Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

Screenshot_2026-05-12-07-33-56-93_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • May 12, 2026
  • 7:34 am
  • One Comment
নিজ বাসস্থানের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তী পালন করছেন – তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেসুরো গলায় গান গাইছেন কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি, যদ্দূর সম্ভব, ওই মুহূর্তে অস্বাভাবিক অবস্থায় ছিলেন না)… অথচ সামনে তেমন লোকসমাগম নেই… এসব দেখতে দেখতে অদ্ভুত একটা অনুভূতি হলো।
এক্ষেত্রে খিল্লি করা যেতেই পারত। কিন্তু সত্যি বলছি, তেমন ইচ্ছে জাগছে না। গুছিয়ে লেখার মতোও কিছু নেই, তবু কয়েকটা কথা, মনে হলো, খুব গুরুত্বপূর্ণ – যা সবারই মনে রাখার মতো।
১. ক্ষমতা হাতে আসামাত্র – পাকা কাঁঠালের গন্ধে অজানা ঠিকানা থেকে ভনভন করে মাছি উড়ে আসার মতোই – আশেপাশে অজস্র তোষামুদে উমেদারের ভিড় জমে। আপনি যদি সেই মোসাহেবের দল দ্বারা পরিবৃত হয়ে পড়েন, তাহলে তা আপনার দৃষ্টি ও বোধকে আচ্ছন্ন ও আবৃত করে ফেলবে – আপনি বাস্তব থেকে ক্রমশ দূরে সরে যাবেন।
২. আমলারা সাধারণ মানুষের মধ্যে কাজ করেন – কিন্তু ঔপনিবেশিক ঐতিহ্যের পাওয়ার স্ট্রাকচার এমনই যে সাধারণ মানুষের সঙ্গে তাঁদের কোনও আন্তরিক সম্পর্ক স্থাপিত হয় না। অন্তত ব্যক্তিগত অনুভূতি আদানপ্রদানের স্তরে ঘনিষ্ঠতা তো হয়ই না। ব্যতিক্রম কেউ কেউ থাকেন – কিন্তু ব্যতিক্রম তো নিয়মকেই প্রতিষ্ঠা করে, তাই না? আর মন্ত্রী-সান্ত্রীদের সঙ্গে যে আমলাদের (অর্থাৎ সিনিয়র লেভেলের ইয়ে) সরাসরি কথা হয়, তাঁরা তো, সম্ভবত অনিবার্যভাবেই, জনবিচ্ছিন্ন (কেননা, তাঁদের কাছে যাঁরা রিপোর্ট করেন তাঁরা এতখানিই তটস্থ থাকেন যে যেটুকু সত্যি অধস্তন অফিসাররা জানেন সেটুকুও জানাতে সাহস পান না) – তাঁদের ফিডব্যাক বা ইনপুট প্রাথমিকভাবে অবিশ্বাস করাটাই বুদ্ধিমানের কাজ – তাঁদের পরামর্শ রাজনৈতিকভাবে (এমনকি সাধারণ মানুষের জন্যও) লাভজনক হওয়াটা নিতান্ত ব্যতিক্রমী ঘটনা।
অপরদিকে রাজনৈতিক কর্মী স্থানীয় সমাজেরই একজন। সৎ কর্মী হলে তো বটেই, এমনকি যে কর্মী তোলাবাজি বা দাদাগিরি করছে সে-ও পুরোপুরি সমাজবিচ্ছিন্ন হয় না। অন্তত সাধারণ মানুষ কী ভাবছে, সে বিষয়ে গড়পড়তা আমলার তুলনায় যেকোনও কর্মী, এমনকি নিতান্ত অপদার্থ যে কর্মী, সে-ও বেশী খবর রাখে।
রাজনৈতিক দল যখন আমলা-নির্ভর হয়ে পড়ে, তখন আপাতদৃষ্টিতে ‘সরকারি কাজে গতি এসেছে’ জাতীয় বার্তা মিডিয়া ছড়াতে থাকলেও, তা দলকে জনবিচ্ছিন্ন করে। মানুষের ক্ষোভ বা চাহিদা, কোনোটির আন্দাজই দলের নেতৃত্বের কাছে থাকে না।
৩. পুলিশ চাকরি করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের মন জুগিয়ে চলতে পারলে পদোন্নতি হয় – উল্টোটা ঘটলে ফালতু হ্যাপা। মন জোগানোর জন্য অধিকাংশই চেষ্টার ত্রুটি রাখেন না – যাঁরা জুগিয়ে চলতে পারেন না, তাঁরা এত দূরে নিক্ষিপ্ত হন যে সেসব কণ্ঠ শ্রুতিগোচর হয় না। (সৎ সরকারি কর্মীর ক্ষেত্রেও একই ব্যাপার।)
এমতাবস্থায়, পুলিশের নিজস্ব নেটওয়ার্ক ও জনসংযোগের সুবাদে কেউ যদি এমন কিছু খবর পান যা উর্ধ্বতন কর্তৃপক্ষের মনপসন্দ না হওয়াই সম্ভব, তাহলে তিনি ঝুঁকি না নিয়ে খবরটা চেপে যেতে চাইবেন, এমনটাই স্বাভাবিক। আর দলের হয়ে তোলাবাজির দায়িত্ব পালন করেন যেসব পুলিশকর্মী, তাঁদের কাছ থেকে খবর পেতে চাইলে তো খুবই মুশকিল।
তো আরও অন্যান্য অনেক কিছুর সঙ্গে এই পয়েন্টগুলো মিলে…
একজন জননেত্রী (হ্যাঁ, হাজার অপছন্দ সত্ত্বেও এই কথাটা অনস্বীকার্য যে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকৃত অর্থেই, জননেত্রী) দেড় দশক ক্ষমতায় থেকে, এতখানিই জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন যে… এত বড় পতনের আভাস তিনি পাননি… পায়ের তলা থেকে মাটি সরে যাবার আঁচ তিনি পাননি।
রবীন্দ্রনাথে নিমজ্জিত জয় গোস্বামী আজকের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে আসেননি, যদ্দূর জানি। কবীর সুমন দু’কলি গেয়ে গেছেন বলেও শুনিনি। আজ যদি খুব বৃষ্টিও হতো, তাহলেও মাননীয়া চেয়ার মোছার জন্য সুবোধ সরকারকে পেতেন না। বা আবুল বাশার। অথবা শুভাপ্রসন্ন। নাচে-গানে-আমোদে-প্রমোদে যাঁরা ভরিয়ে রাখতেন রাজনৈতিক মঞ্চ, সেসব গাইয়ে-বাজিয়ে-অভিনেতা-কবি-লেখক-নট-শিক্ষক- অধ্যাপক-ডাক্তার-আমলা (চাকুরিরত বা অবসরপ্রাপ্ত)… এককথায় চামচা… কেউ কোত্থাও নেই।
অন্তরাল থেকে কলকাঠি নাড়া আলাপন কিংবা মনোজ অথবা হরিকৃষ্ণ বা সুরজিৎ – ইচ্ছে করেই পদবিগুলো দিলাম না, কেননা মাননীয়া স্নেহের বশে এঁদের এমন করেই ডাকতেন… সবাই জাস্ট দুষ্টু লোকেদের মতো করে ভ্যানিশ হয়ে গেছেন।
সবমিলিয়ে, ব্যাপারটা শিক্ষণীয় বইকি! যেকোনও রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন কিংবা রাজনৈতিক কর্মী, সব্বার পক্ষে – এমনকি ব্যক্তিজীবনে অনুসরণ করার ক্ষেত্রেও – শিক্ষণীয়।
PrevPreviousদ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য
Nextলড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gopa Mukherjee
Gopa Mukherjee
3 months ago

খুব ভাল লেখা

0
Reply

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661844
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]