Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হৃদয়ঘটিত কেচ্ছা

IMG_20220305_222023
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • March 6, 2022
  • 9:15 am
  • No Comments

সারা ভারত শচীন শচীন করে চেঁচিয়ে উঠলো… শেন ওয়ার্ন মাঠের বাইরে!

ক্রিকেট মাঠের এই দুই মহারথীর দ্বৈরথ যারা চোখে দেখেছে, তারা জানে ব্যাপারটা কতটা হৃদয়ঘটিত হয়ে উঠতো!

একদিকে ক্রিকেটের ভগবান, আরেক দিকে শেন ওয়ার্ন! যার নাম শুনলে অনেকেই এখনো হয়তো দুঃস্বপ্ন দেখবে।

ক্রিকেট ইতিহাসে অমন স্পিন আর কেউ করেছে বলে আমি মনে করি না।

কিন্তু আজ আবার … না আজ আর শচীন নয় … হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের সামনে পড়ে শেন ওয়ার্ন চলে গেলেন চিরতরে! পৃথিবীর সব খেলার মাঠ ছেড়ে … বাইরে।

না, শচীন কত ছয় মেরেছে শেন ওয়ার্নকে , তা দিয়ে শেন ওয়ার্নকে বিচার করা চলে না।

ক্রিকেটীয় কড়চা থাক। যেটা বলার – একজন অসম্ভব প্যাশনেট মানুষ, অতুলনীয় কীর্তির অধিকারী শেন ওয়ার্ন – হৃদয়ঘটিত হঠাৎ মৃত্যুর শিকার হলেন।

থাইল্যান্ডের একটি ভিলায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এই নিয়ে বলতে এলাম কারণ- ঠিক এভাবেই বহু মানুষ শিকার হন মৃত্যুর। হয়তো ঘুমের ঘোরে, হয়তো বসে থাকা অবস্থায় বা কাজ করতে করতে আচমকা!

Sudden cardiac death বললেও ডাক্তারি পরিভাষায় এর বিভিন্ন কারণ আছে। এভাবে মৃত্যুর সংখ্যা ও নেহাত কম নয়। পোস্টমর্টেম অটোপসি আমাদের দেশে তেমন হয় না, কিন্তু বিদেশে এসব প্রচুর হয়। তাও বহু আগে থেকেই।

এভাবেই জানা গেছে এই হঠাৎ হৃদয়ঘটিত মৃত্যুর কিছু কারণ/ঝুঁকি –

১. কণ্ডাকশন সিস্টেমের সমস্যা – যাকে হার্ট ব্লক বলি আমরা

২. আগের কোন হার্ট অ্যাটাকের ইতিহাস

৩. করোনারি আর্টারির অসুখ

৪. পরিবারে এরকম কোন মৃত্যুর ঘটনা

৫. জন্মগত ত্রুটি

৬. আগে কখনো হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা হার্ট ফেইলিওর হওয়া।

৭. হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি

৮. পটাশিয়াম বা ম্যাগনেশিয়ামের লেভেলে হঠাৎ বড় পরিবর্তন

৯. ডায়াবেটিস

১০. ওবেসিটি

১১. কিছু ওষুধ যেগুলো হার্ট রেটকে ইরেগুলার করে দেয়

১২. শিরার মধ্যে নেশার ড্রাগ নেয়ার অভ্যাস

বিশদে গেলাম না।

এইসব ঝুঁকি থাকলে, প্লিজ আগে থেকে সতর্ক হোন। কারণ, এদের মধ্যে অনেকগুলোই প্রিভেন্ট করা সম্ভব।

এবং সতর্কতা – বহু মানুষ কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে হার্ট অ্যাটাকে মারা যান!আবার অনেকেই নানা রকম বিশেষজ্ঞদের মহৌষধি খেয়েও এই সব ঝুঁকিকে অবহেলা করেন।

হৃদয়ঘটিত ব্যাপার – হোক তা সে প্রেম ভালোবাসা, হোক ক্রিকেটীয় আবেগ, হোক অসুখ – অবহেলা করবেন না।

এই পাম্পখানা সত্যিই বেশ গোলমেলে …

হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই
ক′জনা হৃদয় দিয়ে গাইতে জানে? – এই গানটা যতই প্রিয় হোক, ব্যাপারটা ঠিক উল্টো! হৃদয়ের গান শেখা অতটাও সহজ নয়!

PrevPreviousআবহমান
Nextসম্বুদ্ধNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669242
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]