“গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বার তালিকাভুক্ত হলেও আজ পর্যন্ত একবারও কার্যকর শুনানি হয়নি।”

Justice Delayed is Justice Denied.
প্রায় দেড় বছর আগে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে অভয়ার ন্যায়বিচারের মামলাকে অগ্রাধিকার দিয়েছিল। লাইভ স্ট্রিমিংয়ে তদন্তের গাফিলতি নিয়ে মাননীয় বিচারপতিদের উদ্বেগ মানুষকে আশাবাদী করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টে গত নভেম্বর থেকে এই অযৌক্তিক বিলম্ব ও দীর্ঘসূত্রিতায় বাস্তবত ন্যায়বিচারের পথ আজ চরম অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে।
এই অসহনীয় বিলম্বের বিরুদ্ধে এবং যাতে অভয়ার বিচারে আর দেরি না হয়, সেই দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে, বিশেষত মহিলা জুনিয়র ডাক্তারদের উদ্যোগে, আগামী ৯ই ফেব্রুয়ারি মাননীয় প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।
দুপুর ২:৩০টা ধর্মতলা চত্বরে জমায়েত, সেখান থেকে প্রতিনিধিদল যাবে কলকাতা হাইকোর্টে। আমরা সাধারণ গণতন্ত্রপ্রেমী প্রতিটি মানুষকে আহ্বান জানাই যে এই কর্মসূচিতে যোগ দিয়ে আমাদের দাবি ও কণ্ঠস্বরকে আরও জোরালো করুন।
প্রসঙ্গত, ৯ই ফেব্রুয়ারিই অভয়ার জন্মদিন। বিচারহীন ১৮ মাস পেরিয়ে গেলেও আমরা আমাদের সহকর্মীকে স্মরণ করতে চাই তাঁর কর্মস্থল আর জি কর মেডিকেল কলেজের Cry of the Hour প্রাঙ্গণে, সন্ধ্যে ৭টায়। এ ছাড়াও ওইদিন অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন সহযোদ্ধা সংগঠনের ডাকে রাজ্যজুড়ে আরও বিভিন্ন কর্মসূচি থাকবে। আমরা চাইব সাধ্যমতো প্রতিটি কর্মসূচিতেই আপনারা অংশগ্রহণ করুন।











