Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

থ্রেট কালচার নিপাত যাক/ অভয়া বিচার পাক।

FB_IMG_1748910879137
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • June 4, 2025
  • 8:17 am
  • One Comment

২ জুন, ২০২৫

শাসকের মিথ্যে প্রতিশ্রুতি, চোখ রাঙ্গানি ও কুৎসাকে উপেক্ষা করে আজকে মেডিকাল কলেজের গণতন্ত্রের উৎসব!

আজ মেডিকাল কলেজের ছাত্রছাত্রীরা ভোট দিয়ে নিজস্ব প্রতিনিধিদের নির্বাচিত করলো। প্রায় ৮০% ছাত্রছাত্রীর ভোটে ২০ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হলেন। আমরা এই নির্বাচনকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকাল কলেজ তথা শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে জারী থাকা শাসকদলের থ্রেট কালচারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছি। অভয়ার ন্যয়বিচারের দাবীতে আমরা যখন স্বাস্থ্যভবন ঘেরাও করেছিলাম, যখন আমাদের সাথীরা অনশন করেছিলেন, তখন থেকেই আমাদের ১০ দফা দাবীর একটি মূল দাবী ছিল সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস’ ইউনিয়ন নির্বাচন করানোর। মুখ্যমন্ত্রীর সাথে আমাদের শেষ মিটিং এ এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে মার্চ ২০২৫ এর মধ্যে সব কলেজে নির্বাচন হবে। অন্য প্রতিশ্রুতিগুলির মতই সেই প্রতিশ্রুতিও রাজ্য সরকার বিস্মৃত হয়েছে। উপরন্তু আন্দোলনকারী সাথীদের উপর প্রতিহিংসার খাঁড়াও নেমে এসেছে, মেরিট বেসড কাউন্সেলিংকে নস্যাৎ করে আন্দোলনের অন্যতম সংগঠকদের প্রতিহিংসামূলক ভাবে বিভিন্ন জায়গাতে বাধ্যতামূলক বন্ড পোস্টিং এ পাঠানো হয়েছে। এমতাবস্থায়, মেডিকাল কলেজ কলকাতার ছাত্রছাত্রীরা যেভাবে ক্যাম্পাস গণতন্ত্র বজায় রাখতে বদ্ধপরিকর ও দৃঢ় মানসিকতার উদাহরণ রেখেছে, যেভাবে শাসকদলের নেতানেত্রীদের যে কোনো অজুহাতে এই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকে রুখে দিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কর্তৃপক্ষকে নির্বাচন করাতে বাধ্য করেছে, তা সত্যিই অভিনন্দনযোগ্য। আজকের মেডিকাল কলেজে যে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করলেন, ভোট দিলেন, নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ালেন, নির্বাচিত হলেন তাদের প্রত্যেককে দলমতনির্বিশেষে আমরা অভিনন্দন জানাই।

পাশাপাশি আমরা দেখছি, বিভিন্ন কলেজে বিভিন্ন কায়দায় পুরোনো বন্দোবস্ত, অর্থাৎ শাসকদলের মৌরসীপাট্টা, থ্রেট কালচার ও অগণতন্ত্রের বাতাবরণ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সাম্প্রতিক, মালদা মেডিকাল কলেজে শাসক দল আশ্রিত থ্রেট কালচারের পান্ডারা ছাত্রছাত্রীদের আয়োজিত রক্তদান শিবিরে হামলা চালায়, গায়ের জোরে বন্ধ করে দেয় রক্তদান শিবির। সাধারণ কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কান পাতলেও এরকম একাধিক উদাহরণ উঠে আসবে। বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়নের বদলে কর্তৃপক্ষের মনোনীত স্টুডেন্টস’ কাউন্সিলের নামে শাসকদলের গুন্ডারাজ গণতন্ত্রের মৌলিক জায়গাটাকেই ক্ষুন্ন করছে অহরহ। আমরা এই মনোনীত স্টুডেন্টস কাউন্সিলের নামে থ্রেট কালচারের চাষের সর্বান্তকরণে বিরুদ্ধে। এমতাবস্থায় আমরা আরো একবার দাবী তুলছি, রাজ্যের সমস্ত মেডিকাল কলেজ, সমস্ত সাধারণ কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন করানো হোক।

থ্রেট কালচার নিপাত যাক/ অভয়া বিচার পাক।

PrevPreviousঊর্মিমুখর: ষষ্ঠ পরিচ্ছেদ
Nextঊর্মিমুখর: সপ্তম পরিচ্ছেদNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Debashis Chakrabarty
Debashis Chakrabarty
1 year ago

সম্পূর্ণ সহমত পোষণ করছি। কলেজে কলেজে গণতান্ত্রিক ও অবাধ নির্বাচন অবিলম্বে চালু করতে হবে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669960
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]