Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডা তাপস চক্রবর্তীর প্রতিহিংসামূলক আচরণ

1724232842-7926
The Joint Platform of Doctors West Bengal

The Joint Platform of Doctors West Bengal

The joint platform of AHSD, DFD, HSA, SSU & WBDF.
My Other Posts
  • April 26, 2025
  • 7:08 am
  • No Comments

২৪ এপ্রিল, ২০২৫

মিডিয়া ও অন্যান্য সূত্রে জানতে পারা গেল যে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের কাছে ২০২৪ থেকে ২০২৫ এ ইন্টারনশিপরত জুনিয়ার ডাক্তারদের রেজিস্ট্রেশন না দেওয়ার দাবি করেছেন কাউন্সিল সদস্য ডা তাপস চক্রবর্তী। তিনি স্নাতকোত্তর পাশ করা চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। আমরা ইতিপূর্বে প্রতিবাদ ও আন্দোলনরত জুনিয়র ও সিনিয়র চিকিৎসক ও নাগরিক সমাজের উপর পুলিশ, প্রশাসন ও মেডিকেল কাউন্সিলের প্রতিহিংসাপরায়ণ আচরণ ও ব্যবস্থা গ্রহণের ঘটনাগুলি দেখেছি। ডা চক্রবর্তীর বর্তমান উদ্যোগ আরেকটি প্রতিহিংসামূলক আচরণ বলে আমরা মনে করি এবং আমরা এই উদ্যোগের কঠোর নিন্দা করছি।

আমরা কাউন্সিলকে মনে করাতে চাই মহামান্য সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় আন্দোলনকারী চিকিৎসকদের উপর কোনরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার আদেশ দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ডাক্তার চক্রবর্তীর এই উদ্যোগ মহামান্য সুপ্রিম কোর্টের আদেশনামাকে অবমাননার শামিল। আমরা প্রয়োজনীয় পদক্ষেপের কথা চিন্তা করছি।

এই প্রসঙ্গে আমরা জানাতে চাই বর্তমান মেডিকেল কাউন্সিল, যার অন্যতম সদস্য ডা তাপস চক্রবর্তী, তারা ভোট লুট করে কাউন্সিল জেতে এবং বিষয়টি মহামান্য হাইকোর্টের বিচারাধীন। লুটের ভোটে জেতা কাউন্সিলকে তারা দুর্নীতি, দুর্বৃত্তচক্র ও থ্রেট সংস্কৃতির আঁতুড় ঘরে পরিণত করেছিল। আর জি করে বাংলার মেয়ের হত্যার পরবর্তীকালে মানুষের সামনে বিষয়গুলি এসেছিল এমনকি কাউন্সিলের একাধিক সদস্য ও গুরুত্বপূর্ণ পদাধিকারীরা ঘটনার অপরাধচক্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে অনেকের ‘ক্রাইম সিন’-এ উপস্থিত থাকার, তথ্যপ্রমাণ লোপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার। কলকাতা পুলিশ ও প্রশাসনের তরফে তাদের ন্যক্কারজনক ভাবে আড়াল করার চেষ্টা মানুষের জানা আছে।

প্রসঙ্গত এই ডা তাপস চক্রবর্তী এই সময়কালের মধ্যে অবৈধ ও অনৈতিকভাবে মাসে ৫০ হাজার টাকা করে কাউন্সিল থেকে ভাতা তুলেছিলেন এবং এই ডা তাপস চক্রবর্তী মালদায় অবৈধভাবে ভোট লুট করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়ার উপরে মহামান্য কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেয়।

ইন্টার্ন সহ জুনিয়র-সিনিয়র ডাক্তারদের উপর, মহামান্য উচ্চতম আদালতের রায় অবমাননা করে কোনরকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার আমরা সোচ্চার দাবি জানাচ্ছি। প্রয়োজনে আমরা সর্বাত্মক লড়াই ও আন্দোলনে নামবো।

PrevPreviousএকটা ধর্মের মৌলবাদ আরেকটা ধর্মের মৌলবাদকে ক্রমাগত অক্সিজেন যুগিয়ে যাচ্ছে
Nextরাত প্রভাতের গান: ‘সংঘর্ষ ও নির্মাণের আখ্যান- শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্রের ৩০ বছর’Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634904
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]