Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রাহুল শরদ দ্রাবিড়

rahul-dravid
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • July 15, 2024
  • 7:21 am
  • One Comment
“সেটা ছিল ২০০৮ সালের জানুয়ারি মাস, অলিম্পিকের বছর।” অলিম্পিক সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রার ভাষায়, “আমি সেই সময় অস্ট্রেলিয়াতেই একটা ফিটনেস ক্যাম্পে। একটু ঝামেলার মধ্যে আছি, কম্পিটিশন এর কথা ভাবলেই নার্ভাস হয়ে পড়ি, হার্ট রেট বেড়ে যায় অধৈর্য হয়ে পড়ি, মনে হয় ব্যাপারটা চট করে চুকে বুকে গেলেই ভালো।” এই সময় টিভি খুলে
অভিনব দেখেন টেস্ট হচ্ছে, দ্রাবিড় ব্যাট করছেন। ওই পরপর চল্লিশটা ডট বল খেলার সেই ইনিংস। কেমন ছিল সেটা ?
সেটা ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট, সিডনিতে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে চারশো তেষট্টি। জবাবে ব্যাট করতে নেমে ওয়াসিম জাফর তিন রান করে আউট। ভারত এক উইকেটে আট। দ্রাবিড় এর সঙ্গী হিসেবে নেমেছেন ভিভিএস। এর পরে ই সেই ঘটনা। আঠেরো রান থেকে উনিশ রানে পৌঁছাতে গিয়ে দ্রাবিড় খেললেন চল্লিশটি ডট বল। উনিশ রানে পৌঁছানো মাত্র মাঠ জুড়ে দর্শকদের হাততালি। অস্ট্রেলিয়ার সমঝদার দর্শকরা অভিনন্দন জানালেন। উত্তরে রাহুল ও তার ব্যাট তুললেন।
দ্রাবিড়ের মুখোমুখি হয়ে এক কথপোকথনে বিন্দ্রা নিজেই রাহুলকে জানাচ্ছেন যে ওই ইনিংস টা তাকে কত কি শিখিয়ে গিয়েছিল, কিভাবে ধৈর্য জিনিসটা হাতের মুঠোয় নিয়ে আসতে হয় একজন সফল ক্রীড়াবিদকে।
এই জিনিষ একবার নয়, বার বার করেছেন রাহুল। নিউজিল্যান্ড ট্যুর ১৯৯৯ সালে তিন নম্বর টেস্ট হ্যামিল্টন। উল্টোদিকে একের পর এক ভারতীয় ব্যটার রা ক্রিস কেয়ার্নস, ন্যাকমিলন ভেট্টরি এর বলে কুপোকাত হয়ে ফিরে যাচ্ছে প্যাভিলিয়নে, সাইমন ডুল এক হাত করে সুইং করাচ্ছেন। টেন্ডুলকার এর ৬৭ ছাড়া আর বলার মতো কোনো রান নেই। দ্রাবিড় এক দেয়াল এর মতো দাঁড়িয়ে নবম উইকেট অবধি। দিনের শেষে তিনশ চুয়ান্ন টা বল খেলে ১৯০ রান। একটাও ছয় নেই। ছয় মারার ঝুঁকি নেন নি টিমের কথা ভেবে। দেওয়াল নড়ে না, চরে না, কথা বলে না বিশেষ। দেওয়াল কেবল বছরের পর বছর ভরসা দিয়ে যায় বাড়িটা অটুট থাকবে, ভেঙে পড়বে না তাদের ঘরের মতো।
আমাদের মধ্যবিত্ত জীবনে নিশ্চিন্ত যাপনের মূর্ত প্রতীক রাহুল দ্রাবিড়। ফ্ল্যামবয়েন্সি নেই, উরনচন্ডে স্বভাব নেই। যেটা আছে সেটা হল সলিডিটি, নির্ভরতা। মিঃ ডিপেন্দেবল। বাড়ির বড় সন্তান। মুখ বুঁজে সংসার টেনে নিয়ে যাবে যাতে করে তার চেয়ে প্রতিভাবান ছোট ভাই বা বোন বিকশিত হতে পারে। রাহুল কি সেদিন মেলবোর্ন এ পারতেন না, হ্যামিলটন এ পারতেন না পয়েন্ট এর ওপর দিয়ে ছয় মারতে ? তাঁর কি সেই স্কিল ছিল না ? হ্যাঁ ছিল না। ছিল না যে সেটা তিনি জানতেন। তিনি জানতেন তিনি শচিন নন, তিনি সেওয়াগ নন। তিনি দ্রাবিড়। যার সম্বন্ধে স্টিভ ওয়া বলেছিলেন, ” প্রথম দশ পনেরো বলে দ্রাবিড় কে আউট করার চেষ্টা করো, না পারলে ছেড়ে দাও, ওকে বাদ দিয়ে বাকিদের আউট করার চেষ্টা করো।
দ্রাবিড় গত পরশু সন্মানিক ডি লিট উপাধি প্রত্যাখ্যান করবেন, গতকাল প্রত্যাখ্যান করবেন অতিরিক্ত আড়াই কোটি পুরষ্কার এর অর্থ। আগামী কাল দ্রাবিড় কি করবেন কেউ জানে না। আমি জানি, সুধী পাঠক আপনি দ্রাবিড় নয়, বরং শচিন, সেওয়াগ, বিরাট, বা রোহিত এর ভক্ত। এরা সকলেই অসম্ভব প্রতিভাবান এন্টার্টেইনার। কোনো বিতর্ক হবে না। নাথিং রং ইন ইট। আমিও মোর ওর লেস আপনার দলে। কিন্তু দিনের শেষে ভারতীয় ক্রিকেটের বিশ্বজয় এর ইতিহাস যদি আপনাকে বলতে হয় আগামী প্রজন্মকে বুক ফুলিয়ে তাহলে আপনি কিছুতেই বাদ দিতে পারবেন না দ্রাবিড়কে। সৌরভ এর সেই বিশ্বজয়ের চ্যালেঞ্জিং টিম এর অশ্বমেধ এর ঘোড়া, যাকে যজ্ঞ শেষে বলি দেওয়া হবে, যার নামে কেউ জয়ধ্বনি হবে না, কোনো পাগল ফ্যান যার নাম গায়ে লিখে ঘুরবে বা গোটা বিশ্ব।
ক্রিকেটীয় মূল্যবোধ নিয়ে একটা লাইন ও যদি লিখতে হয় তাহলে কিন্তু একটাই নাম থেকে যাবে, যার নাম রাহুল শরদ দ্রাবিড়। একজন ক্রিকেটার, একজন এন্টেটেইনার একজন সেলিব্রেটি এই সব পরিচয় ছাড়িয়ে একজন রোল মডেল স্পোর্টস পারসন হিসেবে যার জুরি মেলা ভার। ভারতীয় ক্রিকেটে প্রত্যক্ষ ভাবে দ্রাবিড় যুগের হয়তো অবসান হল, কিন্তু চির স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মনে রাহুল শরদ দ্রাবিড়। স্যালুট।
PrevPreviousফিরে পড়া
Nextদেহহীন জীবিত’র তরফ থেকেNext
3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

Love ❤️
দ্রাবিড়ের প্রতি যোগ্য বিচার হলো এতোক্ষণে।
লেখাটায় চরম মুগ্ধতা।
সত্যিই তো তাই ক্যারিশ্মায় বিশ্বাসী নয়।
বিশ্বাস শব্দ টা ধীরজ অর্থাৎ ধৈর্য্যের স্হিরতার উপর।
রাহুল দ্রাবিড় সেটাই।ক্রিকেটের ইতিহাসের এক স্বর্ণাক্ষরের মতো জ্বলজ্বল নাম হয়ে থাকবেন চিরকাল।
যাঁর সঙ্গে তাঁর পারফরম্যান্স আর ব্যাখা করতে হয় না।আপ্লুতায় চোখ ভরে আসে কিছু বলার আগেই এভাবেই ঠিক এই লেখাটার মতো করে।🙏❤️

0
Reply

সম্পর্কিত পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

ভুলি নাই, অভয়া

August 12, 2026 No Comments

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সাম্প্রতিক পোস্ট

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

ভুলি নাই, অভয়া

Abhaya Mancha August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661283
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]