২১ এপ্রিল ২০২৬
সমাজ মাধ্যম যখন অসামাজিক হয়ে ওঠে, বীভৎস, কদর্য মন্তব্যে, হুমকিতে ভরে যায়,তখন বুঝতে হবে গভীর অসুখ এই সমাজের।
আমরা লক্ষ্য করছি শ্রীমতি রত্না দেবনাথ সম্পর্কে অশালীন মন্তব্য করছেন কেউ কেউ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কারা কি উদ্দেশ্যে করছে, প্রশাসন তদন্ত করুক এবং দোষী বা দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এটা আমাদের দাবি।
ইতিপূর্বে অভয়া মঞ্চের সদস্যদের সম্পর্কে একই রকম মন্তব্যের বিরোধিতা করে থানা পুলিশ করা হয়েছে, কোনো সুরাহা হয় নি।পরিবারের ছোট ছোট শিশু কন্যাদেরও আক্রমণের বাইরে রাখা হয়নি। নারীদের সম্মানহানিকর এইসব উক্তি যে বিকৃত মানসিকতার লোকেরা করে চলেছেন, তারা নিঃসন্দেহে “সম্ভাব্য ধর্ষক”।
সাইবার ক্রাইম সেল, পুলিশ,প্রশাসনের দায়িত্ব গোটা সমাজ মাধ্যমে যারাই এই জাতীয় জঘন্য অপরাধ করছে তাদের চিহ্নিত করা এবং তাদের কঠিন শাস্তি সুনিশ্চিত করা।











