Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটু অনুবাদ চাই গো

IMG_20200809_203839
Dr. Lalita Chatterjee

Dr. Lalita Chatterjee

Physician. Writer.
My Other Posts
  • August 10, 2020
  • 8:19 am
  • One Comment

আতা গাছে তোতা পাখি

ডালিম গাছে মৌ

এতো ডাকি তবু কথা

কওনা কেনো বউ— এটাও লিমেরিক

এক লাইন বাদ দিয়ে দিয়ে অন্ত মিলের ছড়া। নাকি প্রথম দুটো লাইন আর অসমান পঞ্চম লাইনের ছন্দ বা অন্ত মিলের খেলা। আয়ারল্যান্ডের লিমেরিকে এক সেনাপতির এই অন্ত মিলের পারমুটেশনের ছড়া ক্রমশ গানের মতো সৈন্যদের মুখে মুখে অনেক দেশে ছড়িয়ে পড়েছিল।

আমরা তো সুকুমার রায়ের হাত ধরে লিমেরিকে মজা পেলাম। জানলাম এডওয়ার্ড লিওরের কথা। ক্রীতদাস প্রথা বা বর্ণ বৈষম্যর কথা জানার আগেই হাতে পেয়েছি আঙ্কল টমস কেবিন। হার্ড বাউন্ড নিউজপ্রিন্টে ছাপা অসংখ্য ভুলসহ, বাজে প্রচ্ছদের একটা বাংলা বই। কিন্তু গল্পটা যে মাথায় ঢুকে গেল। চিন্তাটাও।

বা যদি বলি দেবসাহিত্যে কুটিরের কমেডি অফ সেক্সপিয়র যার মলাটে এক সাদা দাড়িওয়ালা মুখের ছবি, যেটা আর যারই হোক সেক্সপিয়রের নয় বোধহয়। কিন্তু মার্চেন্ট অফ ভেনিস, মিড সামার নাইটস ড্রিম, কমেডি অফ এররস আমার নিজের হয়ে গেল। ক্রমশ চৈতালী রাতের স্বপ্ন দেখা শুরু, আমি একা দেখিনি, অজস্র ছেলে-মেয়েকে অভিনয়ও শিখিয়েছে ঐ নাটক।

ন্যোতরদাম গির্জা পুড়ে যাওয়ার খবর পেয়ে ছেলেকে ফোন করে ছিলাম। মনে হচ্ছিল আঁচটি আমার মনে লাগছে। আমার ছেলের মনেও কি লাগছে না? নিজে বাংলায় পড়েছি। ছেলেকে দিয়েছিলাম ইংরেজিটা। কিন্তু বইটাকে ফরাসিতে লিখেছিলেন ভিক্টোর হুগো মশাই। ছেলের সঙ্গে ফোনে কথা বলতে বলতে মনে হল, প্রযুক্তি যতই এগিয়ে যাক চিন্তাটা একই। একই ভাবে আসছে মনে। ন্যোতরদাম গির্জার জ্বলন্ত কাঠের বরগাগুলো, ঘন্টা ধরে ঝুল খাওয়া কদাকার কুঁজো মানুষটাকে বিপন্ন করে ফেললো কি? চরিত্রটা আজও জীবন্ত।

এই প্রসঙ্গগুলো কেন? আমরা তো এর পাশাপাশি মহাকাব্য, পুরাণ, পার হয়ে বেশ কিছুটা পথ হেঁটে এসেছি। রবীন্দ্রনাথ নিজেকে বিশ্বদরবারে নিজের চেষ্টায় নিয়ে গিয়েছিলেন। তারপর, আমরা তো বিভূতিভূষণ বন্দ্যো এবং মুখো দুই উপাধ্যায়েরই ভক্ত। প্রেমেন্দ্র মিত্র, জগদীশ গুপ্ত, সন্তোষ কুমার, নরেন মিত্র—এদের ছোটো গল্প পড়ে কি আমরা ভাবতে বসিনা? পঞ্চাশের দশকের কথাকার—সুনীল, শ্যামল, মতি, সন্দীপন—এঁরা যে প্রতিযোগিতার আগেই ডিসকোয়ালিফায়েড। নিতান্ত উন্নতিশীল দেশের রিজিওনাল ভাষার লেখক হয়ে রয়ে গেলেন। পরের প্রজন্মের লেখকদেরও একই হাল। বাংলা তো সেই প্রাচুর্য্যময় ভাষাগুলোর একটা যার নিজের হরফ আছে। সেই হরফের বিবর্তন আছে। নিজস্ব সাহিত্য আছে। কবিতা, গান, গল্প, উপন্যাস কি নেই। যা নেই তা অনুবাদ। বাংলা ভাষায় বিদেশী সাহিত্যের শুল্কহীন আমদানি আমাদের মন ভরিয়েছে। ঋদ্ধ করেছে। উল্টোটা তখনই হয়, যখন কোনও নিজস্ব উদ্যোগে কেউ এগিয়ে যান।

মা এবং দুই নাতি নিয়ে চার প্রজন্ম—আমি দেখে যাচ্ছি। সব প্রজন্মই দেশ বিদেশের অনূদিত সাহিত্য বাংলা বা ইংরেজিতে পড়ে বড়ো হচ্ছি।

পৃথিবীতে কমবেশী একশো পঁচানব্বইটা দেশ। ৭৫০ কোটি জনসংখ্যা। মোট ৪৫ শতাংশ লোক শিক্ষিত। ঘরে ঘরে প্রযুক্তি। উচ্চ শিক্ষার বিজ্ঞাপনে সব মিডিয়ায় ঝলকানি। আমাদেরও দুটো সংস্থা আছে। সাহিত্য একাদেমী – কেন্দ্রীয়, বাংলা একাদেমী-রাজ্যের। এরা নিজেদের বানান আ, অ্যা না এ দিয়ে হবে তা নিয়ে য্ত চিন্তিত, সেমিনার নিয়ে তত চিন্তিত অনুবাদ নিয়ে নয়। প্রকাশকদেরও অনুকম্পার পাত্রটি হলেন লেখক। ইংরেজিভাষা এখন সারা বিশ্বে কাজের ভাষা। এই একটা ভাষায় অনুবাদই তো সর্বত্র পৌছাতে পারে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ খুললে এখনো জানা যায়—পাঠক নিতান্ত কম নয়।

আমার কন্যা যখন গর্ভস্থ তখন আনা কারেনিনা পড়েছিলাম। দুটো খন্ড। অনুবাদ-ননী ভৌমিক।

রয়ে সয়ে পড়তাম। কখনো নিজেকে আনা ভাবতাম, কখনও লেভিন। পুরুষ চরিত্র কি! সেই তো টলস্টয়ের রিফ্লেকশন। বই শেষ করে মনও বিষণ্ন হয়ে গেল।

কিন্তু ফ্রান্সের কোনও যুবক কি আরণ্যক পড়েছেন?

আমি তো কুন্দেরা পড়েছি ইংরেজিতে।

কোনও রাশিয়ার বালক কি চাঁদের পাহাড় পড়ে নিজেকে শংকর ভেবেছে।

আবার আমেরিকা থেকে ফেরার পর শুনেছি, বাবার মুখেই –সল বেলোর সঙ্গে আলাপের সময় তিনি জানতে চান বাবা তার লেখা পড়েছেন কিনা। বাবা বলেছিলেন বাবা পড়েছেন কিন্তু তিনি নিশ্চয়ই বাবার নামও শোনেননি। ঠিক তাই করতে করতে তিনি জানতে চান, বাবা কি চান তাঁর কাছে। বাবা বলেছিলেন, তিনি যেন তাঁর লেখার বিষয় যে জায়গা জুড়ে, তা গাড়ি চালিয়ে ঘুরে দেখান। সেটাই হয়েছিল। আসলে ভাষা, ভাষা করে চেঁচিয়ে কি করবো। ইংরেজি ভাষা এটা মাল্টিকুইজিন রেস্তোঁরা। আমাদের সুখাদ্যগুলো কি আমরা সাজিয়ে গুছিয়ে সেখানে পরিবেশন করতে পারিনা। ই বুকের কল্যাণে সব সাহিত্যলোভীই তা চেখে নিতে পারে। গ্লোবালাইজেশন শুধু চাকরির, বাসস্থানের, ডিগ্রির? আর কিছু আদান প্রদানের দরকার নেই?

PrevPrevious‘পাতি ঠাণ্ডা লাগা জ্বর’ কিংবা ‘পাশবালিশ’ এর কিসসাঃ মুদ্রার এপিঠ ওপিঠ।
Nextফ্রেডরিক গ্রান্ট বান্টিঙ : কর্ম ও জীবন- পর্ব ৫Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pampa Deb
Pampa Deb
6 years ago

অভিভূত হলাম । চমৎকার, বলিষ্ঠ লেখনী, লেখকের বক্তব্য, এত সুচিন্তিত, ভাল লাগল ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আবহমান

August 17, 2026 No Comments

সুমিত্রা দেবী সারাদিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কাটাচ্ছেন। রাত্রে তিনি অল্পই খান। ভাত ডাল আরেকটু তরকারি। কিন্তু খাওয়ার পরের সময়টাই তার সবচেয়ে সুখের সময়। যত্ন করে

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

August 17, 2026 No Comments

আমরা এখন অবধি সুশ্রুত-সংহিতা নিয়ে যতটুকু আলোচনা করেছি, সেখানে একজন “শল্যহর্তা” তথা সার্জন এবং বৈদ্যের নির্দিষ্ট অবস্থান কী এই বিষয়ে কিছু টুকরো আলোচনা হয়েছে। কিন্তু

ঠেলার নাম বাবাজী!

August 17, 2026 No Comments

যে লোকগুলো ভোটের আগে হাত জোড় করে ভোট ভিক্ষে করে তারাই গদিতে বসলে জনগণকে আর মানুষ বলে ভাবে না। নিজেদের ভাবে ভগবান। তাদের হুহুংকার শুনলে

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

সাম্প্রতিক পোস্ট

আবহমান

Dr. Aindril Bhowmik August 17, 2026

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

Dr. Jayanta Bhattacharya August 17, 2026

ঠেলার নাম বাবাজী!

Pallab Kirtania August 17, 2026

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

667909
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]