Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জানার কথাঃ হাম

IMG_20200116_170427
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 18, 2020
  • 12:38 pm
  • 4 Comments

১.

হাম এক প্রকার ভাইরাসঘটিত রোগ। অনেকে ভুলবশত চামড়ায় র‍্যাশ বা গুটি বেরোলেই সেটাকে হাম বলে ধরে নেন। আসলে, বাচ্চাদের বেশিরভাগ র‍্যাশ-ই ভাইরাসঘটিত কিন্তু তাদের সবকটা হামের র‍্যাশ নয়।

২.
আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে হামের ভাইরাস বাতাসের মাধ্যমে সুস্থ মানুষের শরীরে যায়। মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। হাম সবচেয়ে সংক্রামক রোগগুলির একটি। টিকাকরণ করা হয়নি এরকম শিশু হামের ভাইরাস দ্বারা সংক্রামিত হ’লে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে রোগাক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ২০১৮ সালে বিশ্বে এক লক্ষ চল্লিশ হাজার শিশু হাম সংক্রান্ত জটিলতায় প্রাণ হারায়।

৩.
ভাইরাস শরীরে প্রবেশের ১০-১২ দিনের মধ্যে রোগলক্ষণ দেখা দেয়। প্রথমে হাল্কা জ্বর, সর্দি, কাশি, নাক-চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, গালের ভেতরে সাদা ছোপ, গলা ব্যথা ইত্যাদি দেখা যায়। হামের র‍্যাশ সাধারণত জ্বরের চার নম্বর দিনে দেখা যায়। প্রথমে কানের পেছনে এবং মুখে লাল ঘামাচির মতো র‍্যাশ বেরোয়। তারপর সারা শরীরে ছড়িয়ে যায়।

৪.
রোগ জটিল হ’লে কানের ইনফেকশন, নিউমোনিয়া, পাতলা পায়খানা এমনকি চোখের স্বচ্ছ অংশে ছোপ পড়ে অন্ধত্বও হতে পারে। হামের একটি বিরল কিন্তু ভয়ংকর জটিলতা হ’ল মস্তিষ্ক প্রদাহের রোগ। যা সাধারণত হাম হওয়ার ৬-৮ বছর বাদে প্রকাশ পায়। প্রথমে চরিত্রগত পরিবর্তন ও স্কুলে পড়াশোনা খারাপ হ’তে শুরু করে। পরের দিকে তীব্র খিঁচুনি আরম্ভ হয়। ভয়ের ব্যাপার হ’ল, এখনও অব্দি এই মস্তিষ্ক প্রদাহ সারানোর কোনও চিকিৎসা নেই এবং অধিকাংশ রোগী মারা যায়।

৫.
অভিজ্ঞ চিকিৎসক চোখে দেখেই রোগটি সনাক্ত করতে পারেন। জটিলতা না দেখা দিলে সাধারণত কোনও পরীক্ষা-নিরীক্ষা লাগে না। তবে বিশেষ ক্ষেত্রে রক্তের অ্যান্টিবডি কিংবা নাকের জল থেকে পলিমারেজ চেইন রিয়্যাকশন পদ্ধতিতে ভাইরাস সনাক্ত করা যায়।

৬.
হাম ভাইরাস মারার কোনও ওষুধ হয়না। জ্বরের জন্য প্যারাসিটামল, পর্যাপ্ত জল ও সামান্য সহযোগী চিকিৎসায় অধিকাংশ শিশুই সুস্থ হয়ে যায়। দুই ডোজ ভিটামিন-এ দেওয়া হয়। অন্যান্য কোনও জটিলতা দেখা দিলে সেইমতো চিকিৎসা লাগে।

৭.
নয় মাসের কম বয়সী শিশু, দুর্বল অনাক্রম্যতা সম্পন্ন ব্যক্তি কিংবা অপুষ্ট বাচ্চাদের জটিলতা সম্পন্ন হাম হওয়ার সম্ভাবনা বেশি। এদের জন্য আলাদাভাবে সতর্ক হওয়া দরকার।

৮.
রোগ প্রতিরোধের মূল অস্ত্র টিকাকরণ। সরকারি এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিডিয়াট্রিক্স (আই.এ.পি) দু-ধরনের শিডিউলেই হামের টিকা দেওয়া হয়। সরকারি ভাবে রুবেলার সাথে এবং আই.এ.পি মতে রুবেলা ও মাম্পসের সাথে দুটি বা তিনটি হামের টিকা দেওয়া হয়।

৯.
আশেপাশে কারো হাম হ’লে টিকাকরণ হয়নি কিংবা আগে হাম হয়নি এরকম শিশুকে রোগীর কাছ থেকে যথাসম্ভব সরিয়ে রাখতে হবে। হাঁচি-কাশি সংক্রান্ত সাধারণ স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার করে হাত ধুয়ে ফেলা গুরুত্বপূর্ণ।

১০.
আবারও বলি, হাম এক ধরনের ভাইরাসঘটিত রোগ। এটি কোনও ‘অপদেবতার অভিশাপ’ বা ‘মায়ের দয়া’ নয়। স্নান বন্ধ করা, মাছ-মাংস ইত্যাদি প্রোটিন খাবার না দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। এতে বরং রোগের ক্ষতিকর প্রভাব বেড়ে যেতে পারে।

PrevPreviousনিরীহাসুরের প্রাইভেট প্র্যাকটিস
Nextসাপ সমস্যা ও প্রতিকার-৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Manchuri Chatterjee
Manchuri Chatterjee
6 years ago

Akdom choto choto bacha jara soba jonmogrohon koray tader kano hum hoy??

0
Reply
soumyakanti panda
soumyakanti panda
6 years ago

সদ্যোজাত শিশুর গায়ের র‍্যাশ হাম নয়। আসলে আমাদের দেশে সব ধরনের র‍্যাশকেই ভুল করে ‘হাম’ বলে ধরে নেওয়া হয়।

0
Reply
Sudhiman mandal
Sudhiman mandal
Reply to  soumyakanti panda
6 years ago

You have told measles is violent before 9 month age , then why vaccine is given after 9 month s of age?

0
Reply
soumyakanti panda
soumyakanti panda
Reply to  Sudhiman mandal
6 years ago

খুব ভালো প্রশ্ন। আসলে সুস্থ, স্বাভাবিক বাচ্চার মায়ের কাছ থেকে পাওয়া অনাক্রম্যতার সুরক্ষাকবচের জন্য সাধারণত ন’মাসের নিচে হাম হয় না। তাই ওই সময়ই টিকা দেওয়া হয়। কিছু বিরল ক্ষেত্রে ন’মাসের নিচে হাম হতে পারে কিন্তু টিকাকরণ কর্মসূচীর গাইডলাইন বানানোর সময় যেহেতু বিরলতম ক্ষেত্রগুলো বাদ দিয়েই ভাবা হয়, তাই..

0
Reply

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675463
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]