Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

খামেনেইকে হত্যা করে কী লাভ হল, তা বোঝা আমাদের পক্ষে কঠিন

FB_IMG_1772373015435
Dr. Koushik Dutta

Dr. Koushik Dutta

Neurologist Psychiatrist. Writer.
My Other Posts
  • March 2, 2026
  • 6:42 am
  • No Comments

ইসলামিক অভ্যুত্থানের পরবর্তী ইরানে নারীরা অবদমিত, সেকথা অনস্বীকার্য। আপাতত ১০৮ জন স্কুল পড়ুয়া বালিকা আর ২২ জন ভলিবল খেলোয়াড় যুবতীকে একদিনে হত্যা করে ট্রাম্পবাবু ইরানে নারীমুক্তির সূচনা করলেন।

রইল বাকি পারমাণবিক বোমা। ১৯৯০-এর দশক থেকে বেঞ্জামিন নেতানিয়াহু বলে চলেছেন, আর মাস ছয়েকের মধ্যেই ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে। ২০২৬-এও তাই বলছেন। সম্ভবত তিনি “ভদ্রলোকের এক কথা” নীতিতে বিশ্বাস করেন অথবা ইরানিদের বিজ্ঞানচর্চাকে অতিরিক্ত শ্রদ্ধা করেন। সে যাই হোক, এই ‘consistency’-র কথা মাথায় রেখে আন্দাজ করছি, খামেনেইয়ের মৃত্যুর পরেও খামেনেইকে মারার জন্য ইরানে আরও আক্রমণ চলবে। জুজুর মতো ভালো জন্তু আর নেই।

বস্তুত খামেনেইও জানতেন যে জীবিত অবস্থায় তিনি পসচারিং ছাড়া বিরাট কিছু করতে পারবেন না মার্কিন শক্তির বিরুদ্ধে, কিন্তু ‘শহীদ’ হিসেবে চিহ্নিত হতে পারলে তাঁর রাজনৈতিক ভূত অনেকের মাথাব্যথার কারণ হবে দীর্ঘদিনের জন্য। যে ব্যক্তি জীবিত অবস্থায় কিছু সমঝোতা করলে বহু সমস্যার সহজ সমাধান হতে পারত, তাঁকে দুম করে হত্যা করে কী লাভ হল, তা বোঝা আমাদের পক্ষে কঠিন।

এদিকে খামেনেই শিয়া ছিলেন বলে মধ্যপ্রাচ্যের বহু সুন্নি আমীর গোপনে তাথৈ নেচে নিয়েছেন পাঁচ মিনিট। এই কনফ্লিক্টও শেষ হবার নয়।

ওদিকে ইরান প্রতিবেশী দেশগুলোতে এন্তার মিসাইল দাগতে শুরু করেছে। অন্তত আবুধাবিতে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এসবের ফলেও কী লাভ হচ্ছে, বোঝা সহজ নয়।

আদতে যুদ্ধের ফলে অস্ত্রব্যবসায়ী, ফিন্যান্স ক্যাপিটালিস্ট, কিছু কালোবাজারী আর বিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময়ে সংশ্লিষ্ট কাজে যুক্ত কিছু ব্যবসায়ী ছাড়া আর কারই বা লাভ হয়? এই লাভবান গোষ্ঠীরা বুদ্ধিমান এবং ক্ষমতাশালী বলে যুদ্ধ হতে থাকে এবং ডান-বাম বিভিন্ন শিবিরের কিছু বুদ্ধিজীবী যুযুৎসা চাগিয়ে তোলার ইন্টালেকচুয়াল কাজটি করে চলেন এঁদের হয়ে। এঁদের কাউকে কাউকে দূর থেকে দেখে বিরাট বিপ্লবীও মনে হয়। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে আর কেউ লাভের গুড় বাড়ি অব্দি নিয়ে যেতে পারবে না। এখনই ইরানকে কেন্দ্র করে হয়ত লাগবে না, কিন্তু বারুদের স্তুপের ওপর বসে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ আচরণ নিরন্তর চালিয়ে যাওয়া কোনো কাজের কথা নয়।

PrevPreviousসাথী শৈলেন মিশ্র অমর রহে
Nextমানেকা ক্ষমতাচক্রে ঢুকে গেলেও আমরা আছিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618270
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]