Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্যার

Learn-how-to-raise-kids-in-Islam
Sanjoy Mukherjee

Sanjoy Mukherjee

Writer, journalist
My Other Posts
  • October 24, 2026
  • 6:23 am
  • No Comments

আমার সুখী সুখী জীবন। মাস গেলে ভালোই মাইনে, কাজকর্ম নিয়ে তেমন কোন টেনশন নেই। কর্তার ইচ্ছায় কর্ম করি। সরকার যা বলে সেটা পড়িয়ে দিনের শেষে বাড়ি ফিরে টিউশনি। এটাই উপরি । পেলে ভালোই লাগে। আমার ছোট্ট ঘর। ছোট্ট বাচ্চা।রোজ রাত্রে বউকে চুমু খেয়ে তাড়াতাড়ি শুতে যাই। ভোর হলেই ট্রেন চেপে দত্তপুকুর স্টেশনে নেমে ভ্যানে চেপে যশোর রোড, তারপর বাসে করে দেগঙ্গা। সেখানে এক হাই স্কুলের ভূগোলের টিচার আমি। আমি মাস্টার মশাই।

শিক্ষকদের এখন অনেক মাইনে, কাজও অনেক। সরকারের নির্দেশ আসতেই আছে। মিড ডে মিলের হিসেব থেকে জনগণনা, যাকে বলে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ — সব কিছুতেই মাস্টার, শুধু পড়ানো বাদ দিলেই হল। সে সব কাজ করে দিলে কোন সমস্যা নেই। আপাতত কাজের লক্ষ্য একটাই বাংলাদেশি আর রোহিঙ্গা খুঁজে বের করা।

কমিশন নির্দেশপত্রে যা লেখে, নেতারা বলেন অন্য কথা। গলায় গেরুয়া গামছা ঝুলিয়ে এক স্মাগলার অঞ্চলের বড় নেতা। চাপা স্বরে বলে গেছে: বেছে বেছে মুসলিমদের নাম কেটে দিতে হবে। আমার এলাকা মুসলিম অধ্যুষিত।আমাকে প্রায় ৭২ শতাংশ নাম কেটে দিতে হয়েছে। কমিশন, নেতা,হেড মাস্টার সকলেই আমার কাজে খুশি।

মনে মনে মেনে নিতে পারি না। বাড়ি ফেরার পথে ওই নাম কাটা মুখগুলো ভেসে ওঠে। ওরা আমার ছাত্রদের কেউ বাবা, কেউ মা , কেউ অন্য কিছু। আমাকে দেখলেই বলে : স্যার, আমাদের নাম থাকবে তো? ওরা আমাকে খুব ভরসা করে। ওদের ছেলে মেয়েদের এতদিন পড়িয়েছি, ওরা আমাকে মাস্টার বলে জানে।

রাত্রে বাড়ি ফিরে ফের ভোটার তালিকা নিয়ে বসি। পাশে বসে বউ আমার কাজে হাত লাগায়। ওকেই মুসলিম নাম বাছতে বলেছি। বেছে বেছে নানা অজুহাত খাঁড়া করে ওদের সমন পাঠানোর ব্যবস্থা করি। বউ বলছিল, এসব করে লোকের সর্বনাশ করার কী দরকার! কিন্তু আমার তো দোতলার লোন এখনো শোধ হয় নি। এসব না করলে চাকরি নিয়ে টানাটানি পড়বে,তখন? বাড়িতে টিউশনি করে সংসার চলবে? আদর্শ তো ছিল সৎ হয়ে বাঁচব, তাই তো শিক্ষক হতে চেয়েছিলাম। মা বলত, আর যাই করিস বাবা, মিথ্যে কথা বলে টাকা আয় করিস না। ওসব টাকা ঘরে থাকে না, তাতে রোগ শোক বাড়ে। মা থাকলে বুঝত, ন্যায় আর সততা শব্দটা নিজেই কত অসহায়। স্কুলে রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিনে তাঁদের ছবিতে মালা দিয়ে ভাষণ দিয়ে বলেছি: সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোন কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না।

বিদ্যাসাগর রবীন্দ্র রচনাবলী এখন আর পড়ি না। তাকে রেখেছি, লোক ঘরে ঢুকে দেখে। গণতন্ত্র, মানবাধিকার,সততা নিয়ে এতদিন যত কথা লিখেছি,সব বাঁধিয়ে অ্যালবামে রেখেছি। পরের প্রজন্ম এসে দেখবে, আমিও এসব নিয়ে কাগজে লিখতাম!

এখন সব বুকের নিচে দলা পাকিয়ে উঠে এসে বমি হতে চায়। রাত অনেক। ঘুমন্ত ছেলেটার মুখের দিকে তাকিয়ে ভাবি, ওকে তো নবোদয় স্কুলে ভর্তি করতে হবে, গেরুয়াধারী কারুর সুপারিশ চাই।

ঘরে উল্টো দিকের সাদা দেওয়ালে সারি সারি স্কুলের মুসলিম বাচ্চাগুলোর মুখ। আমার দিকে তাকিয়ে।

আমার ছেলের মুখ ওদের সঙ্গে মিশে গেছে। সকলে একসঙ্গে আমার দিকে তাকিয়ে বলছে। কী বলছে, কেন বলছে, কিছু বুঝতে পারছি না, শুধু একটা শব্দ বুকে ধাক্কা দিচ্ছে: স্যার..

PrevPrevious১৯শ শতকে আয়ুর্বেদের চারিত্র্য এবং মৌলিক রূপান্তর ও আধুনিক আয়ুর্বেদ-চর্চা – সংক্ষিপ্ত পর্যালোচনা
Nextযাদবপুরের ব্যারিকেড Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যাদবপুরের ব্যারিকেড 

October 24, 2026 No Comments

“ভালস্ট্রাসের ব্যারিকেডে আজ পর্যন্ত একুশটি, মানে একবিংশতি আক্রমণ চূর্ণ হইয়াছে।  এবার বোধ হয় ট্যাংক আসিবে।” সপ্তমীর গভীর রাতে মোবাইলের পর্দায় যাদবপুরের বামপন্থী বই এর স্টলে

১৯শ শতকে আয়ুর্বেদের চারিত্র্য এবং মৌলিক রূপান্তর ও আধুনিক আয়ুর্বেদ-চর্চা – সংক্ষিপ্ত পর্যালোচনা

October 24, 2026 No Comments

বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত ইতিহাস এবং পুস্তক লেখার কাজ চলছে অন্তত ২০০ বছর সময়কাল ধরে। ১৮২০ সালে বাংলায় শ্রীরামপুর থেকে বিদ্যাহারাবলী (সুশীল কুমার দে, হিস্টরি

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়?

October 23, 2026 No Comments

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়? সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিষাদময় দুর্গোৎসবের শেষদিন আজ, বিজয়া দশমী। ষষ্ঠী শুরু হয়েছিল সন্দীপ ঘোষের জামিন দিয়ে, সপ্তমীতে

রেফার টু এপোলো

October 23, 2026 1 Comment

ইতিহাসে প্রথমবার কলকাতার দুর্গা পুজোতে পদপিষ্ট হয়ে উনিশ জন মারা গেলেন। আহতদের পাশে দাঁড়িয়ে সেই রাত্রে সেই মেডিকাল কলেজেরই প্রাক্তনী বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এসে পরামর্শ দেন

মানুষের জীবন, সরকারি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার।

October 23, 2026 1 Comment

গত পরশু চোরবাগান সার্বজনীন পুজোয় প্রশাসন ও উদ্যোক্তাদের ভয়ানক অব্যবস্থা ও গাফিলতিতে যে হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটল, প্রাণ হারালেন আমাদের ১৯ জন সহনাগরিক, তার ভয়াবহতার রেশ

সাম্প্রতিক পোস্ট

যাদবপুরের ব্যারিকেড 

Debashish Goswami October 24, 2026

স্যার

Sanjoy Mukherjee October 24, 2026

১৯শ শতকে আয়ুর্বেদের চারিত্র্য এবং মৌলিক রূপান্তর ও আধুনিক আয়ুর্বেদ-চর্চা – সংক্ষিপ্ত পর্যালোচনা

Dr. Jayanta Bhattacharya October 24, 2026

বিষাদময় দুর্গোৎসবের শেষে প্রশ্ন অনেক, জবাবদিহি কোথায়?

West Bengal Junior Doctors Front October 23, 2026

রেফার টু এপোলো

Nirakar Mishra October 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

694014
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]