মেসি: এসেছি একটু খেলব না? এত দর্শক আমার খেলা দেখতে এয়েছে…
অবি: খেলতে পারেন, তবে যত স্কয়ার ফিট জুড়ে খেলবেন, সেই হিসাবে কাটমানি লাগবে কিন্তু…
মেসি: ঠিক আছে। খেলার জন্য কিছু টাকা না হয় দিয়েই দেবো। কিন্তু কেটে ছড়ে গেলে, হাড়গোড় ভেঙে গেলে ট্রিটমেন্ট হবে তো? আমার এখানে খেলার ইন্সুরেন্স কভারেজ নেই কিন্তু….
অবি: কোনো চিন্তা নেই। সেন্টার অফ এক্সেলেন্স আছে কাছেই ভর্তি করে দেব।
মেসি: কীরকম খরচা?
অবি: ফ্রি চিকিৎসা, শুধু ভর্তি হতে লাখ খানেক দিলেই হবে…
মেসি: থাক, আপাতত ছবি তুলেই পালাই…










