Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উত্তরটা ভবিষ্যতের জন্যই রইলো

FB_IMG_1754929321165
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • August 14, 2025
  • 7:57 am
  • One Comment

এক বিশিষ্ট বন্ধুবর অতি সাম্প্রতিক কালে তার সামাজিক মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন, শুধু ভুলভাল মামলা করেই কতো আন্দোলনের বারোটা বাজিয়ে দেওয়া গেছে। বাস্তবিক ক্ষেত্রে, শুধু আন্দোলনের বারোটা বাজানো নয় এতে করে আন্দোলনকারী বা সক্রিয় বিরোধীদের একটা বড় অংশকে হয় সম্পূর্ণ রূপে নিষ্ক্রিয় করে দেওয়া গেছে, নাহলে পুরোপুরিই হজম করে নেওয়া হয়েছে স্রেফ ‘আত্মীকরণ’ প্রক্রিয়ার মাধ্যমে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আর, মামলা বলে মামলা, একেক জনের বিরুদ্ধে ত্রিশ, চল্লিশ বা তারও বেশি চাপিয়ে দেওয়া হয়েছে!! যাতে শাস্তি হোক বা না হোক, শুধু মামলাতেই সবদিক থেকে সর্বস্বান্ত দশা প্রাপ্তি ঘটে। এই চমকপ্রদ প্রক্রিয়ায় বাঙলার গ্রামাঞ্চল থেকে সিপিআইএম নামক পার্টিটার সাংগঠনিক অবস্থাই পাল্টে দিলো শুধু মামলার পর‌ মামলার‌ প্যাঁচে ফেলে। এমন নয় যে, এই পর্বে বিরোধীদের উপর শারীরিক বা অন্যান্য নির্যাতন চালানো হয়নি, কিন্তু যে ভাবে ভুয়ো মামলায় মানুষকে জর্জরিত করে মানসিক ভাবে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, তা সত্যিই অভূতপূর্ব, নজিরবিহীন!!

তবে, ডাক্তার নেতাদের বিরুদ্ধে সেই একই কায়দায় উল্টো পাল্টা মামলা দিয়ে, কতটা সাফল্য লাভ করা যাবে, যথেষ্ট সন্দেহ আছে। সত্যি করে বলতে গেলে, এরা কেউ সেই গ্রামের একান্ত অসহায়, কিংকর্তব্যবিমূঢ়, প্রায় দিশেহারা মানুষ নয়, বরং ব্যক্তিগত ও সমষ্টিগত দুভাবেই এই সব অতি দুর্বুদ্ধিজনিত কাজকর্মকে প্রতিহত করতে যথেষ্টই সক্ষম।

এবং, এই তথ্য প্রশাসনের শীর্ষে অবস্থানকারীদের না জানারও কোনো কারণ নেই। তাহলে, ঠিক কী কী কারণে মাঝে মাঝেই এ রকম পদক্ষেপ, কাউকে না কাউকে ‘টার্গেট’ করে সমানে বিরক্ত করে যাওয়া?!

কারণ দুটো হতে পারে..

এক, আন্দোলনের সামনের সারিতে থাকা বিভিন্ন ডাক্তারদের উপর একটা ‘চাপ’ বজায় রাখা, যাতে একটা নির্দিষ্ট গণ্ডিতেই তারা সীমাবদ্ধ থাকে।

আর দুই, ডাক্তার ও আন্দোলনকারীরা এই সব নিয়ে ব্যস্ত থাকুক, মূল বিষয় মানে ‘অভয়া হত্যা’র প্রকৃত অপরাধীদের সামনে আনার বিষয়টা অধরাই থেকে যাক, যেমন ধোঁয়াশাচ্ছন্ন আছে, সে রকমই থাকুক।

এখনও পর্যন্ত নিজের পছন্দ মতো ঘুঁটি দিয়ে সাজিয়ে ফেলা গেছে ছাব্বিশের চ্যাম্পিয়নস্ ট্রফি জয়ের সমস্ত ধরণের ব্যবস্থাপনায় যাতে কোনো ত্রুটি না থাকে। ‘রোহিঙ্গা-বাঙালি বিতর্ক’, একই সঙ্গে কেন্দ্রীয় শাসক দল ও বিরোধী জোট দুদিকেই সেটিং ও বর্ণময় উপস্থিতি, SIR কে সযত্নে এড়িয়ে নিজের মতো করে ‘ইলেক্টোরাল রোল’, প্রশাসনে সর্বময় কর্তৃত্ব, মানে কোনো দিক থেকে কোনো রকম ফাঁক নেই একেবারে fool proof বা fail proof যাই বলুন।

সবই তো ঠিক আছে, তাহলে হঠাৎ ‘অভয়ার সুবিচার’ নিয়ে যে কোনো
বিতর্ক বা আন্দোলনে এতোটা touchy/oversensitive কেন? ‘অভয়ার সুবিচার’ চাইলেই তো সুবিচার চলে আসবে না!
বা, অন্য অপরাধী থাকলে তাকে খুঁজে বের করার দায় তো এখন CBI এর, রাজ্যের নয়।

তাহলে, এতো বিচলিত হওয়ার কারণ‌ কি? বা, সমস্যাটা কোথায়?

তাহলে কি ‘অভয়ার মৃত্যু রহস্য’এর সঙ্গে এমন কিছু জিনিস জড়িয়ে আছে, যার উদ্ঘাটন হলে, অনেক সাজানো হিসেব পুরো ওলোট পালোট হয়ে যেতে পারে? মিথ্যার মিথ দিয়ে এতো কাল ধরে সযত্নে তৈরি সৌধটাই হয়তো বিপজ্জনক অবস্থায় চলে যেতে পারে, এক ধাক্কায়!! নাহলে, এতো ধামাচাপা, এতো নাটক, এতো বিরাট ‘সেটিং’, কেন কিজন্য??

উনি জানেন, কোনো রকমে ছাব্বিশের বৈতরণীটা পার হয়ে গেলেই হলো, তারপর একেবারে নিশ্চিন্ত! আর, ততদিনে এই সব ‘অভয়া’,‌ ‘তামান্না’, চলে যাবে collective oblivion বা ‘সামগ্রিক বিস্মৃতি’র অন্তরালে। যেমন গেছে কামদুনির সেই হতভাগ্য মেয়েটি, যার হত্যাকারী কারা জানা সত্ত্বেও তাদের শাস্তি হলো নামমাত্র।

তাই বলবো, please লক্ষ্য বা focus টা পরিষ্কার রাখুন। লক্ষ্য একটাই, ‘অভয়া হত্যা’র প্রকৃত সত্য উদঘাটন, nothing less or nothing more than that……

সেদিন ঘটনার দিন যারা যারা ‘ডিউটি’তে ছিল, বিভাগীয় প্রধান, মহা ক্ষমতাধর প্রিন্সিপাল, তদন্তকারী পুলিশ অফিসার ও তাদের সুপিরিয়ররা, প্রত্যেককে সত্যিকারের তদন্তের আওতায় না আনতে পারলে, কোনো দিনই সত্য উদঘাটিত হবে না। আট তারিখে শ্যামবাজারের মোড়ের জমায়েতে ‘অভয়া’র মা বলেছেন তার মেয়ের ডিপার্টমেন্ট থেকে সিনিয়র, জুনিয়র, শিক্ষক কেউ কোনো দিন যোগাযোগ করেনি বিগত এক বছরে। কিন্তু, কেন?? কার ভয়ে, কাকে বা কাদের আড়াল করতে??

আসল অপরাধীরা আকাশ থেকেও পড়ে নি, ভিন গ্রহের জীবও নয়, তারা হাসপাতালেরই সঙ্গে যুক্ত কোনো না কোনো ভাবে। এটা তো নিশ্চয়ই সকলের কাছে পরিষ্কার, প্রায় উজ্জ্বল দিবালোকের মতো। কেউ রাজনীতি করুক বা না করুক, আর করলেও যে কোনো দলই করুক, এই নিয়ে অন্ততঃ মনের গভীর অন্দরে কোনো সংশয় থাকার কথা নয়।
কিন্তু প্রশ্ন একটাই, মূল সত্যটা কি কোনো ভাবে কোনো দিন সামনে আসবে? বিপক্ষের প্রবল শক্তিশালীর যাবতীয় প্রচেষ্টা ও‌ ষড়যন্ত্রকে প্রতিহত ও পরাস্ত করে?!

উত্তরটা ভবিষ্যতের জন্যই রইলো, তবে হলে, that will be the game changer episode, সে সম্পর্কে অন্ততঃ কোনো সন্দেহ নেই……..

PrevPreviousডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় বিবৃতি প্রত্যাহার করুন
Nextএই চরম পাত্তা ক্ষুধাও একটা মানসিক রোগ। সময় থাকতে কাউন্সেলিং দরকার।।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
9 months ago

ভালো লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

June 7, 2026 No Comments

গোটা বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালজুড়ে অভয়া আন্দোলনের স্মৃতি বহন করে চলা অসংখ্য গ্রাফিটি, স্লোগান, গান ও কবিতার চিত্রকল্প রাতের অন্ধকারে চুনকাম করে মুছে সাফ করে

★প্রায় গোয়েন্দা গল্প★

June 7, 2026 No Comments

ডাক্তারি পাশ করার পর যে রোম্যান্টিক দৃষ্টিভঙ্গি ছিল, তা বুদ্বুদ হয়ে মিলিয়ে গেছে। যত দিন যাচ্ছে, ক্রমশ এই পেশার অন্ধকার দিক গুলিই বেশি চোখে পড়ছে।

বাচ্চা না আসার সমস্যা যখন সম্পর্কে

June 7, 2026 No Comments

হক আর কানুন

June 6, 2026 No Comments

হক আর কিছু রইলো না কারো মাফ করে ভাই, যাও আগে বাড়ো সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে পক্ষে আমার আইন ও পুলিশ হকের

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

June 6, 2026 1 Comment

হকার উচ্ছেদ বাঙালির সামনে বাঙালিকে দাঁড় করিয়ে দিল। সামনে এনে দিল একটা গভীর প্রশ্ন: বাঙালি কি বদলে গেছে? কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের অমানবিক মুখই

সাম্প্রতিক পোস্ট

রাতের অন্ধকারে মুছে ফেলা যায় দেওয়ালের রং, মুছে ফেলা যায় না প্রতিবাদের ইতিহাস।

West Bengal Junior Doctors Front June 7, 2026

★প্রায় গোয়েন্দা গল্প★

Dr. Aindril Bhowmik June 7, 2026

বাচ্চা না আসার সমস্যা যখন সম্পর্কে

Dr. Indranil Saha June 7, 2026

হক আর কানুন

Arya Tirtha June 6, 2026

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

Parichay Gupta June 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628814
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]