলুন তো!
আমার স্কুলের বন্ধু জানলো আমার গুণমুগ্ধ’র আমি’কে,
আমার সহকর্মী আমাকে দেখলো সহমর্মী’র আয়নায়,
আর এমনি করে ,
এই স্মরণসভার প্রতিটি মানুষ
আমায় চিনলো , জানলো
আগের থেকে আরো বিশদভাবে,
যেমন জানতো তার চেয়ে একেবারে অন্যরকমভাবে।
তাদের চেনা বৃত্ত, আর সেই বৃত্তদের বৃত্তে আমি
এবার ছড়িয়ে যাবো,
আমার কথা, কবিতা, গান আর স্মৃতির অন্য টুকরোগুলোর
কোলাজ এক আরেক আমি’র জন্ম দিয়েছে,
যার অস্তিত্ব আমার দেহ থাকাকালীন অজানা ছিলো।
আমার অচেনা অবন্ধু এবং অবশ্যই আমায় ভোলাতে চাওয়া শত্রুগণ,
জেনে রাখুন আমি এখনো বেঁচে আছি।
যতদিন আমার একটি বন্ধুও থাকবে, আমি থাকবো।
তাই প্লিজ,
আমার ছবিতে Rest in peaceএর বানানটা ঠিক করুন।
ওটা P I E C E হবে,
নানা মানুষের কাছে নানা টুকরোয়
আমি এখন বিশ্রাম নেবো।
ভালো থাকবেন।
স্মৃতি বানাবেন।
স্মৃতি বাড়াবেন।
এই দেহহীন জীবিত’র তরফ থেকে
আপনাদের জন্য অনন্ত শুভেচ্ছা থাকলো।
ইতি,
আপনারা তো জানেনই আমার নাম।
PrevPreviousরাহুল শরদ দ্রাবিড়
Nextমেডিক্যাল কলেজের ইতিহাস – ১৮৬০ পরবর্তী সময়কাল প্রথম অংশNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

ভুলি নাই, অভয়া

August 12, 2026 No Comments

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সাম্প্রতিক পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

ভুলি নাই, অভয়া

Abhaya Mancha August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661283
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]