Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার মধ্যবিত্ত বেড়ে ওঠা

IMG_20211206_061324
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • December 7, 2021
  • 6:07 am
  • No Comments

কাল ইমার্জেন্সি অপারেশন করতে গিয়ে ইমার্জেন্সিতে পড়লাম। চশমার ডান্ডি গেলো ভেঙে। চশমা ছাড়া আমার দূরদৃষ্টির অভাব ঘটে, আজকাল আবার কাছের লোকেদের চিনতে পারি না। ইমার্জেন্সী সামলে দিল আনেস্থেটিস্ট গৌতমদা। মাইক্রোপোর দিয়ে ডান্ডি আটকে। চশমার ডান্ডি ভাঙ্গা আমাদের বংশগত রোগ। দাদুরও ছিল। সেই ভাঙা ডান্ডার চশমা পরেই তিনি রোজ সকালে খবরের কাগজ পড়তেন। কিছুতেই পাল্টাবেন না, বাজে খরচ। তখনকার দিনে এই বাজে খরচ আটকাবার নানা রকম পদ্ধতি ছিল।

চশমা পরেই দূরের সেই আবছা জিনিসগুলো পরিষ্কার করে দেখতে পেলাম। আমরা সাত ভাই। বড়দার জামা মেজদা পরবে, তারপর সেজদা, এই করেই চলত। জামা প্রায় ছিঁড়ে গেলে ঘরমোছা করা হতো। জামার যদি ভাগ্য ভালো হতো তাহলে সে কাজের লোকের ছেলের গায়ে উঠতো বা বাসনউলির বোঁচকায়। তখন সবার দুটো করে ‘ভালো’ জামা থাকতো, বিয়ের বাড়ি বা ভালো জায়গায় যাবার জন্য।

প্যান্টের গল্প অন্যরকম। হাফপ্যান্ট কেনা হতো এক সাইজ বড়ো। বেল্ট নয়, একটা বাতিল হওয়া সায়ার দড়ি দিয়ে কোমরটা টাইট করে,একটা ফোল্ড করে দিত। প্যান্ট আর খুলবে বা। কিন্তু পায়ের দিকটা বড়ো থাকতো,তাই সাবধানে বসতে হতো। নাহলে..

জুতো পরতাম একদম ব্র্যান্ডেড। বাটার নটি বয়। সেটাও এক সাইজ বড়। প্রথম কিছু মাস জুতোর সামনের দিকে তুলে গোঁজা থাকতো। মোজা নন ব্রান্ডেড। মোজার ইলাস্টিক লুজ হয়ে গেলে রাবার ব্যান্ড দিয়ে আটকানো। মোজাটা উল্টো করে ব্যান্ডটা ঢেকে রাখতাম। স্কুল থেকে ফিরে পায়ে একটা দাগ থাকতো।

ছোটোবেলার আর একটা স্মৃতি হলো বাবার গেঞ্জি। সামনে পিছনে বেশ কয়েকটা ফুটো। মা না পাল্টে দিলে তিনি খেয়ালও রাখতেন না। বাজে খরচ কমাতেন।

এই ভাবে বড়ো হওয়াটা মনে ছাপ ফেলে দেয়। তাই বড়ো হোটেলে খেতে গেলে আগে ডান দিকে দাম দেখি, তারপর খাবারের নাম। টাক্সিতে উঠলে চোখ থাকে মিটারের দিকে।

PrevPreviousমানসিক রোগ নিয়ে কিছু ভুল ধারণা আর বাস্তব
NextWho Killed Rational Use of Medicine? 16Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

June 25, 2026 No Comments

জামাইষষ্ঠী শব্দটি উচ্চারণ করলেই আমার দিদার মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। সতের বছর বয়সে সেই প্রথম কোনও আপনজনের চিরতরে হারিয়ে যাওয়ার সাক্ষী হয়েছিলাম। ভরা ভাদরের

অগ্নিসংযোগ

June 25, 2026 No Comments

আরশোলাদের আরশোলাত্বের দায় কি তাদের? ৭ জুন ২০২৬ ‘প্রতিদিন’-এর রবিবাসরীয় ক্রোড়পত্র ‘রোববার’-এর ‘ককরোচ’ সংখ্যায় প্রকাশিত একটি লেখা। আন্দোলন ঘটে কেন? এ নিয়ে তত্ত্বের কচকচানি যত

যোগ-য়োগা

June 25, 2026 No Comments

য়োগা দিনে যোগ দিন, প্রচারিত রাতদিন ফেসবুক ভরে ওঠে য়োগা-চারী ছবিতে, মুখেতে স্মাইলি এঁকে , নানা ‘আসনা’তে বেঁকে প্রত‍্যেকে বলে হেঁকে য়োগা রাখি হবি’তে কারো

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

সাম্প্রতিক পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

Dr. Sukanya Bandopadhyay June 25, 2026

অগ্নিসংযোগ

Satabdi Das June 25, 2026

যোগ-য়োগা

Arya Tirtha June 25, 2026

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636286
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]