Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জাদুকর

magician
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 13, 2026
  • 7:28 am
  • No Comments
ডাক্তার ব্যাপারটায় বেশ একটা আলাদা ওজন আছে। দিন যত গড়ায়, যত রোগী দেখি, আমার মধ্যে একটা ডাক্তার ডাক্তার ভাব চলে আসে। কথাবার্তায়, চলাফেরায়, এমনকি চিন্তাভাবনাতেও।
না এসে উপায়ও নেই। খুপরিজীবী ডাক্তাররা কোনদিনই শান্তিতে থাকে না। এই মেঝ নেতার চামচে এসে চোখ রাঙিয়ে যাচ্ছে, এই দিব্যি সুস্থ সবল রোগী দুম করে খারাপ হয়ে যাচ্ছে। রোগীরা হামেশাই সুগার প্রেশারের ওষুধ বন্ধ করে চোখ, কিডনি ইত্যাদির বারোটা বাজিয়ে আসছেন।
আমি জানলা হীন খুপরিতে বসে বসে এইসব সামলাই। মানে সামলানোর চেষ্টা করি। সামলাতে সামলাতে মনের হাসি খুশি ভাব কেটে গিয়ে নিজের অজান্তেই ছদ্ম গাম্ভীর্যে আবৃত হই। সারাক্ষণ সিমপ্যাথেটিক নার্ভ উত্তেজিত হয়ে আমাকে ব্যস্ত করে রাখে।
সকালের দিকটা একটু গন্ডগোলের। বিশেষ করে যে রাতে রোগীরা দরজায় কড়া নাড়েন না। একঘুমে সকাল হয়।
আজ ছিল তেমনই একটি সকাল। রাত্রে বেহুশের মতো ঘুমিয়েছি। ভোর ৫:৩০ টায় উঠে ফুরফুরে মেজাজে চললাম গৌরের চেম্বারে।
গৌরের চেম্বারে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় বড় রাস্তা দিয়ে, চৌমাথা হয়ে যশোর রোড ধরে। বিকেলের দিক হলে, যখন আমি পুরোপুরি ডাক্তার হয়ে গেছি নিশ্চিত ভাবে তাই যেতাম। কারণ তখন সময়ের হেব্বি দাম। কিন্তু ভোর সাড়ে পাঁচটায় আমি তখনো ডাক্তার নই। তাই ভেতর দিয়ে ঘুরে ঘুরে যাওয়া মনস্থির করলাম।
ভোর বেলায় সাধারণত এই রাস্তা দিয়েই যাই। তখনো রাস্তায় লোকজন তেমন বেরোয় না। একটা আম বাগানের পাশ দিয়ে রাস্তা আছে। কিছুদিন আগেও ভোর বেলায় রাস্তার উপর আমের মুকুল ভেলভেটের মতো পড়ে থাকত।
বাইকের চাকায় পিষ্ট হয়ে এক অদ্ভুত গন্ধ ছাড়াতো। এক রাতে কালবৈশাখীর পর দেখি সারা রাস্তায় আমের মুকুলের আস্তরণ পড়ে গেছে। সেদিন স্কুটারে পর্যন্ত গন্ধ হয়ে গেছিল। সারাদিন সেই গন্ধ ছিল।
তারপর আস্তে আস্তে আমের মুকুলের বদলে গুটি পড়ে থাকতে দেখতাম। এখন দেখি ছোট ছোট কাঁচা আম। বেলা বাড়লে, লোক চলাচল শুরু হলে এগুলো ভ্যানিশ হয়ে যাবে।
আজ যাচ্ছিলাম সাবধানে আমগুলো কাটিয়ে কাটিয়ে। কোনো একটা গাছে একটা কোকিল অনর্থক গলা ফাটাচ্ছে। আরো নানা রকম পাখি ডাকছে। আমি খুব বেশি পাখি চিনি না।
আমার ইলেকট্রিক বাইক। শব্দ হয় না বিশেষ। তাই বাইকে করে যাওয়ার সময়ও পাখির ডাক শুনতে পাই। বাতাসের শব্দ শুনতে পাই। ঝিঁ পোকার শব্দ শুনতে পাই।
একটা মোড় ঘুরেছি আম বাগানের পাশ দিয়ে, হঠাৎ দেখলাম দুদ্দাড় করে দুটি বাচ্চা ছেলে মেয়ে একটা গাছের আড়ালে গিয়ে লুকালো। বেশ মজা লাগলো। নির্ঘাত আম কুড়াতে এসেছে। আমায় দেখে ভয়ে পালিয়েছে।
আমি বাইক থামালাম। লোকজন এসে আমাকে চমকে যায়। আমি ওদের একটু চমকে দিই।
ডেকে বললাম, এই বেরো।
ভয়ে ভয়ে ছেলে মেয়ে দুটি বেরিয়ে এলো। মাথা নিচু। বয়স তাদের ৯-১০। মেয়েটি একটু বড় ছেলেটির থেকে।
বললাম, কি করছিলি তোরা?
মেয়েটি জবাব দিল আম কুড়াচ্ছিলাম। আমরা কিন্তু রাস্তায় যা পড়ে আছে তাই কুড়াচ্ছিলাম। ভেতর থেকে নিই নি।
তাহলে পালালি কেন?
বড়রা দেখতে পেলে বকা দেয় অনেকে। বিশ্বাস করো কাকু, আমরা শুধু রাস্তা থেকেই আম নিয়েছি।
ছেলেটির পরনে শুধু হাফপ্যান্ট। সে দিদির কথায় ঘাড় নাড়ছে আর বলছে, হ্যাঁ হ্যাঁ, শুধু রাস্তার গুলো কুড়াইছি।
মেয়েটি বলল এই দেখেন সব ফেটে গেছে। এ আর বিক্রি হবে না। কেউ নেবে না।
বললাম, আমি দাঁড়াচ্ছি। রাস্তায় যে কটা আছে, তোরা টপাটপ কুড়িয়ে নিয়ে পালা।
দুজনে হাসিমুখে তাকালো। তারপর চার পাঁচটা আম কুড়িয়ে নিয়ে বলল, কাকু, তুমি কি করো গো?
আমি… আমি ম্যাজিক দেখাই… ম্যাজিশিয়ান… মানে বুঝিস- জাদুকর ।
দুজনের মুখ হাঁ হয়ে গেল। মেয়েটি বলল, তুমি একটা আম নাও। একটা ফাটেনি, এই খান নাও।
আমি বললাম, দিবি? তাহলে ফাটাই দে। ম্যাজিসিয়ান এর কাছে আস্ত ফাটা সব এক।
আম নিয়ে গন্ধ শুঁকলাম প্রাণ ভরে। এবার যেতে হবে। খুপরিতে ঢোকার সময় হয়ে এসেছে। আমটা গাড়ির ডিকিতে ঢোকালাম। এবার আস্তে আস্তে আমার পরিবর্তন হবে। ইংরেজিতে গালভরা একটা শব্দ আছে- মেটামরফোসিস। জাদুকরের থেকে খিটখিটে খুপরজীবী ডাক্তার হয়ে যাব।
PrevPrevious৯ এপ্রিল ২০২৬।। বিচারহীন ২০ মাসেও বিচারের দাবী
Nextগান ও শ্লোগানNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নির্বাচনী কুরুক্ষেত্র পেরিয়ে দ্রোহের শপথ: অভয়া মঞ্চের রবিস্মরণ

May 13, 2026 No Comments

অভয়ার বিচারের দাবিতে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত অভয়া আন্দোলন যাতে সময়ের স্রোতে হারিয়ে না যায় তাই ২০২৪ এর ২৮শে অক্টোবর গড়ে ওঠে অভয়া মঞ্চ। ২০২৪ এর

ভালো পাহাড়

May 13, 2026 No Comments

দিন কয়েক আগেই ফ্যাসিবাদের রথ গৈরিক বিজয়কেতন উড়িয়ে ঢুকে পড়েছে আমাদের নিজস্ব আঙ্গিনায়। গ্রহণের অন্ধকার আপাতত গ্রাস করেছে আশার সৌরজগৎ। সাম্রাজ্যবাদের বিজয় সৌধ অভ্রভেদী হিংস্র

গর্গ চ্যাটার্জির অবিলম্বে মুক্তি চাই।।

May 13, 2026 No Comments

ই ভি এম সংক্রান্ত একটি বক্তব্য রাখার জন্য নির্বাচন কমিশন গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে এফ আই আর করে। তার ভিত্তিতে আজ কলকাতা পুলিশের সাইবার সেল গর্গ‌

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

May 12, 2026 2 Comments

দু কোটি নব্বই লক্ষ (৪৬%) ভোট পেয়ে বিজেপি আজ পশ্চিমবঙ্গের মসনদে। কারা এদের এতো ভোট দিলেন? সরকারি আর বেসরকারি তৃণমূলীরা যথারীতি এদের পুরো নির্বাচকমন্ডলিকেই (electorate)

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

May 12, 2026 1 Comment

নিজ বাসস্থানের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তী পালন করছেন – তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেসুরো গলায় গান গাইছেন কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি, যদ্দূর সম্ভব,

সাম্প্রতিক পোস্ট

নির্বাচনী কুরুক্ষেত্র পেরিয়ে দ্রোহের শপথ: অভয়া মঞ্চের রবিস্মরণ

Gopa Mukherjee May 13, 2026

ভালো পাহাড়

Debashish Goswami May 13, 2026

গর্গ চ্যাটার্জির অবিলম্বে মুক্তি চাই।।

Sangrami Gana Mancha May 13, 2026

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

Kanchan Sarker May 12, 2026

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

Dr. Bishan Basu May 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622208
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]