৫ মে, ২০২৬ ২০২৬-এর বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। জনগণ সরকার বদলের রায় দিয়েছে।
আমরা মনে করি, অভয়া আন্দোলন সাহস জুগিয়েছে মানুষের মনে শাসকের চোখে চোখ রেখে লড়াই করার। বিগত ২০ মাস অভয়া মঞ্চ জনগণকে ভুলতে দেয়নি সেই নির্মম খুন ধর্ষণের ঘটনাকে। ন্যায় বিচারের আন্দোলনের সাথে সাথে, শিক্ষা স্বাস্থ্যর বেহাল অবস্থার প্রতিবাদ জানিয়ে এসেছে অভয়া মঞ্চ। প্রতিবাদ করেছে রাজ্য জুড়ে নারী নির্যাতনের, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের অপমানের।
প্রশাসন এবং শাসক দলের মদত না থাকলে রাজ্যের এই অবস্থা হয় না। আমাদের লড়াই শেষ হয় নি। যতদিন না ন্যায়বিচার পাবো, প্রতিটি মেয়ে এই রাজ্যে সুরক্ষিত না হবে, আমরা রাস্তা ছাড়ছি না। আর একটিও অভয়া যেন না হয়, তা সুনিশ্চিত করাই আমাদের প্রাথমিক কর্তব্য। আমরা আমাদের মেয়েদের পাহারাদার। মেয়েদের যন্ত্রণা নিরসনের শপথ রইলো আমাদের।
এর সঙ্গে আমরা চাই নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যে শান্তি বজায় থাকুক। যারা প্রশাসনে আসতে চলেছেন তাদেরকে আমরা জানাতে চাই,রাজ্য প্রশাসনের সাথে সাথে,সিবিআই এর ভূমিকা, এখনো বিচার না পাওয়ার অন্যতম প্রধান কারণ। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
We deserve justice। তাই ৯/৫/২৬ তারিখে আবার আমরা রাস্তাতেই থাকবো। বলবো আমাদের মেয়ের চোখে জল নয় রক্ত ছিল।
বিচার চাই।












