Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এই বাংলার সাথে ঐ বাংলার ভালোলাগার ভালোবাসার কাহিনী কোনো দিন শেষ হতে পারে না।

Oplus_0
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • July 24, 2024
  • 9:02 am
  • 4 Comments

বন্ধু সাহেবুল হক ওর নিজের দেয়ালে এই পোস্ট টা দিয়েছিল, “রাজনীতির প্রয়োজনে দু’দিক থেকেই ঘৃণা ঘৃণা খেলা তো চলবেই৷ এর বাইরে সম্ভব হলে বাংলাদেশ নিয়ে ভালোলাগার জিনিসগুলো উল্লেখ করুন৷” ভেবেছিলাম যে কিছু লিখবো। কিছুক্ষণ বাদে যথারীতি দুই বাংলার ই বিষাক্ত কিছু এলিমেন্ট এসে ঐ থ্রেডে যে পরিমাণ বিষ ঢালতে শুরু করলো যে লেখার ইচ্ছেটাই চলে গেল। তাই আলাদা করেই লিখছি।

প্রথমটা ছেলেবেলার কাহিনী। তদ্দিনে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। নজরুলকে নিয়ে ব্যাপক মাতামাতি। বাড়িতে গান বাজনা শোনার মধ্যে নজরুল তেমন ভাবে ছিলেন না যতটা ছিলেন রবীন্দ্র, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্র। এমন সময় হাতে এলো খুব সম্ভবত একটা ইপি রেকর্ড। অনুপ ঘোষালের গাওয়া। তাই মধ্যে একটা গান ছিল “শূন্য এ বুকে পাখি মোর আয়”। বিভোর হয়ে গেলাম। সেই সময় একটা মিথ ছিল যে নজরুল নিজের ছেলের মৃত্যু নিয়ে গানটা লিখেছিলেন। মাকে বললাম সে কথা। স্কুলের লাইব্রেরি থেকে মা এনে দিল, “জ্যৈষ্ঠের ঝড়”। অচিন্তকুমারের সেই অনবদ্য লেখা। পড়লে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। গরমের ছুটির বিকেলের আকাশগুলোতে মেঘ ঘনিয়ে আসত। কবির জীবনের দুঃখ কষ্ট সংগ্রামের কাহিনীর রেশ ধরে। হতে পারেন নজরুল পাশের দেশের জাতীয় কবি। কিন্তু তিনি কেবল পাশের দেশের সম্পত্তি নন। তিনি এপার ওপার দুইপারের বাঙালির।

দ্বিতীয় ঘটনা তুলনায় সাম্প্রতিক। সেবার বাড়ি গেছি। বছরে দুবার যাওয়ার চেষ্টা করি, বাবা আর মায়ের জন্মদিনে। সেবার বাবার জন্মদিন। সন্ধ্যে বেলায় বাবাকে বললাম এই গানটা একটু শুনে দেখ। রাতে খাওয়া সেরে শুতে যাচ্ছি। দরজার ফাঁক দিয়ে দেখলাম, স্টাডি রুমে বাবা ডেস্কটপে চোখ রেখে। ভিডিওটা চলছে। রেজওয়ানা চৌধুরী বন্যার গলায় অসাধারণ অর্কেস্ট্রা সহ। “কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া”। রবীন্দ্রনাথ জীবন্ত হয়ে উঠছেন। কলকাতায় ফিরে আসার পরেই খবর পাই বাবার শরীরটা বেশ খারাপ হয়েছে। পেস মেকার বসাতে হবে। ছুটি পেলাম না। ভাই সব সামলে দিল। বসানোর দিন সন্ধ্যায় বাবা আই সি ইউ তে ভর্তি।।সন্ধ্যে বেলায় ভাইয়ের কাছ থেকে খবর নিলাম। বাবা ভালই আছে। তবুও মনটা খুব খারাপ হল। পাঁচশ কিলোমিটার দূরে রাতের বেলায় শুয়ে পরে দেখলাম ঘুম আসছে না। কেবলই সেই দৃশ্যটা মনে আসছে। ডেস্কটপের সামনে বাবা। নিজের ল্যাপটপ অন করে চালিয়ে দিলাম। রেজওয়ানা কি অনায়াস সাবলীল কণ্ঠে স্পষ্ট উচ্চারণে গেয়ে চলেছেন অথচ কি অদ্ভুত মায়া মমতা ঘেরা, “চরণে ধরিয়া তব”। রেজওয়ানা কেবল বাংলাদেশের হতে পারেন না। তিনি এপার ওপার দুই পারের বাঙালির।

আজকের মতো এইখানেই শেষ। কিন্তু এই বাংলার সাথে ঐ বাংলার ভালোলাগার ভালোবাসার কাহিনী কোনো দিন শেষ হতে পারে না। সাহেবুলকে ধন্যবাদ একান্ত ব্যক্তিগত এই কথা গুলো বলার একটা সুযোগ করে দেয়ায় জন্য।

PrevPreviousবাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন: সামান্য কিছু কথা
Nextঅনেক বেশি গুরুত্বপূর্ণ বোধহয় মানবিক অনুভূতিগুলো শিশুকে শেখানোNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

কী জানি রে ভাই।
না পেলাম বাপ রে না ভাই না বোন।
আর না মা রেও সেও সে তিনি থেকেও নেই
এই সংগ্রামমুখর পৃথিবীর কোণে কোণে তিনিও আর আমার জন্য নাই।সবই ঐ পিছলে পিছলে যাওয়ার ভাগ্য এই অধমের “চরণ ধরিতে দিও গো আমারে,নিও না নিও না সরায়ে”স্পর্শ করতে যাওয়ার এমন সব সম্পর্ক সরিয়ে দ্যান দিয়েছেন ভাগ্যবিধাতা।

তাই আর এইসব ফিলিং সাফল্য এটিকেট শুধু ছবি।
লেখার মধ্যের এক ছবি ফুটে উঠা অধরাই।
দারুণ। ❤️🙏

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

সত্যিই শেষ হতে পারে না। আর তার প্রধান যোগসূত্র হলো ভাষা।বাংলা ভাষা বাঙাল ভাষা।এর মতো আপন আর কী!
এই যে বাঙাল ভাষার দরদর জড়ানোর মিছরির স্বাদ এইই তো জুড়ে রাখে ওপার বাংলা এ পার বাংলাকে মূলতঃ। রেজওয়ানা বন্যা বাবা আলী সাহেব আর রবি ঠাকুর। নজরুল দিয়ে সেখানে আলাদা করার সেন্টিমেন্ট কে পিষে দিয়ে।
সুন্দর অভিব্যাক্তি।💏✍️

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

কী ব্যাপার বলতো!!কতদিন লেখো না।
লেখালেখিটা বন্ধ করার কী হলো!
কিহ্ আবার দোষ করলাম!!!😢🙏❤️

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

তুমি লিখলে মনটা ভালো থাকে।
লেখা টেনে বার করে আনো যে….
কি আর আছে বলো জীবনে ।খুব কমের মধ্যে চালাই
সহজ সরলে দিন কাটাই।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669548
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]