Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্পষ্ট

Screenshot_2022-08-20-08-45-45-07_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • August 20, 2022
  • 8:48 am
  • One Comment
যাক বাবা!
আবছা ধোঁয়াশা কেটে আগামীর ছবিটা স্পষ্ট এখন।
জানা গেলো ধর্ষণ খুন করে পার পাওয়া যায়,
জন্মতে হলে ব্রাহ্মণ।
কে জানালো?
রাষ্ট্র।
যার ওপরে আছে নাকি সংবিধান রক্ষার দায়।
কে সংবিধান?
ওই যে গো, নাগরিক সমান বলে লেখা যার গা’য়।
কে নাগরিক?
যাদের কাগজ আছে, বোকা ভোঁতা জানো না নাকি?
কী কাগজ?
আধার পাসপোর্ট প্যান ভোটার বাদ দিয়ে যা থাকে বাকি..
কী বাকি?
কেন, ধর্ম!
সেটা ঠিক হলে জাত!
সেটা উঁচু হলে, ব্রাহ্মণ ..
তা যদি হও, তবে সকলই কুশল।
শিশুকে থেঁতলে খুন, গর্ভবতীকে করা গণধর্ষণ,
সব, সঅঅঅব মাফ!
কে না জানে উপবীতে ফ্রীতে দেয় শুভ সংস্কার,
কাজেই সাতটা খুন করা যায় মাফ ।
আইনকে সাফ করে রাষ্ট্র ধনুকে তার দেয় টংকার!
বিলকিস ইসলামি।
তার ওপরে মহিলাও।
এর থেকে ছোটোজাত নেই পৃথিবীতে,
কে বলে গ্রহান্তরে উড়ছে মানুষ,
কে বলে সভ্যতা আজ সবার উঁচুতে,
চেয়ে দেখো চারদিকে,
কত না প্রচেষ্টা জারি সে নারীকে নিয়ে যেতে আলো-বিপরীতে,
কোথাও শিক্ষা তার ছিনাবে হিজাবে ,
কোথাও তালাকে তার অসম লড়াই,
মোটমাট এই গ্রহে সে আপাঙ্ক্তেয় ।
আঁধারের অন্দরে থিতু তার ঠাঁই।
রাষ্ট্র জানেন সেটা,
ধর্ষক মুক্তিতে তার পাশে কেউ দাঁড়াবে না।
না ধর্ম, না পুরুষ, না কোনো এন জি ও।
তা ছাড়া কে না জানে,
শিশুর নৃশংস খুন অথবা গর্ভিণী-ধর্ষণ তুচ্ছ ব্যাপার।
ব্রাহ্মণ সদা বরণীয়।
মুক্তির পরে ওরা খেয়েছে মেঠাই।
মালা পরে ঘরে গেছে বিজয়ীর মতো।
আহা এমন রেহাই দেশে হয়নি দ্বিতীয়।
তা হোক তা হোক।
অন্তত বুঝে যাবে ভারতীয় নারী,
আব্রু বাঁচাতে তার কী কী করণী য়।
দুহাজার বাইশের পনেরো আগস্ট।
ভিন্ন কারণে হলো দিন স্মরণীয়।
PrevPreviousআজ রাতের বকোয়াস।
Nextবার্ধক্যে মানসিক সমস্যাNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Prof(Dr)Sudip Das
Prof(Dr)Sudip Das
4 years ago

আমাদের প্রিয় দাদার প্রতিবাদী কলম রাষ্ট্রের নির্লজ্জ ধারক বাহক দের লজ্জা দিতে পারবে বলে মনে হয়না

0
Reply

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671664
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]