Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিজেকে আমার অন্তত এখনও বৃদ্ধ মনে হয় না…

622713814_25888729320757691_1984971257190754888_n
Dr. Swapan Kumar Biswas

Dr. Swapan Kumar Biswas

Paediatrician, pathologist, poet, writer
My Other Posts
  • February 7, 2026
  • 8:22 am
  • No Comments
ছোটবেলায় যখন শুনতাম কারও বয়স পয়ষট্টি, তখন ভাবতাম ‘কি বুড়ো” লোকটা! আজ সেই পয়ষট্টির “বুড়ো’ আরও এক কদম এগিয়ে গেল – সেই সাথে সরকার চিঠি দিয়ে জানিয়ে দিল, পয়ষট্টি পেরিয়ে যাওয়ার জন্যে আর আমাকে চাকরিতে রাখা যাবে না! আজ আমার অবসর।
কিন্তু সত্য বলছি, নিজের দিকে তাকিয়ে যখন ভাবি আমি “বুড়ো” , তখন হাসি পায়। মনে হয় ধুস্‌, আমিতো এখনও সেই তিরিশ পেরোনো ছোকরা, যে সব কিছু দুচোখ ভরে দেখতে চায়, যে দুই পায়ে আরও অনেক অজানা পথে চলতে চায়, যে আরও অনেক ভালো বাসতে চায়, যার অনেক কিছু বলার আছে, যার অনেক কিছু করার আছে। নিজেকে আমার অন্তত এখনও বৃদ্ধ মনে হয় না।
তবুও আমার জন্মের পর থেকে পৃথিবী সূর্য্যকে অনেক বার প্রদক্ষিণ করেছে, অনেক দেশের ভৌগলিক সীমারেখা পাল্টেছে, অনেক জল বয়ে গেছে নদীতে। তেমনি আমারও জীবন সেই সাতঘাটের বদলে চৌদ্দ ঘাট ঘুরে ঘুরে ধাক্কা খেতে খেতে আজ এই ঘাটে থেমেছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মত জীবন কখনও উঠেছে, কখনও নেমেছে- এই ওঠাপড়ার মধ্যেই ভালো-মন্দ মিশিয়ে আজকের “আমি” তৈরি হয়েছে।
৩৮ বছর আগে এক দিন আমি ছোট্ট একটি গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রে একমাত্র ডাক্তার রুপে নিধিরাম সর্দার হয়ে হুগলী জেলায় স্বাস্থ্য পরিসেবায় যুক্ত হয়েছিলাম। যেখানে গরুর গাড়িতে করেও রোগীকে নিয়ে আসা হত। তারপর একে একে বাঁকুড়া, কলকাতার বিভিন্ন হাসপাতাল, অলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার অনেক হাসপাতাল ঘুরে বনগাঁ থেকে অবসর। ২৫টি হাসপাতালে ঘোরা, প্রায় সমস্ত পশ্চিমবঙ্গের গ্রাম্য জীবনের সাথে পরিচয় লাভ – এ আমার এক সৌভাগ্য। আর এক সৌভাগ্য, আমি যেখানেই থেকেছি, প্রায় সর্বত্রই আমি মানুষের ভালোবাসা পেয়েছি। এখনও ৩৮ বছর আগে্র প্রথম পোষ্টিং এর গ্রামের লোকজন আমার সাথে যোগাযোগ রাখে। আর আজ শেষদিনে আমি বনগাঁ হাসপাতালের আমার ডিপার্টমেন্টের (প্যাথলজি) সহকর্মী ও কর্মীবৃন্দের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেলাম, তা  চিরস্মরণীয় হয়ে থেকবে আমার কাছে।
চাকরি আমাকে অবসর দিলেও আমার অবসর নেই- চাইও না। জীবনের বাকি দিনগুলো কর্ম করেই যেতে চাই। আমার এতদিনকার সঞ্চিত অভিজ্ঞতা যদি মানুষের কোনও  কল্যাণে লাগে, তবেই জীবন স্বার্থক হবে।
PrevPreviousগত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বার তালিকাভুক্ত হয়েছে!!
Nextহাতে কলমে নদী পুনর্জীবন উদ্যোগ: প্রকৃত গঠনমূলক উন্নয়নের এক মহান কর্মযজ্ঞNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এক বিকল্পের পথে….

August 8, 2026 No Comments

“অভয়া” আমাদের মাঝে আর নেই। এই সমাজের গর্ভ থেকেই জন্ম নেওয়া কিছু পশু নৃশংসভাবে তাঁকে ধর্ষণ ও হত্যা করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ২০২৪-এর

To protect the dignity of doctors and women… Join us

August 8, 2026 No Comments

সরকার বদলে গেলো তবুও বিচার হলো না…

August 8, 2026 No Comments

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

August 7, 2026 No Comments

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

August 7, 2026 No Comments

প্রস্তাবনা বিশ শতকের রাজনৈতিক সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে জর্জ অরওয়েলের নাম অনিবার্যভাবে সামনে আসে। অথচ অরওয়েলের গুরুত্ব কেবল এই কারণে নয় যে তিনি স্বৈরতন্ত্রের

সাম্প্রতিক পোস্ট

এক বিকল্পের পথে….

Sukalyan Bhattacharya August 8, 2026

To protect the dignity of doctors and women… Join us

Abhaya Mancha August 8, 2026

সরকার বদলে গেলো তবুও বিচার হলো না…

Abhaya Mancha August 8, 2026

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

Abhaya Mancha August 7, 2026

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

Dr. Sukanti Bhattacharya August 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658870
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]