Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Screenshot_2026-09-22-07-16-05-31_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • September 22, 2026
  • 7:16 am
  • No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী এই সংখ্যাটা কিছু কিছু জায়গায় প্রায় চার গুণ পৌঁছে গেছে আর যদি হবু মায়েদের নামগুলো দেখা হয় সেগুলো ‘নন বেঙ্গলি’ নয়, বাঙালি নাম। আজ ডাক্তাররা নেতাদের পিছনে ফেলে দিয়েছে। তারা পুজো উদ্বোধনের ফিতে যত কাটছে তার থেকে বেশি ডাক্তাররা পেট কাটছে!

এবার ভাবার সময় এসেছে। যখনই এই সংখ্যাটা খুব বেড়ে যায় অপারেশন থিয়েটার, ওটি ইন্সট্রুমেন্টের স্টেরিলিটি মেনটেন করা খুব কঠিন হয়ে পড়ে। অপারেশনের পরেও অনকল ডাক্তার ও নার্সের উপরে প্রচন্ড চাপ পড়ে। এতগুলো মা আর বাচ্চাকে ঠিকঠাক করে দেখার দায়িত্ব। মুনাফার জন্য কোন হাসপাতালকে বলতে শুনলাম না এই সংখ্যার পরে অপারেশন করা মা বাচ্চা এবং স্বাস্থ্যকর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ। এর সাথে আর একটা জিনিস দেখা যাচ্ছে ‘ভালো সময়’ বাচ্চাকে ডেলিভারি করানো, জ্যোতিষী টাইম বলে দেয়। যাকে বলা হয় পন্ডিতের টাইমে বাচ্চা বের করা বা আস্ট্রো সিজার। এমন দুটো ঘটনা আলোচনা করবো।

সেদিন একটা হাসপাতালে ভালো দিন বলে গোটা কুড়ি সিজার। একজন মায়ের ডেলিভারি দুপুর দুটোয় করার কথা কারণ ওই সময়টা ভালো। সেই সময় এমার্জেন্সি ওটি থাকার জন্য সেই সিজারটা করতে দেরি হয়। তার জন্য রোগীর বাড়ি লোকজন অসম্ভব ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের সাজ পোশাক দেখে ভদ্র শিক্ষিত মনে হচ্ছিল কিন্তু তাদের আচার- আচরণে তা প্রকাশ পাচ্ছিল না। তাদের কাছে একটা মায়ের জীবনের থেকে অনেক বেশি জরুরী জ্যোতিষী দেওয়ার সময় তাদের বাচ্চাকে বের করা। সমাজের কী অধঃপতন!

আর একদিন দুপুর ১১ টার মধ্যে বাচ্চা ডেলিভারী করার কথা। কিন্তু সার্জন অন্য অপারেশনে কম্প্লিকেশনের মধ্যে পড়ে যাওয়ার জন্য আসতে দেরি করেন। এক্ষেত্রে রোগীর বাড়ির লোক যারা নিজেরাও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত হাসপাতালের স্টাফেদের সাথে অত্যন্ত অভদ্র ব্যবহার করতে থাকেন। আসলে ক্রাইসিসের সময় আমাদের শিক্ষা, আমাদের সংস্কার ,আমাদের ব্যবহারগুলো প্রকাশ পায়। এই দিনগুলোয় ওটি এতো ব্যস্ত থাকে হাসপাতালে ইমারজেন্সি ওটির স্লট পাওয়া যায় না।

অনেকেই এবার বলবেন এটা হাসপাতাল বা চিকিৎসকের কী দোষ নেই? নিশ্চয়ই আছে, কারণ এই অন্যায় আবদারগুলো মেটাতে গিয়ে আমরা নিজেদেরকে এবং আমাদের স্বাস্থ্যব্যবস্থার উপরে হয়তো চাপ সৃষ্টি করছি। কিন্তু আমরা যদি নিজেরাই নিজের স্বাস্থ্য, নিজের স্বার্থ না বুঝি কে বুঝবে? আমাদের সব সময় বোঝা উচিত যদি কমপ্লিকেশনস কিছু হয় তাহলে আমাদের শরীরের ওপরেই হবে, মা বাচ্চার ওপরেই হবে। কেন একটা হুজুগে আমরা পা দেবো। এই ট্রেন্ডটা আগে ছিল না এখন ক্রমশ বাড়ছে। শিক্ষা, বিজ্ঞানের সাথে কুসংস্কারে কি সুন্দর মেলবন্ধন। এবার আমরা এআই দিয়ে ঠিকুজি কুষ্ঠী করবো।

PrevPreviousদীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

September 22, 2026 No Comments

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 1 Comment

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

সাম্প্রতিক পোস্ট

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

Dr. Punyabrata Gun September 22, 2026

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678286
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]