Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্মরণে ডা অনিরুদ্ধ কর

aniruddhada
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • August 22, 2022
  • 9:40 am
  • No Comments

বয়সে আমার চেয়ে ছিলেন ১০ বছরের বড়।

আমার জ্যাঠামশাই ডা ক্ষিতীন্দ্র মোহন গুণ যখন নীলরতন সরকার মেডিকেল কলেজের গাইনোকোলজি-অবস্টেট্রিক্সের অধ্যাপক তখন তিনি ছিলেন তাঁর হাউস স্টাফ।

আমার গড়ে ওঠা যে আন্দোলন গুলোর মধ্যে দিয়ে তার মধ্যে অন্যতম আশির দশকের শুরুর অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশনের আন্দোলন। তিনি সে আন্দোলনের পক্ষে ছিলেন না।

আমার নাম তিনি জানেন শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর উপর ১৯৯২-এ প্রকাশিত আকর গ্রন্থ ‘সংঘর্ষ ও নির্মাণ’-এ। আমার কয়েকটি লেখা ছিল সেই গ্রন্থে।

সামনাসামনি পরিচয় আরও প্রায় কুড়ি বছর পরে যখন তিনি রাজ্যের ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস। শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্রের রেজিস্ট্রেশনের আবেদন প্রায় তিন বছর পড়েছিল হাওড়ার সি এম ও এইচ অফিসে। তাঁর সহায়তায় রেজিস্ট্রেশন পাই।

ডাক্তার অনিরুদ্ধ কর। আমাদের ছেড়ে চলে গেছেন ২০ আগস্ট রাতে।

প্রশাসনের যে স্তরে যখন থাকুন না কেন, কালোকে কালো আর সাদাকে সাদা বলার হিম্মত রাখতেন এই শিরদাঁড়া সোজা স্বাস্থ্য প্রশাসক।

দমদম বিমানবন্দরে যখন কোন বিশিষ্ট ব্যক্তি আসেন, তাঁর খাবারে বিষ আছে কিনা খেয়ে দেখার দায়িত্ব ছিল উত্তর চব্বিশ পরগনার সি এম ও এইচ-এর। অনিরুদ্ধদা যখন উত্তর চব্বিশ পরগনার সিএম ও এইচ তখন তিনি বিরোধিতা করে এই মধ্যযুগীয় প্রথার অবসান ঘটান।

হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার চেঙ্গাইলে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে তিনি গেছেন আমাদের কাজকর্ম দেখতে। আমাদের স্বাস্থ্য পত্রিকা ‘স্বাস্থ্যের বৃত্তে’-তে প্রবন্ধ লিখেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আমাদের নানান সভায় উপস্থিত থেকেছেন শ্রোতা হিসেবে।

তাঁর সঙ্গে বক্তা হিসেবে উপস্থিত থেকেছি ২০১৮-এ সুতানুটি হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির আলোচনা সভায় ‘সবার জন্য স্বাস্থ্য’ নিয়ে।

অকৃতদার ডা কর অবসরের পর খুব বেশি সক্রিয় থাকেন নি। যে রাজনৈতিক দলের প্রতি তার আস্থা ছিল সে আস্থা হয়তো কিছুটা টলে গেছিল। না, এটা আমার আন্দাজ, আমার প্রশ্ন উনি এড়িয়ে যেতেন। ভ্রমণ, অভিনয়, সোশাল মিডিয়ায় কিছুটা লেখালেখি–এসবেই সময় কাটাতেন।

অনিরুদ্ধদার আত্মজীবনী–অনেকটা তাঁর কর্মজীবনের ইতিবৃত্ত ‘অকপটে’ চিকিৎসকদের অবশ্য পাঠ্য হওয়া উচিত।

গত বছর কোভিডে আক্রান্ত হন তিনি। কিডনি কার্যক্ষমতা হারায়,  দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। অবশেষে তাঁর অসংখ্য গুণগ্রাহীকে ছেড়ে চলে গেলেন ডা অনিরুদ্ধ কর।

আজ অল্পতেই মাথা নিচু করে দেওয়া, শিরদাঁড়া ঝুঁকিয়ে দেওয়া যখন রীতি তখন মেরুদন্ড সোজা রাখতে শেখান ডাক্তার অনিরুদ্ধ কর–এমনটাই কামনা।

PrevPreviousThe Sepia Snaps
Nextনরেন্দ্র দাভোলকরNext
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

নানা পাটেকর চলে গেলেন

October 9, 2026 No Comments

আমরা, যারা গত শতকের সাতের দশকে জন্মেছি, তাদের সিনেমা দেখার গল্পটা একটু অদ্ভুত। আমরা বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই উত্তমকুমার প্রয়াত – তারুণ্যে পৌছাতে পৌঁছাতে দেখছি উত্তমোত্তর

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

নানা পাটেকর চলে গেলেন

Dr. Bishan Basu October 9, 2026

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688103
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]