সংগ্রামী গণমঞ্চ-এর অন্যতম আহ্বায়ক কমরেড শৈলেন মিশ্রের আকস্মিক প্রয়াণে আমরা শোকস্তব্ধ! ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার গণতান্ত্রিক ও প্রগতিশীল কন্ঠস্বরকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে সংগ্রামী গণমঞ্চ যখন সবে তার যাত্রা শুরু করলো, ঠিক তখনই কমরেড শৈলেন মিশ্রের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি ডেকে আনলো। পশ্চিম বাংলার সংগ্রামী বামপন্থী আন্দোলনে তিনি শুধু একজন দক্ষ সংগঠকই ছিলেন না, ছিলেন এক বিরল ব্যক্তিত্ব, একজন অজাতশত্রু মানুষ। এই শোকের মুহূর্তে গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সংগ্রামী গণমঞ্চ।
কমরেড শৈলেন মিশ্র অমর রহে !
_আহ্বায়ক মন্ডলী_
_*সংগ্রামী গণমঞ্চ*_
_২৭.০২.২০২৬_









