Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বন্ধুগুলো আমার

IMG_20201230_233929
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • December 31, 2020
  • 7:18 am
  • No Comments

একবছর আগে

সারাদিন বড় শ্রম হয়েছে| সন্ধ্যে শেষে ফিরছিলাম দমদম স্টেশন দিয়ে| রেলস্টেশনের বাজারে শীতের ফল ফুল থরে থরে সাজানো| বিক্রেতারা দাম হাঁকছে| ক্রেতারা চেঁচাচ্ছে| দরদস্তুর করছে| সস্তা দামে সরেস ফলটি লুফে নিয়ে হাসতে হাসতে ছুটছে বউ বাচ্চার কাছে| স্বপ্ন —সন্তানসন্ততি ফল চুষে তৃপ্ত হবে, পুষ্ট হবে| স্টেশনবাজার তখন আমার ভরাকলসির স্বপ্নবাজার|

এরই মাঝে সেদিন সবচেয়ে হাসিমুখ ফলওয়ালি গভীর ঘুমে কাত| যুবতী অঙ্গগুলো ছড়ানো এলোমেলো| মানুষের ভিড়ে যে কোনো মুহূর্তে চেপ্টা হয়ে যেতে পারে তার ফ্যাকাশে ফর্সা পা হাত| তবু দেখো — ক্রেতাকে নস্যাৎ করে আপন পসরা সাজিয়েও কেমন বেমক্কা ঘুম মারছে ফলবতী! অন্যদিন কত হাসে আমার পানে চেয়ে| এত হাসে যে আমি বলি —-ওরে হাঁস প্যাকপ্যাক করে হাসিস না আর| ক্রেতা পাশ কাটাবে তোর ঘন হাসিতে| ভাববে, বিক্রিতে খেয়াল নেই তোর| হাঁস হেসে বলত —-কোটার বিক্রি শেষ হলে নয় হাসি পায় নয় ঘুম পায় গো দিদি| কিছুতে অনেক বিক্রিতে মন দিতে পারি না| সেদিনও ভরাবাজারে তার ঘুম দেখে নিশ্চিত হলাম —নিজের হিসেব মত বিক্রির কোটা তার শেষ| বুঝতাম ফলবতী আমার বড়ো confident —সরেস ফলও আনতো — বিকোতও প্রচুর এবং দ্রুত| নিত্য হাসতে হাসতে রেলগাড়িতে ফিরত| সেদিন কেন জানি –তার ঘুমন্ত গোমড়া মুখ এতো লোকের মাঝে আমাকে কেমন একা করে দিয়েছিল| একেবারে হঠাৎই| খুব একা — বন্ধুর হাসি না দেখে| সেই বোধহয় তার সাথে শেষ দেখা|

বাড়ি ফিরলাম| খানিক রাঁধলাম বাড়লাম| তারপর সেই দুখী মনটাকে নিয়ে লন্ড্রি চললাম| কাঁধে শাড়ি ভর্তি বিশাল ব্যাগ| সাইজে বড় বলে, বেড়াতে যাওয়ার ব্যাগেই নিয়েছিলাম লন্ড্রির কাপড়| বড় বড় শ্বাস নিচ্ছি| মাঝপথে ধেয়ে এল সব্জিওয়ালা| আমার আরেক মহব্বতের মানুষ| নাম –কোকিল কিংবা দিলরুবা| একমাত্র রোজগেরে ছেলেটার রক্তমাখা শরীর পুড়িয়ে দুদিন পর যে হাসতে হাসতে হিন্দি গান ধরে খরিদ্দারের সাথে, তার তো ওমন নামই হবে বলুন? যে কথা হচ্ছিল —- হাঁফাতে দেখে আমার ব্যাগখানা জাপটে ধরে সে বললে —এত শাড়ি নিয়েছেন কেন? অনেকদিনের জন্য যাচ্ছেন নাকি? -কোথায় যাচ্ছেন? এতদিন কী করবেন সেখানে? -এত রাতে —? আমাকে যেতে দেখে কী উদভ্রান্ত প্রেম রাস্তার ধারে বসে থাকা এক বিক্রেতার! ভাবছিল —দিদি যাচ্ছে না –দিদি চলে যাচ্ছে| হাতখানি আমার পেঁচিয়ে ধরেছিল মহব্বতী সব্জিওয়ালা| উত্তরের অপেক্ষাও নেই| শুধু প্রশ্ন আর প্রশ্ন| আমার চলে যাওয়ায় লুকোনো ত্রাস ফুটছে| মনের মধ্যে থাকে যে চোখ, সেই চোখে| টগবগ| টগবগ| আমার যাওয়া না যাওয়ায় এতো চিন্তা কখন জমল তোর ভাই ওরে, আর কেমনে যাই?

★★★★

দিন সাতেক আগে —

কষ্ট হচ্ছিল ফলবতী হাঁসের জন্য| কাউকে না বলে অটো করে গিয়েছিলাম দমদম স্টেশনে| নাহ! ট্রেন চালু হবার পরও আসেনি| ফলের ঝুড়ি বসানোর জায়গায় পুরু ধুলো| কোন জায়গায় যে তার বসার ছোট বালিশ রাখত, টিফিন বাক্স সমেত থলিটা নামিয়ে রাখত– কেন চিনতে পারি না আমি? সেকী চিহ্ন হারিয়ে গেছে বলে? আর আমার কোকিল? সে তো আছে আমার বাজারে| এখনো সবজির পসরা নিয়ে আসে সে| তবে ডাকেও না –গায়ও না| চেনেই না আমাকে| বাঁচবে বলে শুধু বেচে যায় ক্ষিপ্র| ফসল উৎপাদনে ঘাটতি নেই তবু সবজির দাম কেন চড়া তা নিয়ে মাঝে মাঝে টুকরো আর্তরব কেবল শোনা যায় প্রিয় ফসলকুমারের গলায়| এত মৃদু যে বুঝতেই পারি না কোকিল কাঁদছে নাকি দিল হারিয়েছে দিলরুবা?

এরপর মেলা হবে —
কত যেন সংখ্যাটা ঘোষণা করলেন সরকার? ১৭৯? আরে বলুন না পঞ্চাশহাজারের পুজোর পর এবার মেলার exact সংখ্যাটা কী? সেখানে পিঠে হবে|
পুলি হবে ক্ষীর কিংবা গুরমাখা নারকেল পুর দিয়ে|
ইলিশ রাঁধার কম্পিটিশন হবে|মহামান্য নাগরিকরা খাবেন আর শাড়ি পাঞ্জাবির চ্যালেঞ্জ খেলবেন|

আপত্তি করব কেন ভাই? জীবন যাদের কাছে চ্যালেঞ্জ তাদের তো কোনো খবরই দিতে পারলাম না আপনাদের| দেখছেন না –আমার mentally challenged বাচ্চাগুলোও হারিয়ে যাচ্ছে| আমার কোল থেকে — স্কুল থেকে লক্ষযোজন দূরে চলে যাচ্ছে তারা?

আপনি কেন সময়কে বৃথা হতে দেবেন ভাই?
খেলুন —| আরে মজা লাগবে –খেলুন|
শাড়ি কোট এবং last of all পিওর লেদার কাবুলি কিংবা চপ্পল মারামারির খেলা|আরে ওই ওই লেংগী লেংগী খেলা আর কী|

দুটো অনুরোধ —
রসালো খেলার নাম কখনো ভুলবেন না আর খেলতে একদম লজ্জা পাবেন না| কেমন?

PrevPreviousউদ্বিগ্নতার সমস্যা (আংজাইটি ডিসঅর্ডার)
Nextএক ডক্টরেটহীন গবেষকের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“নতুন সরকার #১”

May 8, 2026 1 Comment

UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

May 8, 2026 No Comments

এমন কিছু বেশি বছর আগের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা- লোকসভা-পঞ্চায়েত/পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁদের হার অথবা জিতের কারণ দর্শানোর জন্য

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

সাম্প্রতিক পোস্ট

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

Dr. Sukanya Bandopadhyay May 8, 2026

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621220
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]