Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শহীদ হাসপাতালের কাহিনীঃ ভুল থেকে শেখা

IMG_20200218_233756
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • February 19, 2020
  • 9:58 am
  • 6 Comments

আমার ভুলে মারা গিয়েছিলেন এক রাপচারড এক্টোপিক প্রেগন্যান্সির রোগিনী। আজ থেকে ৩২ বছর আগে, ১৯৮৭-র ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে।

এক বছর হয়েছে সবে শহীদ হাসপাতালে যোগ দিয়েছি। তখন হাসপাতালে ডাক্তার বলতে শৈবালদা (জানা) আর আমি। আশিসদা (কুন্ডু) পারিবারিক কারণে বাংলায় ফিরে এসেছেন, ফিরেছেন চঞ্চলাদিও (সমাজদার)। বিনায়কদা (সেন) শহীদ হাসপাতাল ছেড়ে গেছেন নিজের স্বেচ্ছাসেবী সংস্থা গঠনের প্রস্তুতি নিতে। মেডিকাল কলেজে দুবছর সার্জারিতে হাউস জব করে গিয়েছিলাম বলে শল্যচিকিৎসার দায়িত্বে আমি। শৈবালদা মেডিসিন ও অবস্ট্রেটিক রোগী/গিনীদের দায়িত্বে। সকালে অপারেশন ৭টা থেকে, তারপর দুজন মিলে ওর্য়াডে রাউন্ড দিয়ে ৯-৩০টা থেকে আউটডোরে ১২-৩০টা অবধি। বিকেলে আবার ৪-৩০টা থেকে ৭-৩০টা অবধি আউটডোরে, দিনের শেষে আবার রাউন্ড দিয়ে কোর্য়াটারে ফেরা।

এর মধ্যে মোপেড চালানো শিখতে গিয়ে পা ভেঙ্গে শৈবালদা বিছানায়। একা হাসপাতাল চালাচ্ছি। সকালে আউটডোরে কাজ করার সময় দুজন রোগী এলেন পেটের নীচে ডানদিকে ব্যথা নিয়ে—এপেন্ডিসাইটিস। আউটডোর সেরে দুজনের এপেন্ডিসেক্টমি সেরে বিকেলের আউটডোরে বসতে যাব, এক মহিলা এলেন পেটে ব্যথা নিয়ে তলপেটে ডানদিকে, পেটে হাত ছুঁইয়ে দেখে নিলাম ডানদিকে ব্যথা—এপেন্ডিসাইটিসই হবে! রাইলস টিউব (নাক দিয়ে পাকস্থলীতে ঢোকানো নল) আর আই ভি ফ্লুইড (অন্তঃশিরা দ্রবণ) চালাতে বলে দিলাম, অপারেশন করতে হলে আউটডোরের পর করব।
রাতের রাউন্ডে গিয়ে দেখি রোগিনীর পেট ব্যথা কম, নাড়ীর গতি-রক্তচাপও ভালো। মুখে খেতে চাইছেন। তাহলে অপারেশন করব না, ফ্লুইড চলুক, মুখে অল্প জল দেওয়া হোক।

ঘুমিয়ে পড়েছি, মাঝ রাতে কর্ত্যবরতা নার্স জানালেন, রোগিনী নড়াচড়া করতে গিয়ে ফ্লুইড খুলে ফেলেছেন। ঘুম চোখে জেনে নিলাম পালস-বিপি ঠিক আছে, তাহলে মুখে খেতে দেওয়া হোক। উঠে রোগিনীকে দেখে আসিনি।

দেখতে যেতে হল ভোর রাতে, রোগিনী তখন গ্যাস্প করছেন। তখন কিছু করার ছিল না।

মহিলা ঝরন-দল্লী খনির রেজিং শ্রমিক, স্বামী-স্ত্রী দুজনেই লোহাপাথর ভাঙ্গার কাজ করতেন। মহিলা ছিলেন ছত্তিশগড় মাইন্স শ্রমিক সংঘের এক মুখিয়া (নির্বাচিত প্রতিনিধি)। স্বামী-স্ত্রী দুজনকেই চিনতাম।
আকস্মিক ঘটনাক্রমে অবাক স্বামী-হাসপাতালের কর্মীরা।

আমি জিজ্ঞাসাবাদ করলাম, যে জিজ্ঞাসাবাদ করা হয়নি মহিলা বেঁচে থাকতে। দুমাস তাঁর মাসিক ঋতুচক্র বন্ধ ছিল। তারপর হঠাৎ করে পেটে ব্যথা—এক্টোপিক প্রেগন্যান্সি ফেটেই এমনটা হয়। ঠিকঠাক ইতিহাস নিয়ে সঙ্গে সঙ্গে অপারেশন করলে তিনি বেঁচে যেতেন।

আমি স্বামীর মুখোমুখি হলে অপরাধবোধে ভুগতাম, তারপর যে সাত বছর দল্লী-রাজহরায় ছিলাম। পরের দিনই হাসপাতালের কর্মীদের নিয়ে বসে আমার ভুল স্বীকার করেছিলাম, যদিও আমি ভুল করেছি এমনটা তাঁরা বুঝতে পারেননি আমি বলার আগে। শংকর গুহ নিয়োগীর সঙ্গে কথা বললাম, অনেকটা গির্জায় গিয়ে পাপ-স্বীকারের মত আর কি!

তবে এরপর আর কোনদিন কোন মহিলার চিকিৎসা করার সময় তার মাসিক ঋতুচক্রের ইতিহাস নিইনি এমনটা হয়নি। এখন ২৫ বছর কাজ করি যেখানে, সেই শ্রমিক-কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্রে তো প্রত্যেক মহিলার বিস্তারিত মাসিক ঋতুচক্রের ইতিহাস নেওয়া হয়, প্রতিবার জেনে নেওয়া হয় তাঁর শেষ মাসিক ঋতুচক্র কবে শুরু হয়েছিল। যে ঘটনাটা বললাম তেমন কিছু ঘটাতো দূরের কথা, গর্ভাবস্থায় যেসব ওষুধ দেওয়া বা যেসব পরীক্ষা করা ভ্রূণের পক্ষে ক্ষতিকর, সেগুলোকেও আমরা এড়িয়ে যেতে পারি এর ফলে।

PrevPreviousচিকিৎসা পেশার নৈতিকতা – নুরেমবার্গ মেডিক্যাল ট্রায়াল, আবু ঘ্রাইব এবং আমরা-২
Nextনারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rathindra Banik
Rathindra Banik
6 years ago

এটা বোধহয় অস্বাভাবিক প্রেজেনটেশন। সাধারণত ruptured ectopic pregnancy তে পেটে বেথা, রুগীর ঝটপটানি আর দ্রুত ফেকাসে হয়ে যাওয়া এবং অবশ্যই মাসিকের ইতিহাস।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
6 years ago

তীব্র ব‍্যথা – নাড়ি দ্রুত আর রক্তচাপ নিম্নগামী না হলে কেউই ধরতে পারবেন না । এই জন্যই পরীক্ষা নিরীক্ষার কদর বাড়ছে । একটা মৃত্যু ডাক্তারের মন ভেঙে দিয়ে যায় ।

0
Reply
Bishan Basu
Bishan Basu
6 years ago

দুটো ব্যাপার।

১. এমন করে নিজের ভুল স্বীকার করতে, নিজের ভুলের চিনচিনে ব্যথা এত বছর বাদেও অনুভব করার জন্যে যেটা প্রয়োজন – সেটা মহানুভবতা আর আত্মসমীক্ষার বোধ।

২. মানুষমাত্রেই ভুল হয়, আর চিকিৎসকরাও মানুষ – একথাটা চিকিৎসকরা মেনে নিতে পারলে আখেরে সবারই ভালো। ভুল চাপা দেওয়া, ভুল অস্বীকার করা – তার জন্যে বহুমূল্য আয়োজন চারপাশে। ভুল হয়েছে স্বীকার করা গেলে, সম্ভবত, পরিজনেও বোঝেন – এবং বিশ্বাসের একটা জায়গা তৈরী হতে পারে।

0
Reply
ঐন্দ্রিল
ঐন্দ্রিল
6 years ago

মহিলা রোগি পেলেই আমিও প্রথমেই শেষ মাসিকের দিন জিজ্ঞাসা করি। ডাক্তারি জীবনের শুরুতেই দু-তিনবার ঠকেছি।

0
Reply
Chitra Chakrabortty
Chitra Chakrabortty
6 years ago

I am really grateful tobe a part of this group . Thanks a lot .

0
Reply
Chitra Chakrabortty
Chitra Chakrabortty
6 years ago

I am really greatful to be a part of this group . Thanks a lot .

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672581
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]