Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অপপ্রচারের প্রতিবাদে

Oplus_131072
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • April 23, 2026
  • 7:59 am
  • No Comments

২১ এপ্রিল ২০২৬

২০২৪ এর ২৮ অক্টোবর অভয়া মঞ্চের সৃষ্টি হয়। শতাধিক সংগঠন যারা ৯ আগস্ট আমাদের ডাক্তার মেয়ের নৃশংস হত্যার পর আরও অসংখ্য মানুষের সাথে রাস্তা থেকে বিচারালয়ে নিরলস লড়াই করে চলেছে ন্যায়বিচার ছিনিয়ে আনতে,তারা অভয়াকে ঘরের মেয়ে মনে করে।

অসংখ্য মানুষ, কেউ কাজ হারিয়েছে, কেউ পুলিশ কেস এ কোর্টে দৌড়াচ্ছে, কেউ বদলি হয়ে গেছে অন্যায় ভাবে, কত মহিলা বাড়ির লোকের সাথেও লড়াই করে রাস্তায় নেমেছে তার হিসাব নেই। এ এক অভূতপূর্ব গণ আন্দোলন। অন্য কারোর প্রতি অন্যায় হয়েছে তার প্রতিবাদে নিঃস্বার্থ ভাবে রাতের পর রাত রাস্তায় অবস্থান, অনশন, জেল খাটা, অসামান্য এই আন্দোলন ইতিহাসে স্থান পাবে। অভয়া মঞ্চ গর্বিত এই আন্দোলনের শরিক হয়ে।

ক্ষমতার সামনে খালি হাতে কেবল চোখের জল আর বুকের আগুন নিয়ে শিরদাঁড়া সোজা রাখতে পেরেছে মানুষ। অভয়া থেকে এ আন্দোলন হয়ে উঠেছে মেয়েদের নিজেদের আন্দোলন। যেখানে যে মেয়ে, নিগৃহীতা নির্যাতিতা হয়েছে অভয়া মঞ্চ সেখানেই ছুটে গেছে। চেষ্টা করেছে তাদের রক্ষা করতে অথবা ন্যায় বিচারের লড়াইতে পরিবারের পাশে দাঁড়াতে। প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষরাও আমাদের অংশ। তাই তাদের আন্দোলনকেও অভয়া মঞ্চ নিজেদের আন্দোলন মনে করেছে।

বারে বারে এই মঞ্চকে আক্রমণ করা হয়েছে, কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে দমে যাবার পাত্র আমরা নই। আজ পর্যন্ত একটি টাকা আমরা ক্রাউড ফান্ডিং করিনি। নিজেদের এবং নিজেদের বন্ধুদের সাহায্যে আমাদের আন্দোলনের খরচ আমরা বহন করি।

যে বা যারা অন্য কোনো স্বার্থে এই আন্দোলনকে ছোটো করছেন বা অভয়া মঞ্চের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন তাদের বলি, আমরা আজ পর্যন্ত কোনো কুৎসার উত্তর দিইনি কারণ তাদের জন্য আমাদের করুণা হয়। কি পাওয়ার জন্য তারা এই মহান গণ আন্দোলনকে ছোটো করছেন, অভয়া মঞ্চের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন আমাদের তা জানা নেই। তবে এই মিথ্যা অপপ্রচার চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকব।

আর বাংলার মানুষের কাছে মেয়েদের কাছে অভয়া মঞ্চ প্রতিশ্রুতিবদ্ধ, অভয়ার ন্যায়বিচারের লড়াই আমরা চালিয়ে যাব। সাথে সাথে প্রত্যেকটি মেয়ের নিরাপত্তার জন্য জান কবুল লড়াই চালিয়ে যাবে অভয়া মঞ্চ। নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের বিরোধী অপশক্তির হাত যারা শক্ত করছেন, ন্যায়বিচারের আন্দোলনকে যারা পিছিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন, তারা ভুল করছেন, এই সতর্কবার্তা আমাদের পক্ষ থেকে রাখা থাকলো।

PrevPreviousপ্রধানমন্ত্রীর ভাষণ
Nextইশতেহারে স্বাস্থ্য: একবার নাড়ি টিপে দেখবেন নাকি?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673711
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]