Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্যানডেমিক ডায়রি ২৩ এপিটাফ

IMG_20200905_081010
Dr. Dolonchampa Dasgupta

Dr. Dolonchampa Dasgupta

Chest Physician, Novelist
My Other Posts
  • September 5, 2020
  • 8:03 am
  • No Comments

◦ তোর মনে আছে কোথায় কোথায় লুকোতিস ?

◦ খিলখিল হাসির শব্দ।

◦ মনে থাকবে না! ও জিনিস ভোলার নয়। জলের ট্যাঙ্কের পিছনে, মনিকাকিমাদের বাগানে, পার্কে দোলনার সামনে লিলির ঝোপে।

◦ তাও খুঁজে খুঁজে ঠিক বের করে ফেলতাম

◦ সে আবার করবিনা! আচ্ছা শয়তান ছিলি তুই! প্রথম থেকেই কুমতলব

◦ অ্যাই, ফালতু বকিস না। তখন আমি জাস্ট। দশ বছরের নিষ্পাপ ছেলে

◦ হেল ইওর ইনোসেন্স। বদমাইশ ছিলি

◦ তুমিও কতো সরলমতি বালিকা ছিলে জানা আছে। চোখ মারতে শিখিয়েছিলি তুই। লুকিয়ে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে সানগ্লাস পরে বারান্দায় দাঁড়িয়ে কে ঢঙী পোজ দিতো?

◦ শোন, দশ বছরে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি পাকে। ন্যাচারাল ডাইভার্শন। তাও তো তখন ইন্টারনেট আসেনি। দু হাজার সালে প্রথম মোবাইল এল। আমরা তখন বারো।

◦ দ্যাটস নাইস। পাড়ায় প্রথম মোবাইল কিনছিলেন তোর বাবা। বাই দ্য ওয়ে কেমন আছেন উনি?

◦ মা মারা যাওয়ার পর থেকে শুধুই পার্টির কাজ। পুরোপুরি সমাজসেবা। রিটায়ার করতে আর দু বছর। অবশ্য আমার তাতে এখন কী যায় আসে! সারা জীবন মেয়ের সঙ্গে লুকোচুরি খেলে গেল। আই জাস্ট ওয়ান্টেড হিজ কমপ্যানি, হিজ টাইম

◦ আবার দু:খ করছিস? বলেছি না, এসব নিয়ে ভাববিনা! সবকিছু তোর কন্ট্রোলে নেই, ছিলনা, থাকবেনা।

◦ আই নো। দূর থেকে সিমপ্যাথি দেখানো অনেক সহজ। বাবার সঙ্গে থাকলে বুঝতিস।

◦ তুই বিয়ে করলিনা বাবার জন্য! প্লিজ ডোন্ট ব্লেম ইয়ার। আমি তোর সব খবর রাখতাম পিকলুর মারফত।

◦ পার্সেনাল ইন্টারফেয়ার করতে একটা মিনিমাম সম্পর্ক লাগে সুমন্ত্র। জানিস যখন জিজ্ঞাসা করছিস কেন?

◦ আমিও ঝড়ের মুখে পড়েছিলাম। আমেরিকা দেশটাকে বাইরে থেকে স্বর্গ মনে হয়। এখানে এসে জীবনযুদ্ধ সাংঘাতিক। তুই হয়তো জানিসনা, আমি একটা সময় ট্যাক্সিও চালিয়েছি। বাড়িতে জানতো সফটওয়ার ইনিজিনিয়ারের চাকরি করি। এশিয়ার প্রচুর সফটওয়্যার ইন্জিনিয়ার এখানে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়

◦ বিয়ে করলিনা কেন ক্যাটরিনাকে?

◦ ও চাইল না। এখানে লোকজন লিভ টুগেদারে অভ্যস্ত!

◦ সে তো খেলা! ইচ্ছে হলে থাকা, নয়তো চলে যাওয়া

◦ লুক, রিনি, আমাদের মহাভারতের সময়েও কিন্তু লিভ টুগেদার ছিল। জীবনটাই তো পেশেন্সের খেলা। বাবা কেমন আছে বললি না?

◦ আজ জ্বরটা নেই। কিন্তু শ্বাসকষ্ট আছে। ভেন্টিলেশনে দিতে হতে পারে। আমার খুব চিন্তা হচ্ছে সুমন্ত্র। কাকারা আছে, মাসতুতো দাদারাও। কিন্তু …

◦ আর কতো অভিমান করে থাকবি বাবার উপর! এখনও জ্ঞান আছে যখন ভুল বোঝাবুঝি মিটিয়ে নে। এরপর যদি আরও খারাপ কন্ডিশন হয় এটুকুও চান্স পাবিনা রিনি

◦ একদম ঠিক। সেটাই ভাবছিলাম। তুই বলে দিলি। আসলে…

◦ কী আসলে? রিনি? চুপ কেন? বল

◦ নাহ

◦ একা হয়ে যাওয়ার ভয় পাচ্ছিস? জানিস, ছোটবেলায় হাইড অ্যান্ড সিক খেলার সময় যখন তুই হারিয়ে যেতিস, কিছুতেই খুঁজে পেতাম না, বেদম ভয় হত।

◦ ফালতু গুল দিসনা । মুড ভাল নেই।

◦ বিলিভ মি। বিশ্বাস করবি কিনা তোর মর্জি।

◦ সুমন্ত্র এতো বছর বাদে ইনস্টাগ্রামে তোকে খুঁজে বার করলাম আমি। বেকার ঢপ দিচ্ছিস কেন? ফ্লার্টিং একটা চমৎকার খেলা আমি জানি। আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই।

◦ তুই এখন কোথায় রিনি?

◦ কোয়ারেন্টাইনে। বাবা করোনা পজিটিভ জানার পর থেকে পাড়ার সবাই আমাক বয়কট করেছে। কাকারা রেগুলার বাবার খোঁজখবর নিচ্ছে হসপিটালে। ভিডিও কনফারেন্স মারফত

◦ তুই একবার ভিডিও কলে কথা বলিস ওঁর সঙ্গে। আমাকে যেভাবে অ্যাভয়েড করেছিস, ফর গডস সেক ডোন্ট ডু দ্যাট

◦ আমি? তোকে?

◦ ছুঁতে দিয়েছিলি কখনও? ছোটবেলার ছোঁয়াছুয়ি খেলা বড় হয়ে একবারও খেলেছিলি? কতোদিন একসঙ্গে কাটিয়েছি, কফি হাউজ, ভিক্টোরিয়া, ময়দান। মনে করে দ্যাখ রিনি, একবার শুধু একটা চুমু ভিক্ষে করেছিলাম। তুই এতো পিউরিটান !

◦ চোদ্দ বছর ধরে কথাটা তোকে লুকিয়ে গেছিলাম। ইয়েস, ফোরটিন ইয়ার্স ব্যাক, হোয়েন আই ওয়াজ ইন এইট্টিন

◦ থামলি কেন? বল

◦ আমি এইচ আই ভি পজিটিভ। ব্লাড নিতে গিয়ে হয়েছিল। তোর মনে আছে নিশ্চয়ই আমি যেবার বাথরুমে পিছলে পড়ে মাথা ফাটিয়েছিলাম প্রচুর ব্লিডিং হয়েছিল। 

◦ আলবাত! সব মনে আছে। সেই স্মৃতিগুলোই তো সম্বল রিনি। আমাদের বন্ধুত্বের এপিটাফ।

◦ বিরাট নার্সিংহোম ছিল। ঝাঁ চকচকে। তোরা নিয়ে যাওয়ার পর ব্লাড দিয়েছিল আমাকে। বেশ কয়েক বোতল। প্রাণে বেঁচে গেলেও বুঝিনি যে ওই রক্ত থেকে ঢুকে পড়েছিল মারণ ভাইরাস।

◦ সে কী ?

◦ হ্যাঁ, কাউকেই কিছু জানাতে পারিনি। নার্সিংহোম প্রথমে খবরটা চেপে যাওয়ার জন্য ভয় দেখিয়েছিল । পরে বাবার পার্টি ফান্ডে কিছু টাকা খেসারত দিয়েছিল।

◦ বিয়েটা কেন করিনি নিশ্চয়ই বুঝলি এতক্ষণে। সুমন্ত্র?

◦ রিনি!

◦ বাবার সঙ্গে বিরোধ আরও বেড়েছিল এই কারনে। খবরটা লুকিয়ে বিয়ে দিতে চাইছিল। বাবার অসহায়তাও বুঝি। নিজের মেয়েকে কোন বাবা চায় একা রেখে যেতে?

◦ এইজন্য তুই ছুঁসনি আমায়? এতবড় খবরটা চেপে গিয়েছিস?

◦ আমি ভাল আছি সুমন্ত্র। ট্রিটমেন্ট চলছে। সহজে মরবনা। তবে এখন আমি সত্যিই অস্পৃশ্য।

◦ জানলা দিয়ে তাকিয়ে দ্যাখ একবার! মনিকাকিমাদের বাগানের পিছনে

◦ হোয়াট আ সারপ্রাইজ! অ্যাম আই ম্যাড! নাকি চোখে ভুল দেখছি! সুমন্ত্র তুই কীভাবে

◦ মার্চে এসেছিলাম দেশে। তিন সপ্তাহের জন্য। আর ফিরতে পারিনি। ইনফ্যাক্ট, ভাবছি আদৌ ফিরব কিনা।

◦ সুমন্ত্র, এখনই চলে যাসনা। একবার আমার জানলার সামনে আসবি? কতো বছর তোকে দেখিনি। আমি মাস্ক পরে আছি, ভয় নেই।

◦ তুই বেরিয়ে আয় রিনি। এই যে আমাদের ছোটবেলার মাঠ, গোলপোস্ট।

◦ তোর মাথা খারাপ? এখনই লোকজন চেঁচামেচি করবে! তাছাড়া, ভাইরাস আমার সর্বাঙ্গে। যে কোনো সময় আমাকেও কাবু করে ফেলতে পারে

◦ তুই বেরোবি রিনি?

◦ না।

◦ তাহলে আমি কিন্তু চেঁচাব। মাঠের মাঝখানে এসে একবার দাঁড়া আগের মতো। আকাশে শ্রাবণের জলভরা মেঘ। কতো ছোঁয়াছুঁয়ি খেলেছি দুজনে। আজ একবার, আবার।

◦ সুমন্ত্র প্লিজ, বোঝার চেষ্টা কর

◦ বন্ধুত্বের এপিটাফ হয়না রিনি। ভাইরাস মরে যাবে। ভালবাসা নয়।

PrevPreviousTransporting a Suspect/ Confirmed Case of COVID-19
Nextমারীর দেশের হেরোদের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

July 16, 2026 No Comments

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এনটিএ (NTA) বাতিল এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে লাগাতার বিক্ষোভ ও অনশন

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

July 15, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

Tales of Hope

July 15, 2026 1 Comment

Dastaan-e-Ummeed Struggles for Resilience, Hope and Justice Vikas Bajpai AfterNote Press Price: Rs. 1600.00 Presenting a book authored by one of my junior comrade–Dr. Vikas

সাম্প্রতিক পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

Sangrami Gana Mancha July 16, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

Kanchan Sarker July 15, 2026

Tales of Hope

Dr. Punyabrata Gun July 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650827
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]