Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাধীনতা অসহায়

Oplus_16908288
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • October 24, 2025
  • 7:30 am
  • No Comments

গ্লোবাল সলিডারিটি কমিউনিটি এবং অভয়া মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক অভয়া অ্যান্থেম প্রকাশিত হল ২১ অক্টোবর ২০২৫ প্রেস ক্লাব অডিটোরিয়ামে।

অভয়ার নৃশংস হত্যার অভিঘাতে ঝড় উঠেছিল সারা পৃথিবী জুড়ে। অভয়ার বিচারের দাবিতে, অত্যাচার আর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে মূলত প্রবাসী বাঙালি দের উদ্যোগে গড়ে উঠেছিল বিভিন্ন আন্তর্মহাদেশীয় ফেসবুক ও হোয়াটস্যাপ  গ্রুপ। এর মধ্যে অন্যতম হল গ্লোবাল সলিডারিটি কমিউনিটি। এর মুখপাত্র পারমিতা ইমন রায় শুরুতেই অনুষ্ঠানের সুর বেঁধে দেন-  ‘silence in the face of injustice is not an option’.

ভারতীয় সময় বিকেল ৫ টা ১০ মিনিটে  অনুষ্ঠান শুরু করেন অভয়া মঞ্চের অন্যতম আহবায়ক ডঃ তমোনাশ চৌধুরী। জুম কনফারেন্স এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হন পারমিতা ইমন রায়, ইন্দ্রনীল, আইভি রহমান, জর্জ কোলবার্ন, কেরি, মার্ক এবং আরো অনেকে। মঞ্চে ছিলেন  অভয়ার মা বাবা, প্রখ্যাত সংগীত পরিচালক কল্যাণ সেন বরাট, আর জি কর হাসপাতালে প্রতিষ্ঠিত অভয়া আবক্ষের নির্মাতা শিল্পী ভাস্কর অসিত সাঁই,  ‘অভয়া শৃঙ্গ’ আবিষ্কর্তা এভারেস্টজয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস, ফুটবল কোচ মৃদুল ব্যানার্জী , প্রাক্তন সরকারী আমলা ও রাজ্যসভার প্রাক্তন সদস্য জহর সরকার এবং প্রতিশ্রুতিময় কিশোরী গায়িকা আরাত্রিকা সিনহা। । আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনেসোটা নিবাসী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিবাদী কবি, দ্য ভিয়েতনাম ভেটেরান্স অফ আমেরিকার সদস্য, গ্লোবাল এমপ্যাথি কনফারেন্স ২০২৫ এর অতিথি শিল্পী- জর্জ কোলবার্ন এর লেখা গান টি তে সুরারোপ করেছেন শ্রী কল্যাণ সেন বরাট। বাংলা অনুবাদ করেছেন আমেরিকা প্রবাসী ইন্দ্রনীল, যিনি অভয়া আন্দোলনের সঙ্গে শুরুর দিন গুলির থেকেই প্রত্যক্ষ ভাবে যুক্ত আছেন। ইংরেজি এবং বাংলা দুটি ভাষা তেই গান টি গেয়েছেন অসম্ভব প্রতিভাসম্পন্ন গায়িকা – ষোল বছরের আরাত্রিকা।  সমগ্র অনুষ্ঠান টি সংগ্রামী উদ্দীপনায় পরিচালনা করেন ডঃ তমোনাশ চৌধুরী এবং ডঃ সুবর্ণ গোস্বামী।

অভয়ার মা বাবা  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পিত অকর্মণ্যতা এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন প্রতিবাদী মানুষ এবং চিকিৎসকরা তাঁদের পাশে আছেন,তাঁরাও এই লড়াই ছাড়বেন না। প্রতিবাদীদের সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। মেয়েকে হারানোর পর থেকে সারা পৃথিবীর প্রতিবাদীরা তাঁদের পরিবারের অংশ হয়ে গেছেন।

জহর সরকার RTI থেকে প্রাপ্ত সূত্র উদ্ধৃত করে বলেন রাজ্য সরকার দুর্নীতি ঢাকতে কোটি কোটি টাকা খরচ করছে আইনজীবীর পারিশ্রমিকে। আর এই টাকা আসছে তোলাবাজি করে। এক হাতে ডোল, আর এক হাতে তোলা – এই ঘৃণ্য চক্র অবিলম্বে বন্ধ করতে হবে।

ডঃ সুবর্ণ গোস্বামীর অনুরোধে আরাত্রিকা গানের কিছু অংশ যন্ত্রানুষঙ্গ ছাড়া খালি গলায় গেয়ে শোনায়। এই গান টি আরাত্রিকা শুধু অভয়াদিদি নয়, সব অভয়াদিদি ও বোনদের জন্য উৎসর্গ করে।

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর পক্ষ থেকে ডঃ হীরালাল কোনার এবং ডঃপুণ্যব্রত গুণ গান দু’টি রিলিজ করেন। ডঃ গুণ বলেন আমাদের স্বাধীনতা বিপন্ন, রক্তাক্ত-  বাংলায়, ভারতে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বাংলার প্রতিবাদীরা একজোট হয়েছেন দুর্নীতি সন্ত্রাস আর নারী নির্যাতনের প্রতিবাদে। অভয়া মঞ্চের আন্দোলনে সংহতি জানানোর জন্য গ্লোবাল সলিডারিটি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন  ‘We shall overcome someday…’

রিপোর্টটি গোপা মুখার্জীর লেখা।

PrevPreviousঘুষপেটিয়া কে?
NextUrgent and Unqualified Condemnation of Recent AtrocitiesNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

July 25, 2026 1 Comment

পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,

ভাঙ

July 25, 2026 No Comments

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

July 25, 2026 No Comments

আমার ঠিক মাথায় ঢোকে না এতোগুলো ন্যাশনাল চ্যানেল থাকার কী দরকার? দিল্লীতে CJP এর পার্লামেন্ট অভিযানের খবর পেতে পরপর ন্যাশনাল চ্যানেলগুলো দেখতে গিয়ে দেখি সর্বত্র

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

July 25, 2026 1 Comment

এই অদ্ভুত নামের আপাতদৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য এবং পৃষ্ঠপোষকতাহীন দলটির সূচনা অল্প কিছুদিন আগে। আমেরিকার বস্টনের ছাত্র অভিজিৎ দীপকে এর সূচনা করেন। কারণ? এর ভিত্তিতে ছিল

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

সাম্প্রতিক পোস্ট

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

Sanjoy Mukherjee July 25, 2026

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

Dr. Amit Pan July 25, 2026

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

Dr. Jayanta Bhattacharya July 25, 2026

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654444
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]