Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চলমান আন্দোলনকে শক্তিশালী ও সংহত করে ইতিহাসের অংশ হয়ে উঠুন

IMG-20250306-WA0063
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • March 7, 2025
  • 6:50 am
  • No Comments

৬ মার্চ, ২০২৫

৯ই মার্চ, ২০২৫ নৃশংস অভয়া-হত্যাকান্ডের ৭ মাস পূর্ণ হবে। বাংলার মেয়ে, শহীদ তিলোত্তমা এখনো কার্যত বিচার পায়নি। যে দুর্নীতি-দুর্বৃত্ত-হুমকি চক্র ও অগণতান্ত্রিক অপরাধপ্রবণ পরিস্থিতি আমাদের মেয়ের হত্যার জন্যে দায়ী, তার মূলোৎপাটনের পরিবর্তে এখনো শাসকের প্রত্যক্ষ মদতে পুষ্ট হচ্ছে ভয়ের রাজনীতি। পচে যাওয়া স্বাস্থ্যব্যবস্থা, সন্দেহজনক জাল ওষুধের লাগাতার বলি হচ্ছে সাধারণ মানুষ। প্রশাসন শুধু যে নির্বিকার তাই নয়, সত্যকে আড়াল করার চেষ্টায় তারা নিরলস, তারা প্রতিহিংসায় ঝাঁপিয়ে পড়ছে চিকিৎসক সহ প্রতিবাদী নাগরিক সমাজের ওপর। কারণ সহজবোধ্য।

এর মধ্যেই ১.৩.২৫ তারিখে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনরত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর গাড়ি চালানোর নির্দেশ দেন মাননীয় শিক্ষামন্ত্রী ! উদ্ধত শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা নির্মম ভাবে পিষে দেয় এক ছাত্রকে, যার প্রতিবাদে উত্তাল রাজ্য, দেশ, বিশ্ব।

৯ ই আগস্ট এবং তারপর ধারাবাহিক ভাবে আমরা বাংলার মেয়েকে, মেয়েদেরকে বাঁচাতে পারিনি। যাদবপুরের ছাত্রছাত্রীরা কোনক্রমে প্রাণে বেঁচেছে। আমরা আর কাউকে হারাতে চাই না।

শাসকের ঔদ্ধত্য আর দম্ভ তাদের মনে করায় তারা খুন করতে পারে, করাতে পারে, অপরাধীদের আড়াল করতে পারে, সন্দেহ জনক ওষুধের দায় এড়াতে পারে। শিক্ষামন্ত্রী নিজে শিক্ষক হয়েও ছাত্রছাত্রীদের গাড়ির চাকায় পিষে ফেলতে পারে এবং চূড়ান্ত দাম্ভিক প্রশাসন প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাগ্রহণ দূরের কথা, অপরাধের উৎসমুখ থেকে প্রমাণ লোপাট করে প্রতিটি ঘটনাকে লঘু ও ধামাচাপা দিতে পারে।

নাগরিক সমাজ তাই আজ ক্ষুদ্ধ, ক্রুদ্ধ, এবং যন্ত্রণাবিদ্ধ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শঙ্কিত । আমরা রাস্তায় ছিলাম, আছি এবং আগামী ৯.৩.২৫ আবার রাস্তায় নামব। সিনিয়র ও জুনিয়র চিকিৎসক, সমগ্র ছাত্র ছাত্রী ও যুবসমাজ, সর্বস্তরের সবধরনের পেশা ও বৃত্তির মানুষ, , ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ আন্দোলনকারী এবং সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ৯ মার্চ বিকেল ৪ টেয় দুটি মিছিলে যোগ দেবেন। একটি মিছিল আসবে ধর্মতলা থেকে, অন্যটি হাজরা মোড় থেকে। দুটি মিছিল মিলিত হয়ে জনসমুদ্র হবে রানুচ্ছায়া মঞ্চে। জেলায় জেলায় নাগরিকেরা অনুরূপ কর্মসূচি পালন করবেন। অভয়া মঞ্চ ও জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গ এই মিছিলে হাঁটবে।

আপনি /আপনারা সবাই এই মিছিলগুলিতে যোগ দিন। চলমান আন্দোলনকে শক্তিশালী ও সংহত করে ইতিহাসের অংশ হয়ে উঠুন।

পুণ্যব্রত গুণ
মণীষা আদক
তমোনাশ চৌধুরী
আহ্বায়ক
অভয়া মঞ্চ

ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ হীরালাল কোনার
যুগ্ম আহ্বায়ক
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গ

PrevPreviousনারীদিবস না মানবদিবস?
Nextদেউচা পাঁচামির আন্দোলনের পাশে দাঁড়ান। রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধিতা করুন।Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

A Brief Update of Two Important Legal Developments:

December 6, 2025 No Comments

04.12.25 1) The appointment case of Dr Aniket Mahato: In the case concerning the appointment of Dr Aniket Mahato, the Calcutta High Court had clearly

মূলে ফেরো

December 6, 2025 No Comments

মূলে ফিরে এসো এইবারে। একবার একসাথে লড়ি ওখানে কাজ আছে মান নেই, এখানে উল্টো ঠিক, রোজগার খাড়া বড়ি থোড় থেকে থোড় খাড়া বড়ি, তবুও ফেরত

লাউ মাচা

December 6, 2025 No Comments

বয়স বাড়ছে। শীত করছে। পাতা ঝরছে। টুপটাপ দিনরাত কত কি যে খসছে। ‘অ বৌমা বেলা হল–ভাত বাড়ো’ –আজকাল এমন গৃহস্থ কথার ওম ওড়াউড়ি করে না

শাসক ভোলাতে চায়, আমরা নিয়েছি না ভোলার শপথ।

December 5, 2025 No Comments

৯ আমাদের না ভোলার তারিখ। জল নয় রক্ত ছিল আমাদের মেয়ের চোখে। সেই নিষ্ঠুরতা মনে পড়লে আমরা কেঁপে উঠি। শাসক ভোলাতে চায়। মদত পেয়ে দিকে

“ডাক্তারবাবু, দেখুন তো আমি চারে তিন না কি চারে এক” – তামান্নার গল্প

December 5, 2025 No Comments

(ক্লিনিকে বসে যা শুনেছি তাই লেখার চেষ্টা করছি) আমার নাম তামান্না (নাম পরিবর্তিত)। বয়স তেইশ। বাড়ি ক্যানিং। গরীব ঘরে জন্ম। মাত্র ষোল বছর বয়সে শ্বশুরবাড়ি।

সাম্প্রতিক পোস্ট

A Brief Update of Two Important Legal Developments:

West Bengal Junior Doctors Front December 6, 2025

মূলে ফেরো

Arya Tirtha December 6, 2025

লাউ মাচা

Dr. Sarmistha Das December 6, 2025

শাসক ভোলাতে চায়, আমরা নিয়েছি না ভোলার শপথ।

Abhaya Mancha December 5, 2025

“ডাক্তারবাবু, দেখুন তো আমি চারে তিন না কি চারে এক” – তামান্নার গল্প

Dr. Kanchan Mukherjee December 5, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

594279
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]