Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্যানডেমিক ডায়েরি ৪ অন্নপূর্ণা ইয়াসমিন

IMG-20200516-WA0004
Dr. Dolonchampa Dasgupta

Dr. Dolonchampa Dasgupta

Chest Physician, Novelist
My Other Posts
  • May 17, 2020
  • 9:29 am
  • One Comment

লকডাউনের মধ্যেও সাবিনার কাজকর্মের বিরাম নেই। কিছুটা স্বভাব, কিছুটা নেশা। মায়ের থেকেই এই উত্তরাধিকার প্রাপ্তি। রকমারি রান্না। শুধু তাইই নয়, সেগুলোকে শৈল্পিকভাবে পরিবেশন।

ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছেই সাবিনা ইয়াসমিনের বাড়ি। হাসপাতালে নাকি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে- গুজবের জেরে রাস্তা সিল করেছে পুলিশ। হাঁটাহাঁটি বন্ধ। পার্ক সার্কাস ময়দানের খোলা হাওয়ায় ঘোরাঘুরি নিষিদ্ধ। সবাই হাঁপিয়ে উঠলেও সাবিনার মুক্তি তার ছাদে । একটুকরো মরূদ্যান। লাউশাকের লকলকে ডগা, কচি কচি উচ্ছে, ছোট ছোট বেগুন, নধর কুমড়ো। কাঁচালঙ্কা, ধনেপাতা, পার্সলে, পুদিনা।

একপদে হলেও দু’বেলাই তরিবত করে রান্না করে সাবিনা। তারপর গা ধুয়ে, চুল বেঁধে, খোঁপায় একটা গন্ধরাজ । বেল, জুঁই, চাঁপার ঘ্রাণে ম’ ম’ করা ছাদে টেবিল পাতে সাবিনা। গোটা পরিবার ডিনার করে। কলাপাতা গোল করে কেটে ডিশের মধ্যে পেতে সুন্দর করে সাজায়। ফুলদানিতে লিলি। খাওয়া একটা শিল্পকলা। লক্ষ্মী আর সরস্বতীর মিলন। সবাই পারে না।

পার্ক সার্কাসের অলিগলি, তিলজলা বস্তির কিছু মানুষ ভিনরাজ্যের। এঁরা বাড়ি ফিরতে পারেননি লকডাউনের জেরে। সাবিনাদের পাড়ার উদ্যোগ- যে যা পারবে রান্না করে পাঠিয়ে দেওয়ার। সাবিনা খেয়াল করেছে, গত দুদিন ধরে কিছু মানুষ এসেছেন খাবার নিতে। চেহারায় কুন্ঠিত ভাব। এঁরা তো ভিখিরি নন। ঘাম ঝরিয়ে ভাত উপার্জন করেন। এভাবে হাত পেতে নিতে কার ভাল লাগে? পাশের বাড়ির তহমিনা বিভিন্ন পদ রেঁধে নিয়ে গেছিল। লোকজন একবার নিয়েই চলে গেছেন। আত্মাভিমান বোধহয় করোনা ভাইরাসের থেকেও সংক্রামক। সাবিনা ঠিক করল একটাই পদ রাঁধা শ্রেয়। খিচুড়ি।

উৎসবে, বিপদে খিচুড়ি মান রক্ষা করে। পেট ভরে, মনও। রান্নার ঝামেলাও নেই। ঘরের সবজিতেই হবে। ফুলকপি, ডুমো ডুমো করে কাটা খোসাসমেত আলু, বরবটি, টমেটো।

কিন্তু আন্দাজটা কী হবে ? ‘বিসমিল্লাহ’ বলে আড়াই কেজি ভাতের চাল, দেড় কেজি মুগ ডাল আর এক কেজি মসুর ডাল নিয়ে নিল সাবিনা। মুগডাল শুকনো কড়াইতে ভেজে নিল।

পাঁচকেজি বিরিয়ানির হাঁড়িতে রান্নাটা করেছে সাবিনা। ওরা হাঁড়িশুদ্ধ খিচুড়ি নিয়ে চলে গেছে। পরে হাঁড়ি ফেরৎ পেলে সেটা জীবাণুনাশ করে তুলে দেওয়ার কাজটা রান্নার করার মতো অতো আনন্দের কাজ হবে না সেটা বোঝে। তবে সে কাজ করে দেওয়ার জন্য লোকের অভাব নেই সাবিনার।

কেন থাকবে ? খিচুড়ির হাঁড়ি পাঠিয়েই স্বস্তিতে থাকেনি সাবিনা।

সাবিনার ভাষায় : “দ্যাখো, খাবার একটু শৈল্পিকভাবে পরিবেশনের ক্ষেত্রে দামী রান্না, সস্তার রান্না এসব কথা মাথায় আসে না। খেয়ে তৃপ্ত হওয়ার আগে মনও তৃপ্ত হওয়ার দাবি রাখে। দেখে আগে ভালো লাগতে হবে। ওই ভালো লাগার মূল্য তো আছেই! নইলে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে দামী এবং সুদৃশ্য প্লেটে খাবার পরিবেশন করেই ক্ষান্ত থাকতো । প্লেটের কোণায় অথবা মাঝখানে আড়াআড়িভাবে টমেটোর গোলাপ, লঙ্কাজবা ফুল শোভা পেত না। যেকোনো খাবারের পাশে একগুছি ধনেপাতা, বা নানারঙের শৈল্পিক আঁচড় তারও তো যথেষ্ট মূল্য ধরে নেওয়া হয়। খাবার পরিবেশনের শিল্পসম্মত উপায়গুলো যথেষ্ট পরিমাণে টাকাপয়সা খরচ করেই প্রতিষ্ঠান থেকে শিখতে হয়। কিন্তু কেউ কেউ আবার জন্ম থেকেই একটুআধটু এইরকম গুণ নিয়ে জন্মায়। এই গুণের অধিকারীরা গরীব হলেও এবং মাটির বাড়িতে বাস করলেও এদের বারান্দা সর্বদাই লেপাপোঁছা থাকে। এদের ছোট উঠোনখানিও সযত্নে নিকানো থাকে। তাই আমি প্রতিটি শালপাতার থালার একপাশে সাজিয়ে দিয়েছি কাঁচালঙ্কা, পেঁয়াজ, একটুকরো গন্ধলেবু, টমেটো আর পুদিনাপাতা দিয়ে।”

খিচুড়ি পাতে পাতে বেড়ে দিয়েছিলেন পুলিশকর্মীরা । সাবিনা ইয়াসমিন চর্মচক্ষে দেখতে পায়নি -সেদিনের প্রতিটি খিচুড়ির গ্রাসে তৃপ্তির সৌরভ মিশে ছিল পরিযায়ী অভুক্ত শ্রমিকদের। বার বার চেয়ে খেয়েছেন ওঁরা। সাবিনা ঈশ্বরী পাটনিদের দেখেনি কিন্তু খাইয়েছিল সযত্নে।

PrevPreviousকরোনার কালে গুটিবসন্ত নির্মূলের কথা চতুর্থ পর্ব
Nextইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড, সত্যিই কি তাই!!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
মৌ দাশগুপ্ত
মৌ দাশগুপ্ত
5 years ago

বাহ, আটপৌরে ঘরকন্নার খুঁটিনাটি গল্পও কত তৃপ্তি দেয়।

0
Reply

সম্পর্কিত পোস্ট

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

January 18, 2026 No Comments

পঞ্চায়েত যৌথ কর্মচারী সমিতির দ্বাদশ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সলিল শোভন রায় আর প্রতুল ভদ্র মঞ্চে অনুষ্ঠিত হল অভয়া স্মরণ। ‘শহীদ স্মরণে আপন মরণে রক্ত

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

January 18, 2026 No Comments

সাংবাদিকদের উপর হামলা: প্রশাসনের ভূমিকা

January 18, 2026 No Comments

১৭ জানুয়ারী, ২০২৬ গতকাল, ১৬ জানুয়ারী, জি ২৪ ঘন্টা সংবাদ চ্যানেলের সাংবাদিক সোমা মাইতি ও সঙ্গী চিত্র সাংবাদিককে কর্তব্যরত অবস্থায় মারধর করা হল বেলডাঙ্গায়। সংবাদ

অভয়া আন্দোলনঃ দ্রোহের দলিল

January 17, 2026 No Comments

২০২৪ এর ৯ আগস্ট আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে ও বিশ্বে যে আন্দোলন শুরু হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে

মহাশ্বেতা দেবী এবং সমীর পুততুণ্ড: সামান্য স্মৃতি

January 17, 2026 No Comments

মহাশ্বেতা দি পদ্মবিভূষণ, পদ্মশ্রী, ম্যাগসাইসাই, জ্ঞানপীঠ, সাহিত্য আকাদেমি প্রমুখ বহু নামী পুরস্কারে ভূষিতা স্বতন্ত্র রচনাশৈলীর অধিকারিণী প্রখ্যাত সাহিত্যিক এবং সমাজকর্মী মহাশ্বেতা দেবীর (১৯২৬ – ২০১৬)

সাম্প্রতিক পোস্ট

পাল তুলে দাও হাল ধর হাতে দুস্তর সাগর হব পার

Gopa Mukherjee January 18, 2026

পঞ্চায়েত কর্মচারী সমিতিসমূহের যৌথ কমিটি আয়োজিত অভয়া স্মরণ সভায় পুণ্যব্রত গুণের বক্তব্য। ১৬/১/২৬

Dr. Punyabrata Gun January 18, 2026

সাংবাদিকদের উপর হামলা: প্রশাসনের ভূমিকা

Abhaya Mancha January 18, 2026

অভয়া আন্দোলনঃ দ্রোহের দলিল

Doctors' Dialogue January 17, 2026

মহাশ্বেতা দেবী এবং সমীর পুততুণ্ড: সামান্য স্মৃতি

Bappaditya Roy January 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

604850
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]