Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রসব পরবর্তী মানসিক সমস্যা

IMG-20201012-WA0094
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • October 14, 2020
  • 8:11 am
  • One Comment

সন্তানের জন্মের পর মায়েদের মধ্যে বেশ কিছু মানসিক সমস্যা দেখা যেতে পারে। তিনটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হল -পোস্ট পারটাম ব্লু (বেবি ব্লু), পোস্ট পারটাম ডিপ্রেশন, পোস্ট পারটাম সাইকোসিস।

বাচ্চার জন্ম হওয়ার পরবর্তী সাময়কালকে বলা হয় পোস্ট-পারটাম পিরিয়ড। এই সময় মায়েদের মধ্যে উদ্বিগ্নতা, অকারণে কান্না, খিটখিটে মেজাজ, অনিদ্রার, মন খারাপের কিছু লক্ষণ অনেক ক্ষেত্রেই দেখা যায়। এই ঘটনাকে বলা হয় “পোস্ট পারটাম ব্লু”। “পোস্ট পারটাম ব্লু (বেবি ব্লু)” সমস্যাটি প্রায় শতকরা আশি ভাগ মায়েদের মধ্যে দেখা যায়। বাচ্চা জন্মানোর চার-পাঁচ দিনের মাথায় এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই নিজে থেকে ও পরিবারের লোকজনের কাছ থেকে উপযুক্ত মানসিক সাহায্য, সমর্থন ও সহমর্মিতা পেলেই এই সমস্যা কেটে যায়। অধিকাংশ ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন হয় না।

“পোস্ট পারটাম ডিপ্রেশন” সাধারণত দশ থেকে পনের শতাংশ মায়েদের মধ্যে দেখা যায়। এক্ষেত্রে মন খারাপের সাথে সাথে আরো কিছু সমস্যা দেখা দেয় যেমন -শরীরে শক্তি কমে যাওয়া, আগে যে সমস্ত কাজ করতে ভালো লাগতো সেগুলোতে আগ্রহ হারিয়ে ফেলা, মনোযোগের অভাব, ভুলে যাওয়া, অল্পতেই রেগে যাওয়া, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা, নিজেকে দোষী মনে হওয়া, আত্মহত্যার চিন্তা বা চেষ্টা করা, ঘুম কমে বা বেড়ে যাওয়া, খিদে কমে বা বেড়ে যাওয়া, ওজন কমে যাওয়া ইত্যাদি। ফলে খুব স্বাভাবিক ভাবেই ওই মায়ের পক্ষে বাচ্চার যত্ন নেওয়া মুশকিল হয়ে পড়ে।

মন খারাপ লাগলে সেটা নিয়ে নিকট আত্মীয়ের সাথে আলোচনা করা, খাওয়াদাওয়া ঠিকমতো ভাবে করা, প্রতিদিন অন্তত আধ ঘন্টা করে বিভিন্ন ফিজিকাল এক্টিভিটিতে অংশগ্রহণ করা, ঠিক মতো ঘুমোন ও যে কোন ধরনের নেশা থেকে বিরত থাকা এই সময় খুব দরকার। বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির লোকজন, আত্মীয়স্বজনের ঠিকমতো সহযোগিতা ও সহমর্মিতা পেলে ডিপ্রেশন থেকে মুক্ত হওয়া যায়।কিন্তু যদি মন খারাপ এতটাই বেশি হয় যে আপনি কোন কাজ করতে পারছেন না, সঠিক ভাবে বাচ্চার যত্ন নিতে পারছেন না, সংসারের কাজকর্মে ঠিকমতো অংশগ্রহণ করতে পারছেন না, আত্মহত্যার চিন্তা মাথায় আসছে বা চেষ্টা করে বসেছেন- তখন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন।

এখন মানসিক রোগের চিকিৎসাব্যবস্থা যথেষ্ট উন্নত। বর্তমানে ডিপ্রেশনের চিকিৎসায় এস এস আর আই (SSRI) গোত্রের ওষুধ খুব ব্যবহৃত হয়, যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম।

“পোস্ট পারটাম সাইকোসিস” একটি বিরল সমস্যা।গবেষণায় দেখা গেছে ০.১-০.২ শতাংশ মায়েদের মধ্যে এই সমস্যা দেখা যায়। এই রোগে রোগীর মনে কিছু বদ্ধমূল কিন্তু ভ্রান্ত ধারণা (ডিলিউশন) জন্মাতে পারে। যেমন- কেউ তাঁর ক্ষতি করার চেষ্টা করছে বা অন্য কোনো ভাবে তাঁকে হেনস্থা করবার চেষ্টা করছে ইত্যাদি। এছাড়া এই রোগে রোগীর বিভিন্ন ধরনের অলীক অনুভূতি (হ্যালুসিনেশান) হয়। যেমন রোগী কানে এমন শব্দ শুনছেন, অথবা নাকে এমন গন্ধ পাচ্ছেন, অথবা চোখে এমন কিছু দেখতে পাচ্ছেন অথবা এমন কোনো স্পর্শ পাচ্ছেন, যেগুলির কোনো বাস্তবিক ভিত্তি নেই। এই জাতীয় রোগী অনেক সময় নিজের বাচ্চাকে নিজের বাচ্চা বলে মনে করেন না এবং অনেক ক্ষেত্রে বাচ্চার ক্ষতি করার চেষ্টা করেন। “পোস্ট পারটাম সাইকোসিস”একটি আপদকালীন সমস্যা। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসা করা দরকার। প্রয়োজনে বাচ্চাকে মায়ের থেকে দূরে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এন্টিসাইকোটিক ও মুড স্টেবিলাইজার গোত্রের ওষুধ ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে ই সি টি (ইলেক্ট্রো কনভালসিভ থেরাপি) ব্যবহৃত হয়।

PrevPreviousরাম্ভী (পর্ব-১২)
Nextসাপের কামড় ও তার প্রতিকারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
srikanto roy
srikanto roy
5 years ago

আমি মনোরোগ ডাক্তার দেখাতে চাই

0
Reply

সম্পর্কিত পোস্ট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

September 22, 2026 No Comments

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

সাম্প্রতিক পোস্ট

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

Dr. Punyabrata Gun September 22, 2026

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678342
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]