Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাজুনি

FB_IMG_1606907748220
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • December 9, 2020
  • 9:54 am
  • One Comment

(সম্পাদকের অনুমতি ব্যতিরেকে, পাঠিকাদের প্রাণ খোলা গালাগালি খাবার ঝুঁকি নিয়েই কল্পিত গবেষণাটি নিবেদিত )
_________________________________________

মেয়েদের সুন্দরী দেখাতে গেলে সাজতে হয় এতো প্রায় একটা সংস্কারই। সালঙ্কারা কন্যার কথা কাব্যে সাহিত্যে বহুল আলোচিত।

গয়নাগাটি (নারীপুরুষ নির্বিশেষে) যা কিছু দেখি সবই কিন্তু সভ্যতার আদিকালের দাসপ্রথার স্মৃতিবহনকারী। যুদ্ধে জয় করা বা ক্রীত দাসদাসীদের স্বভাবতই বেঁধে রাখা হত বেড়ি শেকল প্রয়োজনে নাকে দড়ি পড়িয়ে। এর মধ্যে কোনও দাস বা দাসী অধিকতর প্রিয় বা কালক্রমে ভালবাসার জন হয়ে পড়লে তাকে লোহার বেড়ি বা শেকলের বদলে গড়িয়ে দেওয়া হত সোনার রূপোর বেড়িশেকল। দাসপ্রথা চলে গেল কিন্তু সেই অপমানের বন্ধনের স্মৃতি রয়ে গেল সোনার কাঁকন সাতনরি হার আর হিরের নাকছাবি হয়ে। না কি সেই পুরোনো দাসত্বই চলছে আজও! যাঁরা সাজেন আর যাঁরা সাজ যোগান তাঁরা কি এতসব ভাবেন?

অলঙ্কার বাদ দিয়ে মেয়েদের অন্য রূপসজ্জার সাথে তো রীতিমত কান্নার ইতিহাস জড়িয়ে। সভ্যতা যখন পুরুষতান্ত্রিক হল, মেয়েরা আবদ্ধ হল ঘরে, তখন তাদের ঘরকন্নার হাড়ভাঙা খাটুনির সাথে অবশ্য করনীয় দায়িত্ব ছিল বছর বছর গর্ভবতী হয়ে গোষ্ঠীকে জনসমৃদ্ধ করা। তাই তখন প্রচলিত ছিল শতপুত্রের জননী হবার আশীর্বচন। পুরুষদের ক্ষুন্নিবৃত্তির পর মেয়েগুলি আহার্যও পেতনা ঠিকঠাক। অবধারিত ভাবে দেখা দিত রক্তাল্পতা বা অ্যানিমিয়া।

সেই অ্যানিমিক মেয়ে না পারত ঘরের কাজ, না পারত সুস্থ সন্তানের জন্ম দিতে। এক কথায় সে তখন গোষ্ঠীর বোঝা। তাই তাকে অবহেলায় ত্যাগ করা বা বনবাসে বিসর্জন দেওয়াই ছিল সঙ্গত।

ডাক্তারবাবুরা অ্যানিমিয়া ক্লিনিক্যালি দেখেন শরীরের কোথায় কোথায়? জিভে,চোখের পাতায়, হাতের নখে,হাত পায়ের তালুতে, গালের চামড়ায়। সেখানে রক্তাভা দেখে তাঁরা বোঝেন শরীরে রক্ত আছে কেমন। সেই আদি কালেও এই সব দেখেই আন্দাজ করা হত মেয়ে বিসর্জনের যোগ্য হল কি না।

মেয়ে তখন নিজেই বাঁচার জন্য শরীরের এই সমস্ত জায়গাগুলিকে লালরঙ করে ফেলল। হাতপায়ের নখে লাগালো নেলপালিশ, পায়ের তালুতে আলতা, হাতে মেহেন্দি, ঠোঁটে লিপস্টিক, জিভে আর ঠোঁটে পানের লাল রঙ, চোখে কাজল আর সুর্মা যার মূল কাজ হবে কেমিক্যাল ইরিটেশনে, অ্যানিমিয়ায় ম্লান কনজাইটাইভাকে রক্তিম করা।

এখন আমরা যতই অন্য অন্য রঙের লিপস্টিক বা নেলপালিশ দেখিনা কেন এগুলো কিন্তু আদিতে ছিল, আদিতেই বা বলছি কেন, এই সেদিনও ছিল টকটকে লাল। সেই লাল … কোনও সন্দেহ নেই … অ্যানিমিয়া ঢাকার সেই আদিম কান্নাভরা প্রয়াসেরই সংস্কার।

PrevPreviousআপনি কি সত্যিই ইনফার্টিলিটিতে ভুগছেন? জেনে নিন কীভাবে ভ্রূণ তৈরি হয়।
Nextবেঁচে থাকার বছরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

দারুন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়?

October 23, 2026 No Comments

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়? সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিষাদময় দুর্গোৎসবের শেষদিন আজ, বিজয়া দশমী। ষষ্ঠী শুরু হয়েছিল সন্দীপ ঘোষের জামিন দিয়ে, সপ্তমীতে

রেফার টু এপোলো

October 23, 2026 1 Comment

রেফার টু এপোলো ইতিহাসে প্রথমবার কলকাতার দুর্গা পুজোতে পদপিষ্ট হয়ে উনিশ জন মারা গেলেন। যার মধ্যে ১৮ জনই বোধহয় হাসপাতালে মৃত অবস্থায় এসে পৌঁছায়। আহতদের

মানুষের জীবন, সরকারি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার।

October 23, 2026 1 Comment

গত পরশু চোরবাগান সার্বজনীন পুজোয় প্রশাসন ও উদ্যোক্তাদের ভয়ানক অব্যবস্থা ও গাফিলতিতে যে হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটল, প্রাণ হারালেন আমাদের ১৯ জন সহনাগরিক, তার ভয়াবহতার রেশ

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

October 22, 2026 No Comments

মাতৃত্ব – মহিলাদের জীবনে এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দেয়। সৃষ্টির উদ্ভাসে পরিপূর্ণ হয়ে ওঠে মায়ের শরীর,মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর আবেগঘন প্রাণস্পর্শী ডাক হলো ‘মা’। সেই

বই-এর বহ্নুৎসব

October 22, 2026 No Comments

১৯৩৩ সালে হিটলারের জার্মানিতে বই পোড়ানো হয়েছিল। ১০ মে একরাতে শুধুমাত্র বার্লিনের অপেরা স্কোয়ারে পোড়ানো হয়েছিল ২০০০০ বই। আর ওই সময় সারা জার্মানিতে পোড়ানো হয়েছিল

সাম্প্রতিক পোস্ট

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়?

West Bengal Junior Doctors Front October 23, 2026

রেফার টু এপোলো

Nirakar Mishra October 23, 2026

মানুষের জীবন, সরকারি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার।

West Bengal Junior Doctors Front October 23, 2026

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

Somnath Mukhopadhyay October 22, 2026

বই-এর বহ্নুৎসব

Pallab Kirtania October 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

693890
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]