Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক শিশু কন্যার আত্মহত্যা

Oplus_16908288
Piyali Dey Biswas

Piyali Dey Biswas

Journalist--Health worker
My Other Posts
  • May 6, 2025
  • 7:17 am
  • One Comment

৮০০০ এরও বেশি বাংলা মিডিয়াম সরকারি স্কুল বন্ধ হয়ে হয়ে যাওয়ার পথে বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে । শিক্ষক থেকে সাধারণ মানুষ আমরা কেউ প্রতিবাদে নামিনি। আজ মাত্র সাড়ে ৫০০ টাকার জন্য এই শিশুটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নয়, আসলে মেয়েটি আত্মহত্যা করেছে এই সমাজের বৈষম্য, শোষণ, বঞ্চনা, অমানবিকতার জন্য। এর দায় সমাজের প্রতিটি মানুষের। আমরা আর কবে বিপদটা বুঝবো? নগর পুড়লে সেই আগুনের আঁচে দেবালয়ো ধ্বংস হয়।

আমার পরিচিত এক শিক্ষক, যিনি নিজে তার পড়াশোনার জন্য সোনার মেডেল পেয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে যত বেশি ট্যাক্স দেয়, সমাজে তার সুবিধা ভোগ করার পরিমাণ তত বেশি হওয়া উচিত। আমি অবাক হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এই মানসিকতার ওই শিক্ষক স্কুলে গিয়ে পড়ুয়াদের কি শিক্ষা দেবেন? যে সামাজিক পরিকাঠামোর জন্য শিশুটি আজ গরিব, সেই সমাজেরই তো দায় শিশুটিকে সমান অধিকার দেওয়ার, শিশুটির যা যা মৌলিক অধিকার তা দেওয়ার ক্ষমতা এবং দায়িত্ব দুটোই এই সমাজের। এমন কি হওয়ার কথা ছিল ওই বাচ্চাটির সঙ্গে? এবার অন্তত নিজেকে প্রশ্ন করি।

আর্থিক অসঙ্গতির জেরে আজকের এই ছাত্রীটির মৃত্যু নতুন নয়, এরকম মৃত্যু আগেও অনেক দেখেছি। দেখছি- দেখেছি- আগেও দেখব। গা সয়ে গেছে। আসলে বুঝি না আমাদের এই স্বার্থপরতার দাম আমাদের চোকাতেই হবে। ঠিক যেমনভাবে দাম চোকাচ্ছেন ২৬ হাজার তথাকথিত শিক্ষিত মানুষ। ‌আজকে তারা ভিকটিম, সরকারের দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছেন। আর এই নিষ্পাপ শিশুগুলোর হিসেব? একটা শিশুর বিকাশের দায়িত্ব সমাজের। আর সেই বিকাশ যখন গলায় ‘বিষ ঢেলে’ থেমে যায়! তখন? আপনি- আমি যে প্রত্যেকটি মানুষ, এই সমাজের অংশ, যারা নিজের উঠোনের চৌহদ্দির সুখ টুকু বুঝি! তাদের দিকে আঙুল তোলে নাকি?

আগামী দিনে এই ঘটনা উত্তরোত্তর আরও বাড়বে, এটাই আশঙ্কা। কারণ তখন তো পড়ার জন্য ৫০০ টাকার সরকারি স্কুলগুলোও আর থাকবে না। গরিবের সন্তান কোথায় পড়তে যাবে? উত্তরটা দেওয়ার কথা রাষ্ট্রের। কিন্তু তারা তাদের দায় এড়িয়েছে। সারা দেশজুড়ে এমন ভাবেই দ্রুত গতিতে একের পর এক সরকার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বদলে যা চকচকে বেসরকারি স্কুল। শিক্ষা ব্যবসায় নেমেছেন পুঁজিপতিরা। ঠিক যেমন ভাবে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর মৃত্যু হয়েছে। একের পর এক হাসপাতাল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলো ধুঁকছে। ওষুধ নেই, ডাক্তার নেই, আছে শুধু বিল্ডিং। এই ভাবেই সরকারি ব্যবস্থাকে তেল জল না দিয়ে অপুষ্ট করে মেরে ফেলে তৈরি হচ্ছে নবভারত। যেখানে এইসব দরিদ্র শিশুদের একমাত্র ভবিতব্য ‘সস্তার শ্রমিক’ হওয়া। রাষ্ট্র সেটাই চাইছে, কারন শিক্ষিত হলে তারা প্রশ্ন করবে? কি পাচ্ছে আর কি পাওয়া উচিত তার হিসেব চাইবে।

পুনশ্চ: এই ঘটনায় কিন্তু কোন শিক্ষককে প্রতিবাদী মিছিল নামাতে দেখবেন না।

PrevPreviousমে দিবসের ইতিহাস
Nextরামরাজাতলায় গণ কনভেনশনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sarmistha Roy
Sarmistha Roy
11 months ago

যে যত বেশি ট্যাক্স দেয় তার তত বেশি সামাজিক সুবিধা এনজয় করার দাবি থাকে। এই বক্তব্যকে আমরা একটু অন্যভাবে দেখি না কেন? ট্যাক্স তো আসলে সমাজের প্রতি সার্ভিস। এ সার্ভিস কারা কি পরিমাণে দেয়? বিভক্ত সমাজে সবচেয়ে বেশি ট্যাক্স দেয় দলিত, অতিদলিত ও মহিলারা। তাদের হিউজ সার্ভিসের বিনিময়ে সমাজ তাদের অতি সামান্য মূল্য ফিরিয়ে দেয়। আর তাদের উদ্বৃত্ত শ্রমের মূল্য ভোগ করে সমাজের অলস উচ্চবর্ণের অভিজাত প্রতিনিধিরা। সমাজের প্রতি সার্ভিস যাদের প্রায় শূন্য। যে মানুষটি অন্ধকার খনির গভীরে নামে সভ্যতার চালিকাশক্তি তুলে আনতে, তার সন্তান থাকে অনাহারে, শিক্ষাবঞ্চিত। সে তার জীবন দিয়ে সমাজকে সর্বোচ্চ ট্যাক্স দেয়। অবশ্যই তারই দাবি সর্বোচ্চ হওয়া উচিত।

0
Reply

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618205
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]