Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রধানমন্ত্রীর ভাষণ

Oplus_131072
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • April 22, 2026
  • 7:14 am
  • No Comments

১৯ এপ্রিল ২০২৬

দুই দ্বারপাল জয় ও বিজয়কে খানিকটা বাধ‍্য হয়েই মানে বড় ঝামেলা এড়াতে বৈকুন্ঠ থেকে নির্বাসন দেন ভগবান বিষ্ণু। দুজনেই তাঁর খুব প্রিয়, তাই একটা সর্টকাটের সন্ধানও দিয়ে দিলেন যাতে তারা দ্রুত আবার বৈকুন্ঠে ফিরে পুরোনো পদে যোগদান করতে পারে। বললেন সাধারণ মানুষ বা ভক্ত হিসেবে মর্তে জন্ম নিলে সাত জন্ম লাগবে, তবে চরম শত্রু হিসেবে জন্ম নিলে মাত্র তিনজন্মেই শাস্তি মকুব হয়ে যাবে। জয় বিজয় ভগবান বিষ্ণুর প্রতি অতি অনুগত, এই প্রস্তাব শুনে তো সত‍্যি করেই আকাশ থেকে পড়ার অবস্থা, এ কী করে সম্ভব। ব‍্যাপারটা এবার প্রাঞ্জল করলেন তাদের প্রভু। তিনি বোঝালেন যে মানুষ ভগবানকে যত না স্মরণ করে, তার অনেক গুণ করে তার শত্রুকে। সুতরাং,শত্রু হিসেবে থাকলে শয়নে স্বপনে জাগরণে তিনিই থাকবেন তাদের নিত‍্য সঙ্গী। সেই থিওরি অনুযায়ী তিন জন্মে হিরণ‍্যাক্ষ ও হিরণ‍্যকশিপু, রাবণ ও কুম্ভকর্ণ এবং শিশুপাল ও দন্তবক্র হিসাবে মর্তে আগমন এবং চরম বিরুদ্ধাচরণ।
হিন্দু ধর্মে দেবতাকে প্রভু,বন্ধু, সন্তান, প্রেমিক হিসেবে যেমন উপলব্ধ সম্ভব, উপরোক্ত কাহিনী আবার শত্রুরূপে বন্দনাকে রীতিমতো উচ্চস্তরে হয়তোবা সর্বোচ্চ স্তরে আসীন করে।
পৌরাণিক কাহিনীটা হঠাই বলতে গেলে এমনি এমনিই মনে পড়লো।
আসলে গতকাল সন্ধ‍্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলে খুব টেনশনে ছিলাম। প্রায় দশ বছর আগে নভেম্বর মাসে অন্ধ্র প্রদেশের সূরিয়ালংকা (সূর্যলঙ্কা) বীচে বেড়াতে গেছি আমি আর গিন্নি। সেদিনও এক সন্ধ‍্যায় প্রধানমন্ত্রীর ভাষণ ছিল, আর এরপর যা ঘটলো সে কথা মনে করতেও ভয় হয়। তারপর থেকে প্রধানমন্ত্রীর ভাষণ দেবেন শুনলেই মোটামুটি হৃদপিন্ডটা মুখে নিয়েই বসে থাকি। এবারেও সে রকমই ধুকপুক হৃদয়ে অপেক্ষা করছিলাম। যাক, খুবই সৌভাগ‍্য বলতে হবে প্রায় কিছুই ঘটলো না। উচ্চাঙ্গ সঙ্গীতে যেমন একটা লাইনকে নিয়ে চলে নানা ধরণের কালোয়াতি, প্রায় তেমনই চললো একই কথা নিয়ে নানা ভাবে উপস্থাপনা। কংগ্রেসের নাম যে কতোবার উচ্চারিত হলো ! প্রথম দিকে গোনার চেষ্টা করে পরে হতাশ হয়ে ছেড়ে দিতে হলো। একটাই নাম বারেবারে ঘুরেফিরে নানাভাবে আসতে লাগলো !! সংখ‍্যাটা exactly কতো তা A I কেই জিগ‍্যেস করতে হবে। কে জানে A I ও না ফেল করে বসে !!
প্রধানমন্ত্রী বোধহয় একটু বেশি বেশিই করেছেন। কিন্তু এখন রাজনৈতিক নেতারা সারাক্ষণ যেভাবে প্রতিপক্ষের সরাসরি মুণ্ডপাত করছেন, সন্দেহ হয় সবটাই কি রাগ-দ্বেষ-বিদ্বেষ তাড়িত, নাকি তার সঙ্গে ভালো ভাবেই জড়িয়ে আছে চূড়ান্ত ভয় এমনকি বেশ কিছুটা ভক্তিও…….?!
PrevPreviousSIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট
Nextঅপপ্রচারের প্রতিবাদেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 1 Comment

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673182
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]