Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পুরুলিয়া- নারী নির্যাতন ও হত্যার ন্যায়বিচারের লড়াই – শত শত গ্রামবাসীর ঐক্যবদ্ধ সংগ্রাম প্রাথমিক জয় হাসিল করল

Silhouette of protesting crowd of people with raised hands and banners. Woman with loudspeaker. Peaceful protest for human rights. Demonstration, rally, strike, revolution.Isolated vector illustration
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • July 17, 2025
  • 7:40 am
  • No Comments

গত ৩রা জুন ২০২৫, সকালে পুরুলিয়া জেলার জয়পুর থানার নারায়ণপুর গ্রামে নিজের শাড়ির ফাঁসে একটি গাছে ঝুলতে দেখা যায় মিঠাইমণি মাহাতোকে।

গরীব পরিবারে জন্ম হওয়া মেয়েকে বাবা-মা আদর করে নাম রেখেছিল মিঠাইমণি। তার জন্ম হয়েছিল পুরুলিয়া জেলার মফস্বল থানার অন্তর্গত হুলকা গ্রামে। স্বামী রোজগারের জন্য বাইরে থাকতো। শাশুড়ি, দেওর এবং দেওরের স্ত্রী (জা) তাকে নিয়মিত অত্যাচার করত। স্বামী অরূপ মাহাতো সব জানলেও কোন প্রতিবাদ করত না এবং রোজগারের সব টাকা মায়ের হাতে তুলে দিত। নিঃসন্তান মিঠাইমনি সব অত্যাচার সহ্য করে সেলাই ইত্যাদি ছোটখাটো কাজ করে নিজের হাতখরচা চালাত।

গ্রামবাসীরা জানায় সম্প্রতি মিঠাইমণির স্বামী স্ত্রীর ব্যাঙ্ক-অ্যাকাউন্টে কিছু টাকা পাঠায়। সেই টাকা দাবী ক’রে শাশুড়ি, দেওর ও জা মিঠাইমণির উপর প্রবল অত্যাচার শুরু করে। মারধর, গালিগালাজ, বিছানায় জল ঢেলে দেওয়ার মতো ঘৃণ্য অত্যাচার চলতে থাকে। নিরুপায় হয়ে মিঠাইমণি গ্রামের হরিমন্দিরে এসে শুয়ে থাকে। সেখানেও সে রেহাই পায়নি। তাকে মন্দিরের থামে মাথা ঠুকে দেওয়া হয়। সে প্রাণ বাঁচাতে পাশ্ববর্তী গ্রামে পালিয়েও রক্ষা পায়নি। মারতে মারতে তাকে ফিরিয়ে এনে জোর করে বাপের বাড়িতে নিয়ে গিয়ে বাবা-মা’কে সঙ্গে করে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ফেরার সময় মিঠাই-এর মা-বাবা কে পাঠিয়ে দেওয়া হয়।

পরদিন সকালেই নারায়ণপুর গ্রামে মিঠাইমনিকে ‘সকল পাশবিক অত্যাচার থেকে মুক্ত হয়ে’ ঝুলতে দেখা যায়। জয়পুর থানা কোন প্রস্তুতি ছাড়াই ‘আত্মহত্যা’ ঘটেছে এমন অনুমান প্রকাশ করে দেহ ময়না তদন্তে পাঠিয়ে দেয়।

এই ঘটনা হুলকা গ্রামের সাধারণ মানুষ মেনে নিতে পারেন নি। তাঁরা সমবেত হয়ে শ্বশুড়বাড়ির লোকেদের গ্রেপ্তারের দাবিতে বিদ্রোহী হয়ে ওঠেন। বিজ্ঞান মনস্ক, পশ্চিমবঙ্গ –র কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীকে সমবেত করে ন্যায়বিচার আদায়ের লক্ষ্যে জোট বাঁধার আহ্বান রাখেন।

ভিলেজ পুলিশ মারফৎ খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে বলে মেয়েটির বাপের বাড়ি থেকে লিখিত অভিযোগ না করলে গ্রেপ্তার সম্ভব নয়। পুলিশের যুক্তিতে গ্রামবাসী বিশেষতঃ মহিলারা সন্তুষ্ট হতে পারেন নি। ঘরে ঘরে শেষ দেখার প্রস্তুতি শুরু হয়।

৫ই জুন ময়না তদন্তের পর দেহ গ্রামে নিয়ে আসা হলে হুলকা এবং সংলগ্ন গ্রামের মানুষ গ্রেপ্তারির দাবিতে রাস্তা অবরোধ করেন। পুলিশ হাজার চেষ্টা করেও গ্রামবাসী বিশেষতঃ মহিলাদের টলাতে পারেনি। মহিলারা ক্ষোভপ্রকাশ করে বলেন “তিনদিন ধরে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটি গাছে উঠে নিজে ফাঁসি দিতে পারে না। এক্ষুনি মহিলা পুলিশ এনে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে”। এরপর বাপের বাড়ির করা অভিযোগের ভিত্তিতে মিঠাইমনির দেওরকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারির দাবিতে অবরোধ চলতে থাকে। থানা থেকে বড়বাবুরা এসে জনতাকে হুমকি দিয়ে বলে “রাস্তা অবরোধ বেআইনী কাজ, রাস্তা না ছাড়লে সকলকে গ্রেপ্তার করা হবে।” এই হুমকি বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। জনতার বিক্ষোভ চরমে ওঠে। পুলিশ জনতার সংগ্রামী মেজাজ দেখে পিছু হঠে। দুঘণ্টা পর তদন্তকারী অফিসার মহিলা পুলিশ এনে শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করে।

পরদিন গ্রামবাসীরা অপরাধীদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেন। ৭ই জুন ২২৫ জন মহিলা সহ ২৫০ জন গ্রামবাসী থানায় ডেপুটেশন দেন। জনতার প্রবল চাপে পুলিশ প্রত্যক্ষদর্শীদের (যারা মিঠাইমণির অত্যাচার প্রত্যক্ষ করেছিলেন) ভিডিও রেকর্ডিং করা হয়। ১১ই জুন দুজন ম্যাজিস্ট্রেটের কাছে তাঁদের জবানবন্দী লিপিবদ্ধ হয়।

ন্যায়বিচারে কালক্ষেপণ দেখে হুলকাসহ সংলগ্ন ৩টি গ্রামের গ্রামবাসীরা (অধিকাংশই মহিলা) ২১শে জুন এক বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করে পুনরায় দাবি দাওয়া পেশ করেন। এই উদ্দীপ্ত মিছিলে তিন শতাধিক মানুষ জড়ো হন।  স্মরণে রাখা যেতে পারে যে এই অঞ্চলের ৬টি গ্রামে বিজ্ঞান মনস্ক, পশ্চিমবঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে গত সেপ্টেম্বর ২০২৪-এ অভয়ার ন্যায়বিচারের দাবিতে এক ঐতিহাসিক মিছিল হয়েছিল। মিঠাইমণির ন্যায়বিচারের দাবিতে বর্তমান চলমান গণআন্দোলন, শ্রমজীবীদের ঐক্যবদ্ধ সংগ্রামই ন্যায়বিচার ছিনিয়ে আনার একমাত্র উপায় তা আবারও প্রমাণ করল।

বিজ্ঞান মনস্ক, পশ্চিমবঙ্গ অভয়া মঞ্চের অন্তর্ভুক্ত একটি সংগঠন।

PrevPreviousশিক্ষক প্রদীপ
NextMemoirs of an Accidental Doctor: নবম পর্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669960
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]