অভয়া মঞ্চের পক্ষ থেকে তীব্র ভাষায় ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ধিক্কার জানাচ্ছি যা প্রকাশিত হয়েছে গতকাল সংবাদ প্রতিদিন অনলাইনে |
ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে অভয়ার বাবা-মা ‘PTSD’-তে ভুগছেন এবং তাঁদের ‘সাইকোথেরাপি’ ও ‘মেডিটেশন’ প্রয়োজন—এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
তিনি কখনোই অভয়ার বাবা-মায়ের চিকিৎসক নন, এবং তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা Goldwater Rule-এর সরাসরি লঙ্ঘন। এই নীতিতে স্পষ্ট বলা আছে—যাঁদের ব্যক্তিগতভাবে পরীক্ষা বা চিকিৎসা করা হয়নি, বা তাঁদের অনুমতি নেওয়া হয়নি তাঁদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রকাশ্যে মতামত দেওয়া অনৈতিক।
এ ধরনের মন্তব্য অভয়ার বাবা-মায়ের ব্যক্তিগত মর্যাদায় আঘাত করা এবং তাঁদের চরিত্রহনন করা |
একজন চিকিৎসক যিনি মনোরোগ বিশেষজ্ঞও নন এইভাবে মানসিক রোগের তকমা লাগানো মানে সামাজিকভাবে কলঙ্ক ছড়ানো ও জনসম্মুখে তাঁদের হেয় করা।
PTSD-কে একপাক্ষিক ও রোগ হিসেবে তুলে ধরা—যেন সেটি নিছক ব্যক্তিগত দুর্বলতা—এটি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আলোচনাকে রোগকেন্দ্রিক ও ব্যক্তি দোষের দিকে ঠেলে দেয়, ঘটনাটির সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে আড়াল করে।
এই মন্তব্য survivors-এর আন্দোলনকে দুর্বল করে এবং রাষ্ট্র ও প্রতিষ্ঠানের জবাবদিহি থেকে দৃষ্টি সরিয়ে দেয়।
একজন প্রভাবশালী চিকিৎসকের মুখে এই ধরনের মন্তব্য জনমতকে বিভ্রান্ত করে এবং ভুক্তভোগীর পক্ষ থেকে কথা বলার জায়গা সংকুচিত করে। ডা: বন্দ্যোপাধ্যায়ের কাছে অভয়া মঞ্চের দাবি অবিলম্বে আপনার বিবৃতি প্রত্যাহার করুন এবং অভয়ার বাবা মার কাছে ক্ষমাপ্রার্থনা করুন।









