আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা।
দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু সংবাদমাধ্যমের চটকদার শিরোনাম ছাড়া তদন্তের বাস্তব অগ্রগতির কোনও স্পষ্ট চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না।
বিচারের অপেক্ষা দীর্ঘ হতে পারে, কিন্তু ন্যায়বিচারের দাবি কখনও পুরোনো হয় না।
আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।
৯ই আগস্ট, দুপুর ১:৩০টা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা।
অভয়ার বিচার চাই।











