Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আন্দোলনের আগুনে খাক হয়ে যাবে আমলাদের প্রতিহিংসা চরিতার্থ করার সব সুপ্ত বাসনা

aniket
The Joint Platform of Doctors West Bengal

The Joint Platform of Doctors West Bengal

The joint platform of AHSD, DFD, HSA, SSU & WBDF.
My Other Posts
  • December 13, 2025
  • 7:04 am
  • No Comments

১১।১২।২৫

সাধারণ জনগণের করের টাকা নয়ছয় করে, প্রশাসনিক কুৎসিত প্রতিহিংসা পূরণের উদগ্র লালসায়, তথাকথিত দামী ও নামী আইনজীবীদের নিয়োগ করে এবং আর্থিক অঙ্কে তাদের অশ্লীল উদরস্ফীতি ঘটাতে কোষাগারকে রক্তশূন্য করে— রাজ্য সরকার, একবার নয়, অযুত বার, একাধিক সাম্প্রতিক ঘটনায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট– সর্বত্র খেয়ে চলেছে বিরাশি শিক্কার থাপ্পড়। তবু ‘শরম’ শব্দবন্ধের সামান্যতম উপস্থিতি, এই রাজ্য প্রশাসনের অভিধান থেকে উধাও।

সাম্প্রতিকতম সংযোজন– অভয়া আন্দোলনের অন্যতম অগ্রণী মুখ ডাঃ অনিকেত মাহাতোর উপর স্বাস্থ্য প্রশাসনের নগ্ন প্রতিহিংসা চরিতার্থ করতে চূড়ান্ত নিয়মবহির্ভূত ও স্বচ্ছতার দফারফা করা পোস্টিং সংক্রান্ত আইনী মামলা। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং শেষে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়েও রাজ্য সরকারের একটার পর একটায় শোচনীয় ধাক্কা। তবু জনগণের করের টাকা কাড়ি কাড়ি খরচ করে যাওয়া এবং গণতান্ত্রিক সাংবিধানিক আন্দোলনকারীদের বিরুদ্ধে কালা সংকেত পাঠিয়ে ভয় দেখিয়ে চলা– প্রশাসন কেবল এই একটি কাজেই ক্লান্তিহীন। যদিও শেষ বিচারে তারা ব্যর্থ — বিশেষত প্রতিবাদী জনতার অনুভূতির বৃহত্তর পরিসরে।

সুবিচার মিলেছে অনিকেতের। সুপ্রিম চপেটাঘাত পড়েছে আজ। একই গোত্রভুক্ত, অভিন্ন মাত্রার মামলা বিচারাধীন হাইকোর্টে– যেখানে আক্রান্ত ডাঃ দেবাশিস হালদার এবং ডাঃ আসফাকুল্লা নাইয়া। তারাও দ্রুত ন্যায়বিচার পাবে– এও একপ্রকার নিশ্চিত। অভয়া আন্দোলনকারীদের ভীত ত্রস্ত করে রাখতে জুনিয়র ডাক্তার সহ একাধিক সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কলকাতা পুলিশের সাজানো মামলার ঢল–অদূর ভবিষ্যতে সেখানেও প্রশাসনের জন্য আরো বড় ধাক্কা অপেক্ষা করছে–স্বাভাবিক বিচারের শাশ্বত সূত্র ধরেই এ কথা স্পষ্ট।

কিন্ত এই প্রশাসনিক অনাচার, সরকারী দুরাচার বাধাহীন ভাবে চলতে দিতে চায় না জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস,পঃবঙ্গ সহ তামাম সোজা শিরদাঁড়ার লক্ষ লক্ষ বঙ্গবাসী। রাস্তার লড়াই তীব্র করে, আইনী যুদ্ধ তীক্ষ্ণ করে বার্তা দিতে প্রস্তুত আমরাও– প্রত্যেকটি আঘাতের প্রত্যুত্তরে স্পর্ধার সমুচিত প্রত্যাঘাত নিয়ে।

আমরা জোরালো দাবী রাখছি—-

১। ডাক্তার অনিকেত মাহাতোর বিরুদ্ধে আইনী মামলায় জনগণের যে টাকা সরকার খরচ করেছে , তা অনতিবিলম্বে রাজ্যের প্রধান স্বাস্থ্য সচিব এবং অধিকর্তাদের কাছ থেকে উদ্ধার করা হোক।

২। স্বাস্থ্য ক্ষেত্র সহ যে কোনও পরিসরে নক্কারজনক ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক আন্দোলনের কন্ঠরুদ্ধ করতে মিথ্যা মামলা দায়ের করা বন্ধ হোক আর কথায় কথায় কোর্টের অঙ্গনে জনগণের কাড়ি কাড়ি টাকা ঢেলে দ্রুত ইনসাফ এর প্রক্রিয়াকে রুদ্ধ করার প্রশাসনিক কুচক্রী মতলব অবিলম্বে বন্ধ হোক।

আমরা আবারও বলছি– প্রশাসন সংযত হোন– নচেৎ জনতার আদালতে জমতে থাকা চার্জশিটে প্রশাসনের মাতব্বরদের শেষের সাজা বড়ই ভয়ঙ্কর। আন্দোলনের আগুনে খাক হয়ে যাবেই বড় মেজ সব আমলাদের প্রতিহিংসা চরিতার্থ করার সব সুপ্ত বাসনা।

PrevPreviousসুবিচার জিতলো! প্রতিহিংসার মুখে সুপ্রিম চড়
Nextরক্ষকই ভক্ষক, চুপ থাকা অপরাধNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677396
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]